::: স্বাধীনতা :::
(সৈয়দ আব্দুল আহাদ )
মানবের স্বাধীন চেতা মন মানসিকতা,
তাকে নিয়ে করবনা আজ রসিকতা ।
চারপাশে স্বাধীনতার বুলি শুনে
মস্তিষ্ক আর সইতে না পেরে।
লিখে যাচ্ছি আমার মনের কথা...
কতটুকু, স্বাধীনতার বলয়ের পথ চলা।
কোম্পানি তাড়ানো দিয়ে স্বাধীনতার পথ চলা
পলাশির যুদ্ধ এ সবারই জানা।
ব্রিটিশের শাসন থেকে মুক্তি পেতে
দইশ বছর পার করেছে ।
দালালীর টেন্ডার নিয়ে ।
জনগণের চোখ বুলিয়ে।
স্বাধীনতার বুলি কপচিয়ে,
ইংলিশদের কাছ থেকে ছিনিয়ে নেয়!! স্বাধীনতা
স্বাধীন !! ভুখন্ড এর মানুষ গুলো
স্বাধীন !! হয়ে পথ চলো।
না চলতে পারিনি তাদের আরও চাই স্বাধীনতা, ধর্মের!!
তাই এক ভুখন্ড পরিনত হল দুই ভুখন্ডে।
যাক এবার শান্তিতে থাক ধর্ম নিয়ে
মানুষ হয়ে থাক পৃথিবীতে।
না থাকতে পারিনি দ্বন্দ্ব এবার ভাষা নিয়ে,
দ্বন্দ্ব তাদের সম্মান নিয়ে, সম্পদ নিয়ে।
আর এক ধাপ এগিয়ে হল তারা মুক্ত স্বাধীন।
ছোট্ট খাচায় পাখি বলে, আমি স্বাধীন।।
স্বাধীন হয়েছে,এ কীসের স্বাধীন।
চলতে স্বাধীন। বলতে স্বাধীন!!
কোন কিছুতে নয় পরাধিন।
মালিকানায় স্বাধীন। সম্পদে স্বাধীন।
মত আর ভোট দেওয়াতে স্বাধীন
সবকিছুতে স্বাধীন।
ধর্ম পালনে স্বাধীন।
ধর্ম অবমাননায় স্বাধীন।
স্বাধীন তারা নারী পুরুষের অবাদ মিলনে
স্বাধীন তারা অবাদ শোষণে ।
আজিব স্বাধীনতা,
ক্ষমতা যার হাতে, স্বাধীনতা তার
বাকিরা সব বয়ে যাবে পরাধীনতার ভার। ( এডিট করা হবে, কিছু)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




