গত তিন যুগ ধরে বাংলাদেশের প্রধান দল এবং বিরোধি দল মিলে আন্দোলনের নামে যে পরিমাণ গাড়ি ভেঙ্গেছে শুনেছি সেই পরিমান গাড়ি জাপান এক বছরেও বানাতে পারে না !
.
কিন্তু সামান্য ভালবাসার অপরাধে যে পরিমাণ হৃদয় এক বছরে ভাঙ্গা হয় তার খবর কে বা রাখে ?
.
আমার কলিগ কেডিএস এক্সেসোরিজের এসিস্ট্যান্ট ম্যানেজার নাদিম মোরশেদ খান ভাই প্রায় সময় একটি গল্প বলেন ৷ জৈনক ব্যাংকের ক্রেডিট কার্ডের আবেদনে দেখা যেতো ভুল ইনফরমেশনের কারণে অনেক ক্রেডিট কার্ডের আবেদন নাকচ হয়ে যায় ! লিখেছে সেলারি সত্তর হাজার কিন্তু ভেরিফাইড করে দেখা গেলো চল্লিশ হাজার !
.
এক চৌকশ ব্যাংক কর্মকর্তা সে প্রতিদিন রিজেক্টেড ফরমগুলো সংগ্রহ করে গ্রাহককে ফোন দিয়ে বলতো আপনার ভুল ইনফরমেশনের কারণে আপনার আবেদন ফরমটি রিজেক্ট করা হয়েছে ! কিন্তু আমি যদি ক্রেডিট লিমিট কমিয়ে আপনাকে আরেকটি ক্রেডিট কার্ড অফার করি আপনি নিবেন ?
.
এভাবে প্রায় আশি শতাংশ রিজেক্টেড আবেদন পত্রের গ্রাহককে ব্যাংকে ফিরিয়ে এনেছিলো এবং সে এখন ঐ ব্যাংকের নীতি নির্ধারকদের একজন...!
.
কেমন হবে ভাঙ্গা হৃদয়ের রিজেক্টেড ভালবাসাগুলো এভাবে খুঁজে বের করে তাদের হৃদয়ে আরেকটি কম লিমিটের ভালবাসার মানুষকে ধরিয়ে দেওয়ার অফার দিলে ?
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


