ওগো শুনছো অফিস থেকে সোজা মেহেদী অনুষ্ঠানে চলে আসবে কিন্তু,
-আচ্ছা
.
বেচারা স্বামী মেহেদী অনুষ্ঠানে গিয়ে এক রমণীকে বলছে, আচ্ছা এখানে মিসেস চান্দুবতী নামের কোন ভদ্রমহিলাকে দেখছেন ?
-না তো
.
সমস্যা নেই ! আপনাকে খুব সুন্দর লাগছে ! একটু পরিচিত হতে পারি ?
-ও শিওর ! একটু অপেক্ষা করুন আমি একটু মুখটা ওয়াশ করে আসছি ! যা গরম পড়ছে !
.
আপনি কি বিবাহিত না অবিবাহিত ! মিস্টারকে দেখছি না যে ?
-মিস্টার তো সামনে দাঁড়িয়ে আছে ৷
.
ও আচ্ছা কোন দিকে?
-সামনেই আছে ! ওয়াশ রুম থেকে এসেই পরিচয় করিয়ে দিচ্ছি ৷
.
না থাক কি দরকার ?
-পবলেম নেই ! ও খুব ফ্রি মাইন্ডের !
.
পাঁচ মিনিট পর ওয়াশ রুম থেকে বেচারার বউ বের হলো !
.
তুমি ওয়াশ রুমে কি করছো ? আমি তোমাকেই খুঁজছি ! তুমি একটু ওদিক গিয়ে আড্ডা দাও আমি একটু পর আসছি
.
বউ ওদিক গিয়ে আড্ডা দিতে থাকলো আর বেচারা স্বামী কারো জন্য অপেক্ষা করছিলো ! কেউ ওয়াশ রুমের ওদিক থেকে বের হচ্ছে না !
.
কিছুক্ষণ পর বউ এসে বললো, কিছু খেয়েছো ?
-না খায়নি
.
না খেয়ে এতিমের মতো এদিকে দাঁড়িয়ে আছে কেনো ?
-এমনি
.
হয়ছে ! আর দাঁড়াতে হবে না ! বাসায় গিয়ে মেকাপটা আবার করে নিবো ৷ সারা রাত প্রাণ ভরে দেখিও ! আসো খেয়ে নাও ৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

