somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোনা জলে ভেজা চশমার কাঁচ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন সময় আসবে যখন ইন্ডিয়া বনাম বাংলাদেশের খেলায়,
.
বল ক্যাচ ধরার পর ফিল্ডার মাটিতে উলট পালট খাওয়ার পর আম্পায়ার সন্দেহ করবে হয়তো বল মাটিতে লাগছে ক্যামেরা ধরতে পারেনি সুতরাং ইন্ডিয়া নট আউট্
.
ফাইনাল খেলায় ম্যাশের অনুপ্রেরণায় গর্জে উঠা কোন শিষ্য প্রথম পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার পর আইসিসির নির্দেশ আসবে থুক্কু! খেলুম না, এটা প্যাকটিস ছিলো!
.
বলার আবার নতুন করে বল শুরু করবে
.
এমনও হতে পারে এক বলে এক রান দরকার সুতরাং বলার দৌড়ে এসে বল করলো কিন্তু ইন্ডিয়ার মিডল স্টাম্প চলে গেলো তখন আম্পায়ার বল হয়নি বলে বলবে ক্রিজের স্টাম্পে লাগলে হবে না ঐ স্টাম্পেও হিট্ করা লাগবে!
.
দাদাদের কোন এক বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচে পরাজয় এক প্রকার নিশ্চিত এমন সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে উপর মহল থেকে নির্দেশ আসলো ম্যাচ বাতিল কারণ খেলোয়াররা সর্দি কাশি কিংবা অসুস্থ হতে পারে তারচেয়ে বড় কথা সামনে বিশ্বকাপ ফাইনাল যাই হোক না কেনো সবার আগে মানবতা! ম্যাচ পরিত্যাক্ত!
.
আবারো খেলা হবে,
.
দেখা যাবে এতো কিছুর পরও দাদারা জিততে পারবে না! কোন মতেই জিততে পারছে না!
.
তখন নাতীদের গল্প বলবো,
.
জানিস নাতনী, আমাদের সময় তামিম ছিলো আমাদের চট্টগ্রামের পোলা! ইনজুরি হয়ে মেডিকেল গিয়ে সেই ভাঙ্গা হাত ব্যান্ডেজ নিয়ে আবার মাঠে নেমে একহাতে ব্যাটিং করেছিলো!
.
সাকিব নামে একটা বেয়াদব ছিলো যে আঙ্গুলে সেলাই নিয়ে বিশ্বসেরা স্পিন বল করতো!
.
মুশফিক নামের পাঁচ ফিটের একটা ক্যাংড়া ছেলে যে কয়েকটা পেইন কিলার খেয়ে মাঠে নেমে বাংলাদেশ আগলিয়ে রাখতো,
.
আরো ছিলো মাশরাফি.... নড়াইল এক্সপ্রেস... পায়ে ডজন খানেক সার্জারি করা ছিলো.......!
.
তারপর কি হয়েছিলো নানা?
.
'চশমাটা ঝাপসা হয়ে আসছে একটু অপেক্ষা কর পরিষ্কার করে বাকীটা বলছি.....!'
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৯
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×