somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সার্টিফিকেটে আজ জন্মদিন আমার !

১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুভ জন্মদিন কথাটি একমাত্র বন্ধুকে শত্রু আর ব্যাচলর মানুষকে তার প্রেমিকা বলার অধিকার রাখে কারণ একটি জন্মদিন মানে শত্রুর জীবন থেকে আরো একটি বছর শেষ সুতরাং সে বুড়ো হচ্ছে আর প্রমিকের বয়স বাড়ছে মানে বিয়ে না করে যাবি কই ! তারপর বুঝবে ঠেলার নাম বাবাজী !
.
১২ ই মার্চ আমার জন্মদিন ছিলো... উইশ করে এতো খুশী হওয়ার কিছু নেই কারণ মৃত্যুর আগ পর্যন্ত জ্বালিয়ে যাবো লেখালেখি দিয়ে ! নাক টিপে তিতা করলা খাওয়াবো সাথে কাশির সিরাপ আর রিবোসন !
.
আমার জন্মদিন কবে সেই প্রশ্ন আমার আব্বুকে জিজ্ঞেস করলে বলে ১৯৯১ সালের ২৯ শে এপ্রিল ঘূর্ণিঝড়ের সময় তোর বয়স এক বছর এক দুই মাস ছিলো !
.
জন্মের পর বাবা মা এতো খুশি হয়েছিলো যে ভুলে তারিখটাই লিখে রাখতে ভুলে গেছিলো !
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার সময় স্কুলের স্যার একটি জন্মদিন দিয়েছিলো সেই থেকে শুরু গুরু.........!
.
মিস করার রাজ্যে তুমি ই প্রথম না আমি আমার জন্মদিনও মিস করেছি !
.
আমার বাবা মা এতোটা স্মার্ট ছিলোনা যে জন্মদিন কত ঘন্টা কত সেকেন্ডে ল্যান্ডিং করেছি তা সংরক্ষণ করে রাখবে এমন !
.
আমার বাবাও তার জন্মদিন জানে না ! যুদ্ধের সময় সে জীবনে প্রথম স্টেনগান দেখেছিলো তখন সে পাশের বাসার মইন্নার মতো এতোবড় ছিলো !
.
আমার দাদা বলে ভারত পাকিস্তান যুদ্ধের সময় সে মাথার উপর দিয়ে খুব কাছ থেকে হেলিকপ্টার যেতে দেখেছিলো তখন তার বয়স আমার সমান ছিলো !
.
নানা বলে নানীকে বিয়ে করার সময় তার বয়স আমার চেয়ে দশ বছর কম ছিলো আর আমি কতটুকু ব্যর্থ হলে তাকে নাকি নাতী বউ দেখাতে পারিনি !
.
জন্মদিনের কথা বললে সবচেয়ে বেশী রিঅ্যাক্ট করে আমার নানী ! মানুষের আবার কিসের জন্মদিন ! জন্মতো রাতেও হয় !
.
মেয়েরা বয়স লুকাই তাই আজকে আমার পাশাপাশি আরেকটি মেয়েরও জন্মদিন ছিলো এই সুযোগে জিজ্ঞেস করলাম আপনার জন্মদিন ? 'হুম আজকে!' খুব সুন্দর আজকে আমারও জন্মদিন ! তো কোন বছর ? এ আবার কি প্রশ্ন ? প্রতি বছর একই দিনে
.
ফেসবুকে সাধারণত সবচেয়ে বেশী জন্মদিন থাকে পহেলা জানুয়ারীতে অথচ সে দিন আপনি হাসপাতালে গিয়ে সন্তান সম্ভবা মহিলা তেমন খুঁজে পাবেন না তবে কি তারা আমার মতো জন্ম তারিখ হারা !
.
মিলে গেলে হাত তুলে আমার পিঠের পিছনে নিয়ে যান কোলাকুলি করবো ! আমরা আমরাই তো !
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×