somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভ্যেস থেকে অনভ্যাস !

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে মেয়েটির এক গাছি চুল বারবার মুখের উপর এসে পড়ে আর সে সরিয়ে কানের উপর দিতে অভ্যস্ত বাধ্যতামূলক তার চুল বেঁধে রাখতে বললে হয়তো তার দম আটকে যেতে পারে !
.
যে মেয়েটির মাথার উপর থেকে বারবার ওড়না খসে যায় তার ওড়নাটি সেফটিপিন দিয়ে বেঁধে দিলে সে হয়তো হার্ট এটাকও করতে পারে !
.
অভ্যাসবশত টাকওয়ালা দাদুর দুই গাছি চুল আঁচড়ানোর কি দরকার বলে যদি তার চিরুনি কেড়ে নেওয়া হয় তাহলে সে ও হয়তো বাকরুদ্ধ হয়ে যেতে পারে !
.
সম্পর্কে জড়ানো কখনো সম্ভব না তবুও রোজ করে কথা হয় বছরের পর বছর এমন দুইজন মানুষকে যদি বলা হয় তোমাদের কথা বলা ভিত্তিহীন পরে শুধু কষ্ট বাড়াবে আজ থেকে কথা বলা বন্ধ ! তারা হয়তো মরেও যেতে রাজী হবে !
.
আমাকে যদি বলা হয় শরীফ ভাই আর কত এবার থামেন রোজ রোজ আপনার কথাগুলো শুনতে শুনতে বিরক্ত হয়ে যাচ্ছি তবুও দুই একজন অভ্যেসবশত আমার আইডিতে ঢুকে দেখবে কিছু লিখেছি কি না !
.
সত্যি বলতে কি !কখনো ক্লাশ করতে ইচ্ছুক না থাকা ছেলেটিও কোন এক সুন্দরীর প্রেমে পড়ে রোজকার মতো শুক্রবারেও ক্লাশের উদ্দেশ্য রওনা দিতে হবে ভেবে ঘুম থেকে উঠে ধেত্তুরি আজ শুক্রবার বলে আবার ঘুমিয়ে পড়ে ! এমনি হয় !
.
দীর্ঘ এক যুগ সকাল দশটার পর ঘুম থেকে উঠতাম এই আমি কোন চাকরিজীবী দেখলে অবাক বিস্ময়ে হতবাক হয়ে প্রথমেই জিজ্ঞেস করতাম সকাল ছয়টায় ঘুম থেকে উঠা কিভাবে সম্ভব ! সে আমি দীর্ঘ এক বছর কিভাবে খুব ভোরে ঘুম থেকে উঠলাম তা ভেবে কুল না পেয়ে নিজেকে উল্টো প্রশ্ন কি শুক্রবারও ভোরে ঘুম ভাঙ্গার কি দরকার ছিলো ?
.
দীর্ঘ চল্লিশ বছর চাকরি করার পর অবসরে যাওয়া মানুষটি যখন টেনশনে পড়ে যায় কাল কিভাবে সময় কাটাবে ভেবে কান্না করে দেয় 'অভ্যেস' নিয়ে তার চেয়ে বড় গল্প আমার কাছে নেই !
.
দীর্ঘ দশ বছর সংসার অতঃপর তোমার সাথে থাকা আমার পক্ষে আর সম্ভব না বলে ডিবোর্স হওয়ার পর মাঝরাতে অভ্যেসবশত যখন হাত দিয়ে দেখে পাশে কেউ নেই তখন অভ্যেসের কিছু নোনা গল্প রচিত হয় !
.
সুতরাং অভ্যেসগুলো ই একদিন চর্চার অভাবে অনভ্যাসে পরিণত হয় ততদিন পর্যন্ত তোমাকে ধৈর্য ধরতে হবে ! আজ সকালে তোমার মনে হচ্ছে কষ্ট করে বেঁচে আছো একদিন তুমি বেঁচে থাকবে অবিরাম বিন্দাস !
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×