আচ্ছা এই ১২/১২/১২ তে ছেলেমেয়েদের এত চিন্তা কেন ??? সবার মুখে একটাই প্রলাপ এই দিনটার মত এমন বিন্যাস আর কোন দিনও আসবে না।
আচ্ছা এমন কোন দিনের বিন্যাস আছে যা ফিরে আসে ???
ফিরে না আসলেও, কোন বিশেষ কিছু কি এখানে আছে ??? আমার মতে এগুলো পুরা ফাঁকা চিন্তা ভাবনা।
আমরা তো সময় বা কাল নিয়া চিন্তা করব যা আমার সীমাবদ্ধ জীবন থেকে গত হচ্ছে । না চিন্তা করছি ঘড়ির কাঁটাগুলো নিয়ে বা ক্যালেন্ডারের লাল কালো অক্ষর গুলো নিয়ে । এত দেখছি মশা-হাতির প্রবাদ।
এই দিনগুলো তে দেখি বিয়ে শাদীর ধুম পড়ে যায়। কারণটা কী ??? এই দিনে বিয়ে করলে কি...... কি হয় ???
আজাইরা বিষয়গুলো মাথা না ঘামিয়ে, আমাদের এই ক্ষুদ্র জীবন আল্লাহ( সুব. ) সন্তোষটি অর্জন করে যেন পাড়ি দিতে পারি তার জন্য চিন্তিত হই।
[ ১১/১১/১১ তারিখ থেকে অনেকই এই দিনটাকে নিয়ে মাথা ঘামানো শুরু করেছে ]
*** আমাদের খেয়াল রাখা উচিত প্রতিটা মুহূর্তকেই আমাদের গুরুত্ব দেওয়া উচিত এই চিন্তা করে, এই মুহূর্তটা আর ফিরে পাব না***

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




