যে শার্ট পড়ে আছি সেটা 'মেইড ইন ভারত !'
.
যে প্যান্ট'টা পড়ে আছি সেটা 'মেইড ইন থাইল্যান্ড !'
.
যে বেল্ট পড়লাম ওটা 'মেইড ইন জাপানী !'
.
যে ঘড়ি পড়ে আছি এখন খুলে দেখলাম তার পিছনে 'মেইড ইন চায়না' লেখা !
.
মোবাইল দুইটার একটা ফিনল্যান্ড আর একটা 'মেইড ইন কোরিয়া !'
.
জাইঙ্গাটা মে বি 'মেইড ইন ঘানা !'
.
সেন্টু গেঞ্জি মে বি 'মেইড ইন নেপালী' টাইপের কিছু হবে !
.
মানিব্যাগটা 'মেইড ইন ফিনল্যান্ড !'
.
আমি শুধু 'মেইড ইন বাংলাদেশ !'
আবারো বলছি, 'আমি শুধু মেইড ইন বাংলাদেশ !'
.
এই মাত্র যে পানীয় খেলাম তার নাম কোকোকোলা ! বসে আছি একটি চাইনিজ রেস্টুরেন্টে !
.
মাথার চিরুনি থেকে শুরু করে পা'য়ের জুতো পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে বাংলাদেশের কোন অস্তিত্ব আমি নিজের মধ্যে খুঁজে পাচ্ছি না ! হিন্দী ইংলিশ গানে মশগুল প্রজন্মের আমি ও একজন !
.
নিজেকে স্টান্ডার্ড প্রমাণ করতে আমি ব্রিটিশ ইংলিশ ছুঁড়ে কলার টেনে বলতে ইচ্ছে করে, 'আই এম এজ লাইক এজ ইংলিশ ম্যান !'
.
কাঁটা চামচ এখন আমার কাছে ক্ষেত মনে হয় কারণ লাঠি দিয়ে খাওয়ার অভ্যেস করছি !
.
তবুও বুক ফুলিয়ে বলতে ইচ্ছে করে আমি বাংলাদেশী ! কেউ যদি বলে প্রমাণ দেন ? আমি চুপ থাকব ! আমার অধিকার নেই জোর গলায় 'বাংলাদেশী' বলার ! প্রিয় বাংলাদেশ তোমাকে বুকে ধরে রাখতে পাড়লাম বলে দুঃখিত ! তবে তুমি শুধু আমার মুখে আছ ! বক্তব্যের মঞ্চে আছো ! টক শো তে আছো ! ফেবুতে আছো ! ওখানেই ভালো থেকো !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

