somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুরু ভালবাসা বানাইলা কি দিয়া

১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুরু জেমসের জন্মদিনে প্রিন্স নামের এক ভক্ত ১২ ফুট দৈর্ঘ্য এবং প্রস্থের প্রায় পনের'শ পাউন্ডের একটি কেক বানিয়ে তা পিকআপ ভ্যানে করে পুরো ঢাকা শহর ঘুরে বেরিয়েছিলেন!
.
তার আগে সে বিভিন্ন স্থানে শুভ জন্মদিন গুরু জেমস বিলবোর্ড লাগিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন!
.
সেই 'জেমস ফ্যান ক্লাবে'র সভাপতি আগামী বছর পুরো দেশে এক কোটি গাছ লাগানোর স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে!
.
বাংলাদেশ বনাম আফগানিস্তানের তৃতীয় একদিনের আন্তর্জাতিকে উনত্রিশতম ওভারের একটি বল করতে তাসকিনের ছুটে আসার সময় ব্যাটসম্যান তাকে থামিয়ে দেয়! মুহূর্তে দেখা যায় একটি ভক্ত ছুটে এসে মাশরাফিকে জড়িয়ে ধরে ভালবাসার টানে!
.
আমি আর বাঁচতে চাই না। সালমান শাহ্‌ যেভাবে এ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আমিও সেভাবে বিদায় নিলাম’। এই চিরকুটটি হাতে নিয়ে গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন সালমান ভক্ত নবম শ্রেণীর ছাত্রী লিপি রাণী সাহা!
.
হুমায়ুন আহমেদের পাগলা ভক্তদের কথা কি বলবো......!
.
আফগানিস্তানের ছোট্ট শিশু মুরতাজা আহমিদ ফুটবল লিজেন্ড মেসির সেই ভক্ত! যে করে হোক তার মেসির জার্সি চাই! কিন্তু কৃষক বাবার জার্সি কিনে দেওয়ার সেই সামর্থ্য নেই!
.
ছেলের বাবা তার আগ্রহ দেখে সাদা নীল পলিথিন কেটে বানিয়ে দিলেন জার্সি এবং সেখানে নাম্বারও লিখে দিলেন!
.
কেউ একজন সেই ছবি তুলে অনলাইনে ছেড়ে দিলে তা ভাইরাল হয়ে মেসি পর্যন্ত চলে যায়! মেসি আফগানিস্তানে ছুটে যেতে আগ্রহ প্রকাশ করেন সেই ছোট্ট ছেলেটিকে দেখতে....!
.
কখনো ভক্তরা তারকাদের কাছে ছুটে আসে আবার কখনো কখনো তারকারা ভক্তদের কাছে ছুটে যায়!
.
এমন ভক্তের সংখ্যা বেশী থাকে যারা নীরবে নিভৃতে ভালবেসে যায়!
.
কেউ কেউ অন্যভাবে তাদের নাগাল পেতে মরিয়া হয়ে উঠে,
.
বিয়ের সময় রিচার্ডের দেওয়া ৬৯.২ ক্যারেটের একটা হীরার আংটি ডিবোর্সের পর এলিজাবেথ টেলর তার ভক্তের কাছে ৫০ লাখ মার্কিন ডলারে বিক্রী করেছিলেন!
.
মাইকেল জ্যাকসনের জাইঙ্গা এক ভক্ত দশ লাখ মার্কিন ডলারে কিনে নিয়েছিলেন!
.
লেডি গাগা কাপ প্লেটের দাম উঠেছে ৭৫০০০ মার্কিন ডলার কিংবা ব্রিটনি স্পিয়ার্সের খাওয়া সুইংগামের দাম উঠেছে ১৪০০০ ডলার!
.
জাস্টিন বিবার তার সামনে চুল কেটে বিক্রী করেছেন চল্লিশ হাজার ডলারে...!
.
শুধু তা না ভক্তরাও বিক্রী হয়,
.
বেলজিয়াম ইউরোকাপে উঠতে না পারায় সমর্থকরা তাদের 'ফুটবল ভক্ত' বিক্রীর জন্য বে তে বিজ্ঞাপন দিয়েছিলেন!
.
মোদ্দা মানুষের মন জয় করতে পারলে সে আপনার ফেলে দেওয়া টিস্যু পেপারটি ও যত্ন করে পকেটে পুরে রাখবে!
.
আপনি দেখবেন বেচারা কি বোকা অন্যের ফেলে দেওয়া একটি টিস্যু পেপার মুড়িয়ে রেখেছে! আর সে দেখবে, টিস্যু পেপার মোড়ানো ভালবাসা!
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×