বিষাক্ত দিনগুলো মাথায় থেকে যায়। শত ভুলার চেষ্টা করেও ভুলা যায় না। কিছু বিশ্বাস এর কারণে হয়ত এমনটা হয়ে থাকে। অতীতকে বর্তমানে আনা যায় না, যেকারণে অতীতের ভুলগুলো সুধরানো যায় না। আমার অতীতের ভুলের সাগরে যখন হাবুডুবু খাচ্ছি তখন আমি কবিতা একটা লিখেছিলাম। প্রায় দের বছর আগে, আমার টেষ্ট পরীক্ষার পর।কবিতাটা নিছক আনন্দের বশেই লিখেছিলাম।
HSC পরীক্ষা:
(after test)
পদার্থে নাই রিভিশন,
করি নাই তার গানিতিক সমাধান।
কি রকম অগোছালো আমি-
রেখে যাচ্ছি রেজাল্ট এর মাধ্যমে প্রমান।
রসায়ন কি তাই হয়তবা জানি না
পরিক্ষার খাতায় তার সম্পর্কে কিছুই লিখতে পারিনা।
আছে রসায়নে দুই দুইটা পত্র,
পড়তে গেলে বন্ধ হয়ে আসে দুই নেত্র।
গণিত, oh! কি খাতারনাক বিষয়,
দেখিতে করিতে লাগে মোর ভীষণ ভয়।
সবাই বলে গণিতে নাকি সহজে করা যায় ভাল,
এই মন্তব্য শুনলেই মুখ হয়ে যায় কালো।
ইংলিশ কি বলিব তার সম্পর্কে-
নিজ ভাষাই পারিনা ! এতো দূরসম্পর্কের।
ইংলিশ নাকি পড়লেই পাড়া যায়-
এ কথা শুনে আমার মাথা যায়।
বায়োলজি এতো খুব সহজ বিষয়,
তা আমি ভালভাবে মানি, তাইতো তা আমার ধরার নয়।
বায়োলজি পড়লে নাকি ডাক্তার হওয়া যায়,
ডাক্তারই হবো না, তাই এই বিষয় পড়ার কি দায়।
বাংলা এতো মোদের নিজ ভাষা
পরীক্ষার হলেই তা যায় লেখা।
তাই তো বাংলা রয়েছে বাংলার জাগায়,
এখন আমাকে আর কে পায়।
নিশ্চিন্ত ভরসা-----
রেজাল্ট হবে মার্কা মারা।
:::S.A.A:::

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




