
বদলে যাচ্ছে জল ঘাসের গল্প, খেয়া ঘাট আগের মতই আছে,
মাঝি নিঃশেষ হবার গান ধরেছে, তবে ভাসছে ভেলা আগের মতই ।
দিন ফুরোচ্ছে
থলেতে শুকনো বর্ষা, এখন আর ছাতার প্রয়োজন নেই,
কৃষ্ণচুড়ার রঙে ভাটা এসেছে,
আর চলছে তোমার ঠোঁট জ্যোৎস্না জাগার পথে।
জলের তোড়ে ঘুম ডুবে যাক,
আমি নির্ঘুম রাতের পৃষ্ঠায় তোমায় রাখব
আরও একবার পড়ব বলে।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


