somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চোখ টিপ

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাকে দেখে মেয়েটি চোখ মেরেছে!
.
ভাই আপনিও কি মেরেছিলেন?
.
না ভাই আমি তখন এই অসাধারণ অনুভূতিটি নিয়ে ব্লগে পোস্ট দিতে এসেছি!
.
এসে দেখি নোট বুকে চোখ টিপ মারা নিয়ে আগেই পোস্ট লিখে রেখেছি!
.
এর থেকে প্রমাণিত হয় তুমি আমার জীবনে প্রথম নারী নও যে চোখ মেরেছে!
.
ডায়নোসর থেকে শুরু করে পৃথিবীতে অনেক কিছু বিলুপ্ত হয়ে গেছে যাচ্ছে যাবে কিন্তু আমার দেখা সেরা বিলুপ্ত হওয়া জিনিস প্রেমে পড়লে বাম চোখ টিপ মারা!
.
শুনেছি স্বয়ং আইফোন ফেস লকের পর যে আনলক ফিচারটি আনতে পারে তা হলো চোখ টিপ! বাম চোখ টিপ মারলেন ফোন খুলে যাবে!
.
যেমনি করে এক সময় চোখ টিপ মারার পর অনেকের ভাগ্য খুলে গিয়েছিলো আবার অনেকের ভাগ্য লক হয়েও গেছিলো!
.
ছোট বেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে ভয়ঙ্কর এক বখাটে ছিলো! তাকে নিয়ে ভদ্র ছেলেরা রূপকথা বানাতো! তার হাঁটার রাস্তা ছেড়ে দিয়ে ক্লাশ রুমে ঢুকে পড়তো মেয়েরা!
.
সে দুই চারটা মেয়েকে চোখ টিপ মেরেই প্রিন্সিপাল স্যারের চার্জশিট ভুক্ত আসামী হয়ে গিয়েছিলো! স্কুলের আতঙ্ক!
.
তৎকালীন বখাটেরা এমন কিউট ছিলো!
.
শুনেছি একবার সন্দ্বীপের সন্তোষপুরে এক বখাটে চোখ টিপ মেরে সেই ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গিয়ে বার বছর পর এসে দেখলো সেই মেয়ে তার আসার খবর শুনে তাদের বাড়িতে ঝাঁটা নিয়ে হাজির! মহা মুসিবত!
.
আমার প্রিয় সাইফুল বাবু তো মেয়ে দেখলে মাটির দিকে তাকিয়ে হাঁটতো কারণ তার এক চোখের পাতা বারবার অটোমেটিক বন্ধ হতো আর খুলতো সেই ভয়ে!
.
বিলিভ ইট আর নট আমরা ছোটকালে চোখ টিপ মারা প্যাকটিস করতাম তখন এটিও একটা আর্টের অন্তর্ভুক্ত ছিলো!
.
কিভাবে সঠিক নিয়মে সৌন্দর্যমন্ডিতভাবে চোখ টিপ মারবেন যুগের চাহিদা অনুযায়ী তার উপর তিন ঘন্টার সভা সেমিনার কিংবা সিম্পোজিয়াম যে হতো না তা ও গ্যারান্টি দিয়ে বলতে পারবো না!
.
লাল টিপ পড়া একটি মেয়েকে চান্দু একবার চোখ টিপ মেরেছিলো! তা দেখে মেয়ে রেগে মেগে ফায়ার হয়ে জিজ্ঞেস করেছিলো, তুমি আমাকে চোখ টিপ মেরেছো কেনো! চান্দু বললো, ভালো হয়েছে! মেয়ে তো আরো ফায়ার! বেয়াদব ছেলে আবার বলো, ভালো হয়েছে! তখন চান্দু বললো, ভালো হয়েছে মানে টিপ ভালো হয়েছে! টিপ বুঝাতে চোখ টিপ দিলাম! বোকা মেয়ে!
.
সবচেয়ে দুঃখের কথা মেয়েরা শুধু আমাদের শার্ট প্যান্ট চুল নকল করেনি তারা চোখ টিপ নকল করে এখন রোজ সেলফি আপলোডায়!
.
আর ঐ ছেলেটির কথা কি আর বলবো সেই কালে বাম চোখ টিপ মারা শিখতে পারিনি বলে তার পছন্দের মেয়েটি আজ অন্যের ঘরনী!
.
অথবা যে ছেলেটি বেশী ভালবাসা প্রকাশ করতে গিয়ে বাম চোখ টিপ মেরে আর খোলেনি তাকে কানা ভেবে চলে যাওয়া মেয়েটির দোষ দিবো না!
.
আমি শুধু বলবো আজ চোখ মারা সংস্কৃতি থাকলে তুমি আমার প্রেমে পড়তে বাধ্য হতে কারণ আমি ভালো চোখ টিপ মারতে পারি!
.
যদিও নিখুঁত চোখ মারার কারণে শুনেছি আমার এক চাচার সম্পর্ক ভেঙ্গে গিয়েছিলো কারণ মেয়েটি ছেলেটিকে বখাটে ভেবেছিলো আর তা না হলে এতো নিঁখুতভাবে কেউ চোখ মারতে পারে!
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×