৩ মার্চ ২০০৯ ইং বিশ্ব ক্রীড়াজগতে এক কলংকজনক ঘটনা ঘটেছিল, সন্ত্রাসীরা পাকিস্তানের লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামের লিবার্টি স্কয়ারের কাছাকাছি স্হানে শ্রীলংকা ক্রিকেট দলের উপর হামলা করে। এ হামলায় ছয় পুলিশ ও দুইজন নিরীহ সাধারণ মানুষ নিহত হয়। শ্রীলংকা ক্রিকেট দলের ছয় সদস্য আঘাতপ্রাপ্ত হয় এবং সিরিজ শেষ না করে দেশে ফেরত যায়। বিশ্ব ক্রীড়া অঙ্গনসহ সারাবিশ্বের মানুষ ঘটনাটির নিন্দা জানায় এবং আইসিসি পাকিস্তানে অন্যান্য দেশকে দল পাঠাতে নিষেধ করে। দীর্ঘ ৬ বছর ধরে পাকিস্তানের অনেক চেষ্টার পর জিম্বাবুয়ে সেখানে দল পাঠিয়েছে, যা স্বাগতিকদের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা একটা চ্যালেঞ্জের বিষয়। দেশটিতে জঙ্গী হামলায় প্রায় প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। সফরকারী জিম্বাবুয়ে দলকে পাকিস্তান সরকার রাষ্ট্রপতি ধাচের সর্ব্বোচ্চ নিরাপত্তার কথা ঘোষনা করেছে এবং আজ পর্যন্ত তা প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ২০০৯ সালেও শ্রীলংকা দলকে এ রকম নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু কোন লাভ হয়নি। কারন পাকিস্তানে জঙ্গী সংগঠনগুলোর সরকারের নিরাপত্তার চাদর ভেদ করা তাদের কাছে কোন বিষয়ই নয়। অন্যদিকে ২০০৪ সালে লস্কর-ই-তৈয়বার ক্রিকেট খেলার বিপক্ষে ফতোয়া কিন্তু এখনও বলবত আছে। সংগঠনটি ক্রিকেট খেলাকে ইসলাম বিরু্দ্ধ বলে মনে করে। সাহসী জিম্বাবুয়ে টিমের নিরাপত্তার কথা ভাবতে গিয়ে আবার খেলায় মনোনিবেশ সমস্যা না হয়। অতিরিক্ত নিরাপত্তা দেখে তাদের ভড়কে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে প্রমান করতে হবে যে, ”নিরাপত্তাহীনতার আশংকা পাকিস্তানে নেই” এবং বিশ্বের অন্যদলগুলোকে এই বার্তাটি পাঠানোর এটাই সুযোগ।
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।