somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

- মৃত্যু উপত্যকায় -

২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইন পত্রিকাগুলোর নিউজ ফিড দেখছিলাম। কয়েকদিন আগে নারায়নগঞ্জের আড়াইহাজারে ঘটে যাওয়া একটি ঘটনার সংবাদে গিয়ে চোখ আটকে গেল। ঘটনাটি ছিল গণপিটুনির মাধ্যমে আটজন কথিত ডাকাত এর মৃত্যু বিষয়ক। ঘটনার ঘনঘটায় হারিয়ে যাওয়া অনেক সংবাদের ভিড়ে এই সংবাদটি নিয়ে কিছু বলার জন্য একটি মানবিক বোধ উপলব্ধি করলাম।

স্বাভাবিক মৃত্যু মানুষের জীবনে অত্যন্ত কাঙ্খিত একটি বিষয়, কারণ সে আশরাফুল মাখলুকাত, কারণ তার রয়েছে প্রতিষ্ঠিত সমাজব্যবস্থা, সামাজিক রীতিনীতি, কারণ তার রয়েছে বন্ধু-বান্...ধব আত্মীয়-স্বজন, কারণ তার রয়েছে মানুষ হিসেবে বাঁচবার এবং স্বাভাবিক অধিকার পাবার প্রতিশ্রুতি, কারণ তার রয়েছে প্রতিষ্ঠিত ধর্ম এবং সেখানে ভাল ও মন্দ কাজের জন্য শাস্তির বিধান, কারণ তার ও তার সমগোত্রীয়দের রয়েছে বিবেকবোধ যা শুধু একজন মানুষের অলংকার কোন প্রাণির নয়।

ডাকাতি নিঃসন্দেহে একটি সমাজবিরুদ্ধ কাজ যা সমাজের শৃঙ্খলা বিনষ্ট করে, কিন্তু তার শাস্তি হিসেবে গণপিটুনিতে হত্যা কোনভাবে কাম্য কিনা তা একজন হন্তারক বা হন্তারকের সমর্থনকারীকে জিজ্ঞেস করে লাভ নেই জানি কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যার বিবেক এখনো নেতিয়ে পড়েনি। কিন্তু হন্তারকের কাছেও আমার একটি জিজ্ঞাস্য আছে ; আপনি উত্তেজনার মাথায় যাকে ডাকাত হিসেবে পরিগণিত করে হত্যা করলেন আপনি কি নিশ্চিত সেই ডাকাত ছিল অথবা একই পরিস্থিতিতে যদি আপনি বা আপনার কোন নিকট আত্মীয় কখনো পতিত হন আপনি কি ঐ ডাকাতের মত ভাগ্য হাসিমুখে বরণ করে নেবেন? হ্যা, আপনার জ্ঞাতার্থে বলছি উল্লিখিত ঘটনাটি ঘটেছিল ১০ ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস। মানবাধিকারের এরকম উন্নয়নে আমরা আহ্লাদিত! আপনিও কি?

আসুন, এবার এহেন ঘটনার কারণ অনুসন্ধানে নামা যাক। এরকম নির্বিচারে মৃত্যুর ঘটনা কেন ঘটে? এরকম ঘটনা ঘটে কারণ - এক - কতিপয় মানুষের পৈশাচিক উল্লাসে মাতবার প্রবণতাঃ তারই ফলশ্রুতিতে বেঘোরে প্রাণ হারায় একজন শিশু ছেলে রাজন অথবা একজন নির্দোষ তরুণ বিশ্বজিৎ; - দুই- বিচারহীনতার সংস্কৃতিঃ যে কারণে মানুষ হত্যা অপর কিছু মানুষ(!) খেলা মনে করে; কি সুন্দর!; - তিন - রাজনৈতিক পক্ষপাত এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্যঃ একদা বাংলাদেশে ডাকাত সন্দেহে গণপিটুনির মাধ্যমে কিছু মানুষের মৃত্যূর পর এদেশের গুরুত্বপূর্ণ পদে আসীন একজন রাজনৈতিক নেতা মন্তব্য করেছিলেন, “ জনগণ আমাদের কাজে সহযোগিতা করছে”, সেলিউসাকাস! কি আশ্চর্য এই দেশ; - চার - সামাজিক এবং পারিবারিক মূল্যবোধের অভাবঃ আপনি হয়তো ভাবছেন, আপাতঃ দৃষ্টিতে এক নম্বরে থাকার অধিকারী যুক্তিকে কোন বিচারে আমি চার নম্বরে পদায়ন করলাম। ভাবতে থাকেন, উত্তর পেয়ে যাবেন কারণ বিচারহীনতা বা অনাকাঙ্খিত ও ভারসাম্যহীন ক্ষমতা এমন একটি বিষয় যার দরূণ “নিতান্ত নিরীহ মানুষেরও দৃষ্টি যায় চিলেকোঠার কবুতরের দিকে”।

মৃত্যু উপত্যকার এই আর্তনাদ হাতে অস্ত্রধারী ‘স্রান্তি কাপুরুষ’দের কর্ণকুহর পর্যন্ত পৌছাবে কিনা আমরা জানি না। তারা সম্ভবত এসব ঘটনা শুনতেও পায়না, মনেও রাখেনা। আফ্রিকান একটি প্রবাদ এক্ষেত্রে প্রাসঙ্গিক, “The axe forgets but the tree remembers”.
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×