“কর্তৃপক্ষ ছুটি না দেওয়ায় নারী শ্রমিক কারখানার টয়লেটে সন্তান জন্ম দিতে বাধ্য হয়েছে” এই মিথ্যা সংবাদটি প্রচারের জন্য প্রথম আলো পত্রিকাকে ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত। “প্রকৃতপক্ষে কারখানার ওই নারী কর্মী ছুটি চাননি। তিনি সন্তান প্রসব করেননি, গর্ভপাত ঘটেছিল।” প্রথম আলো এর আগেও আদালত অবমাননার জন্য দোষী সাব্যস্ত হলেও ক্ষমা চেয়ে রেহাই নিয়েছিলেন এর সম্পাদক। তবে শাস্তি পেতে হয় প্রথম আলোর সাংবাদিক মিজানুর রহমান খানকে। ধর্মকে অবমাননার দায়ে আদালতে ক্ষমা প্রার্থনা ও জাতীয় মসজিদের ইমামের নিকট তওবা করার দৃষ্টান্ত ও এই পত্রিকার ছিল। গল্প বানিয়া নিউজ করা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। প্রথম আলো নিজেই একটা নিউজ। মজার ব্যাপার জরিমানা হওয়ার নিউজটা এখন পর্যন্ত তারা তাদের অনলাইন সংস্করনে আপডেট করেনি। পন্ডিত মতি মিয়া অন্যের জন্য শুধু জ্ঞান বিলিয়ে যাচ্ছে কিন্তু নিজের জন্য চর্চা করছে না। সাংবাদিকতার নামে যদি সত্য মিথ্যার বেসাতি পত্রিকায় লেখা হয়, মানুষের আস্থার জায়গায় চিড় ধরবে। তখন সত্য ঘটনাকেও মানুষ আর বিশ্বাস করবে না। বিশেষ করে প্রথম আলোর মতো জাতীয় পত্রিকার কাছে আ্ররো দায়িত্ববান সংবাদ আশা করে। একটা মিথ্যা সংবাদ প্রচারের ফলে ব্যক্তি ও জাতির অনেক ক্ষতি হয়ে যেতে পারে। নারী শ্রমিককে ছুটি না দেওয়ায় কারখানার বাথ রুমে সন্তান প্রসবের মতো মিথ্যা সংবাদের ভিক্তিতে সাধারণ শ্রমিকরা কারখানায় ভাংচুর ও বড় ধরনের নাশকতা ঘটালে এর দায়িত্ব কে বহন করত। আসলে এদের উদ্দেশ্যটা কি? একটা সুন্দর বাংলাদেশ না বিশৃঙ্খল বাংলাদেশ??
প্রথম আলোর মিথ্যা সংবাদ ও জরিমানা
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।