somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয় বখতিয়ার.....জিন্দাবাদ বখতিয়ার.....

১৭ ই জুন, ২০১৫ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজী ১২০৫-০৬ সালে তৎকালীন বঙ্গের শাসক রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসন ব্যবস্থা শুরু করেন। বাল্য জীবনের ধাপে ধাপে বাধাপ্রাপ্ত হয়ে আকারে খাটো, লম্বা হাত এবং কুৎসিত চেহারার অধিকারী হওয়া সত্বেও নিজের কর্মশক্তি ও সাহসিকতার উপর ভর করে বাংলা, বিহার জয় করেন।পার্সিয়ান ভাষায় বখতিয়ার শব্দের অর্থ লাকি, মানে ভাগ্যবান। বখতিয়ার খলজীর বাংলা বিজয়ে ভাগ্যও তার সহায়তা করেছিল।
বীর যোদ্ধা বখতিয়ার খলজী হতে আজ বাংলাদেশের নতুন বখতিয়ার খানের আবির্ভার হয়েছে।নব্য বখতিয়ারদের দ্বারা গত ১৩ এপ্রিল রাতে রাজধানীর ইস্কাটনে নিজ গাড়ী হতে গুলি করে দুই শ্রমজীবিকে হত্যা করার অভিযোগ উঠেছে। এইসব বখতিয়ারদের আবার টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদকসেবা, গুন্ডামী করার অভ্যাস। সন্ত্রাসী বন্ধুদের সাথে আড্ডা ও মাদক গ্রহন এদের জীবনকে করেছে উশৃঙ্খল। এদের কাছে আজ আমাদের সমাজ জিম্মী। কারন এই সব মাদকসেবী ও সন্ত্রাসীদের আছে রাজনৈতিক ছত্রছায়া্।বর্তমানে নাকি মাদকসেবীদের সমর্থন ছাড়া নির্বাচনেও জেতা যায় না। ভোটের সময় এরাই হলো কর্মী ও এজেন্ট। সব প্রার্থীদের কাছ হতে মদ, গাজা, ইয়াবা, ফেনসিডিলের পয়সা নিয়ে প্রার্থীদের নির্বাচনী মাঠ গরম করে। ভোটের আগের রাতে মাঠ থাকে এদের দখলে। সবচেয়ে মজার ব্যাপার, মাদক সেবীদের আছে একতা আর সংখ্যায় কিন্তু এরা কম না। কোন ঘটনা ঘটলে মাদক সেবীরা এক হয়ে যায়। নির্বাচনে জেতার পর জয়ী ব্যক্তিও আর তাদের কিছু বলতে পারে না। স্বেচ্ছা বা অনিচ্ছায় পৃষ্টপোষকতা করে যায়। এভাবেই সংখ্যায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাদকসেবীরা। অর্থমন্ত্রীর ভাষায়, ধুমপান এখন যেমন বিনোদন তেমনি মাদক গ্রহনও বিনোদনে রুপ নিয়েছে। গর্বের সাথে বলে আমি এখন গাজা, ইয়াবা খাই। কোন লজ্জা নাই, শরম নাই। মাদক বিনোদনে আমরা বুম হয়ে আছি। মাদকের দাপটে যানজটে মেজাজ হারিয়ে হত্যা করছি সাধারন মানুষকে। সাধারন মানুষ, তারা মরবে আর এরা বলবে আমি কিছুই করিনি। এই একটু মাতাল ছিলাম তো তাই তখন কি হয়েছে বলতে পারব না। আর আমার পিস্তল তো লাইসেন্স করা। রাষ্ট্রই তো আমাকে এই পিস্তল দিয়েছে। এটা তো আর আঙ্গুল চোষার জন্য দেয় নি। তাছাড়া আমিতো এমপির ছেলে, আমার কিচ্ছু হবে না। অযথা পুলিশ হয়রানি করছে। চারিদিকে বখতিয়ারদের জয় জয়কার। লম্বা হাতওলা বীরদের সামনে কে যাবে মরতে। বরং একশত হাত দূর হতে সালাম সালাম বলে জীবন বাঁচিয়ে চলাই ফরয। জয় বখতিয়ার.....জিন্দাবাদ বখতিয়ার.....।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৫ রাত ১০:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×