somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাকে খাওয়ার টাইম নাইকা! তুমি তোমার রাস্তা মাপো!

১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কিছু ভালো দিক আছে তার মধ্যে সবচেয়ে ভালো একটি গুণ আছে সেটি হলো মানুষ খাওয়ার টাইম নাই!
.
সে যে ই হোক! হতে পারে সে আমার অনেক নিকট আত্মীয়! আমার যদি কখনো মনে হয় সে আমাকে অবজ্ঞা করেছে! মূল্যায়ণ করেনি! তারপর আমি শুধু মনে মনে বলি, নো খাইলাম তোমারে!
.
এটা ভীষণ শক্তি! যা আমাকে এগিয়ে চলার অনুপ্রেরণা দেয়!
.
আমি জানি আমি কে! কি পরিমাণ শক্তি আমার মধ্যে আছে! আই এম সুপার পাওয়ার! আমাদের সবার মধ্যে সুপার পাওয়ার আছে!
.
২০০০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে ব্রিলিয়ান্টরা যখন পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তখন জাপানের হোন্ডা কোম্পানি 'আসিমো' নামক এক রোবট জনসম্মুখে নিয়ে আসে!
.
১৯৮০ সাল থেকে ২০০০ সাল দীর্ঘ বিশ বছর গবেষণা করে তারা এটি বানিয়েছিলো! তখন সে শুধু হাটতে পারতো!
.
নিউজটা শুনে ভাবছিলাম, এতো বছর লাগে! জাপান আমার বন্ধুদের ভাড়া করে নিয়ে গেলে দুই বছরে কাজ হয়ে যেতো! তাদের এতো ব্রিলিয়ান্ট মনে হতো আমার! বৃত্তি পরীক্ষা দিচ্ছে! ভাবা যায়!
.
আমাদের সময় বৃত্তি পরীক্ষা ছিলো! জীবনে অনেক স্বপ্ন ছিলো বৃত্তি পরীক্ষা দিবো! কিছু টাকা পাবো! বিস্কুট আচার চকলেট খাবো পেট ভরে! কিন্তু মার্কস ছিলো না বলে সেই চান্স হয়নি!
.
আসিমো তৈরীর উদ্দেশ্য ছিলো, 'মানুষের মত তৈরী করে মানুষকে সাহায্য করা ৷'
.
ASIMO যার পূর্ণরুপ হচ্ছে "Advanced Step in Innovative mobility" মানে সে সামনে অগ্রসর হবে! আরো এক যুগ পেরিয়ে গেলে সে নাকি এখন দৌড়াতেও পারে! ঘন্টায় ছয় কিলোমিটার বেগে দৌড়ায়!
.
হালার আমি ১৯৯০ সালে জন্মগ্রহণ করে ২০০০ সালে রীতিমতো ডাব চুরি করে খেতে পারি! জন্ম নেওয়ার কিছুক্ষণ পর গরুর বাচ্চা কয়েক কিলোমিটার বেগে দৌঁড়াতে পারে! সেখানে আসিমো মাত্র হাত নাড়িয়ে হ্যান্ডশেক করে চা সরবরাহ করে! যুগ পেরিয়ে দৌঁড়াতে শিখেছে!
.
যখন শুনি এখন পর্যন্ত এটাই সেরা যন্ত্রমানব যে কিনা হাটা দৌঁড়ানো চা দেওয়া টুকিটাকি কাজ ছাড়া কিছু করতে পারে না! এই বুদ্ধি নিয়ে আসিমো ভাই ডাব চুরি করতে গেলে কি হবে সেটা ভাবছি!
.
যদিও ২০১৪ সালে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে সে ফুটবল খেলে প্রেসিডেন্টকে মুগ্ধ করেছিলো! কয়েক ঘন্টা পর যদিও চার্জও শেষ হয়ে গিয়েছিলো!
.
আমেরিকান কোম্পানি বস্টন ডায়নামিক্স এমন আরো একটি রোবট বানিয়েছিলেন যার নাম পেটম্যান! সে আসিমোর মতো সমৃদ্ধ নয়! তবে এর পরে তারা নিয়ে আসে আরো আপডেট রোবট 'এটলাস!'
.
ফ্রেঞ্চ কোম্পানি আলডেব্রান অনেক বছর সাধনা করে বানিয়েছিলেন রোবট 'নাও!'
.
সেরা রোবটগুলোর কেউ ৫২ টি এঙ্গেলে অঙ্গভঙ্গি করতে পারে! কেউ ২৫ টি এঙ্গেলে! কেউ আরো কম! কিন্তু প্রশ্ন হলো এতো কম এঙ্গেল দিয়ে ডাব চুরি করা কখনো সম্ভব নয়!
.
সুতরাং একজন ডাব চোরা রোবট আবিষ্কার করতে হলে বিজ্ঞানীদের আরো হয়তো কয়েক সহস্র বছর লেগে যেতে পারে! শর্ত থাকবে মালিকের কাছে কোন রকমেই ধরা খাওয়া যাবে না এমন বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে!
.
তা একমাত্র সৃষ্টিকর্তার দ্বারা সম্ভব! আমি আপনি কতটা মূল্যবান সৃষ্টি ভাবতে পারেন? এতো এতো মেধা দিয়েছেন আমাদের আল্লাহ তার দশ ভাগের এক ভাগ ব্যবহার করে নাকি নিউটন আইনস্টাইন পৃথিবী পাল্টিয়ে দিয়েছে!
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×