করিম মিয়ায় তিন মেয়ে, তাদের নাম
স্পার্কেল শিমুল, এঞ্জেল বকুল এবং প্রিন্সেস
পারুল। একদিন করিম মিয়া তার তিন মেয়ের
কাছে জিজ্ঞেস করলো কে তাকে কেমন
ভালোবাসে? স্পার্কেল শিমুল তার বাবার সব
স্ট্যাটাসে লাইক দিয়ে বললো -
বাবা আমি তোমাকে লাইকের মত ভালোবাসি।
এঞ্জেল বকুল তার বাবার সব স্ট্যাটাসে কমেন্টস
করে বললো - আমি তোমাকে কমেন্টসের মত
ভালোবাসি। প্রিন্সেস পারুল তার সব ছবিতে
তার বাবাকে ট্যাগ করে বললো - বাবা আমি
তোমাকে ট্যাগের মত ভালোবাসি। করিম
মিয়া প্রথম দুই কন্যার কথায় কাজে খুশি হলেও
প্রিন্সেস পারুলের কথায় আর কাজে রাগ করলেন
এবং প্রিন্সেস পারুলকে আনফ্রেন্ড করে দিলো।
ক) পারুলকে বনে কারা ঘর বানিয়ে দিয়েছিলো?(মার্কস-১)
খ) খাবারে নুনের ব্যাখ্যা দাও। (মার্কস দুই)
গ) উদ্দীপকের করিম মিয়ার আনফ্রেন্ড করার
সাথে রাজার পারুলকে বনবাসে পাঠানোর
যৌক্তিকতা দেখাও।(মার্কস তিন)
ঘ) নুনের মত ভালোবাসা আর ট্যাগের
মত ভালোবাসার মধ্যে সাদৃশ্য আলোচনা করো।(মার্কস চার)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



