somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরার আগে লেখাটি পড়া মাত্র মাটি কাটতে নেমে পড়ুন

২১ শে জুন, ২০১৯ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হার্ট অ্যাটাক! হার্ট অ্যাটাক! হার্ট অ্যাটাক!
.
কত আপন কিংবা পর মানুষ প্রতিনিয়ত এমন হৃদ রোগে আক্রান্ত হয়ে চলে যাচ্ছেন!
.
হৃদযন্ত্রের উপ্রে কেনো চাপ পড়ে কিংবা চাপ থেকে বাঁচার উপায় কি এমন প্রশ্নের উত্তরে দেবী শেঠি বলেছিলেন, 'জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে,জীবনে সব কিছু নিখুঁত হবে এমন ভাবার কোনো কারণ নেই!'
.
কোন শ্লা সেদিন মোটিভেশন দিচ্ছিলো 'সিক্স ডিজিটের সেলারি না হলে বাঁচবো না' ভুলে গেছি!
.
হারামজাদা স্টুডেন্টের মা সেদিন বুক চেপে ধরে বলছিলো 'আমার সন্তান হয়ে তুই ১০০ তে ৯৯ ফেলি, অথচ পাশে বাসার ভাবীর মেয়ে ১০০ তে ১০০ পেয়েছি, এ লজ্জা নিয়ে এখন আমি কই যাবো!'
.
আসলেই এমন মা গুলো নিয়ে জাতি কই যাবে,
.
আমাদের সবকিছু নিখুঁত হতে হবে! হালার ভাইয়ের বসার সোফার তিন নম্বর পা'য়া তে একটু ময়লা জমলে গিন্নীর হার্ট এটাকের মতো অবস্থা!
.
অদ্ভুত এক নিট এন্ড ক্লিনের জগতে চলে আসছি আমরা,
.
ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, ব্যাংকার, কর্পোরেট অফিসার থেকে শুরু করে সুন্দরী বউয়ের জামাই থেকে শুরু করে লাখ টাকা খরচ করে বাচ্চাকে পড়াশুনা করাতে হবে!
.
দিনশেষ ত্রিশ চল্লিশ হাজার টাকার বাসা নতুবা ফ্লাট, সিক্স ডিজিটের সেলারিতেও নুন আনতে পান্তা পুরিয়ে যাওয়ার উপক্রম!
.
এই জীবন লইয়া আমরা যাবো কই,
.
দিন শেষে লাখ টাকা খরচ করে দেবি শেঠির দেখা পেলে সে বলে, 'জীবনে সব কিছু নিখুঁত হবে এমন ভাবার কোনো কারণ নেই!'
.
একবার মাদার তেরেসা দেবি শেঠির কাছে রুগী হয়ে গিয়েছিলেন, এরপর থেকে দেবি শেঠি মাদার তেরেসাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে গরীবের ডাক্তার হয়ে গেলেন!
.
তিনি নিজেও স্বীকার করেছেন আজকের শেঠি কিন্তু মাদার তেরেসার অনুপ্রেরণার ফসল,
.
অকপটে বলেন জগতের সকল তেল ই শরীরের জন্য খারাপ, হুম, সেটা অফিস কিংবা সমাজ যেখানে হোক না কেনো!
.
হৃদরোগ বর্তমানে ৩১ শতাংশ মানুষের মৃত্যুর কারণ শুধু তা না তরুণ বয়সে যাদের মৃত্যু হয় তাদের ৮০ শতাংশ হৃদ রোগে মারা যায়,
.
আসেন ভাই আসেন, আরো বেশী বেশী জাঙ্ক ফুড্ খাই! আহারে ম্যাকডোনাল্ডস্, কেএফসি ব্লা ব্লা ব্লা!
.
হাজার টাকার খাসি কিংবা গরুর মাংস, নরম কেদারা, এখানে থেকে ওখানে রিক্সা! কি মজার জীবন! হেব্বী আরামে আছি! বসলে তো উঠতে চাইনা!
.
আরাম বের হয়ে যাবে মাত্র কয়েকটা বছর, ছাত্র লীগের মতো এটলিস্ট সপ্তাহে কয়েকদিন কৃষকের জমিতে বিনামূল্যে ধান কাটতে নামেন, অন্তত এই উছিলায় বেঁচে যাবেন!
.
আহারে,অফিসে নিজের দেওয়া প্রিন্ট পেপারটাও সহকারী দিয়ে আনান, বেশী দিন এই আরাম টিকবে না,
.
বাঁচতে হলে দৃষ্টিভঙ্গী পাল্টান, পাবলিক বাসে ঝুলে থাকেন, ঘাম কষ্ট হলেও অন্তত শরীর ভালো থাকবে! শত টাকা বাঁচবে!
.
ভাবতেছেন, আরামে হায়াত বাড়বে, সুখে আছেন, শান্তিতে আছেন, জ্বি না, যত আরাম, তত বেরাম!
.
হাতে কোদাল নেন্, কাঁধে ভাড়, অহংকার কমবে, শরীর মন সবি ফিরে আসবে!
.
পাবজি, এংরি বার্ড খেলা ছেড়ে মার্বেল ডাঙ্গুলি বোম্বাস্টিংয়ে আসো, এতো আধুনিকতা ভালো না!
.
পেট কমাতে চাইলে ঘরের ফ্লোর পানি দিয়ে দিনে একবার পরিষ্কার করো, পুরস্কারের অভাব হবে না!
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৯ দুপুর ১:৫৮
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই বিপ্লব নাকি জুলাই CDI?

লিখেছেন মাথা পাগলা, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:২৯



আমি মনে করি জুলাই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিকভাবে নিরপেক্ষ সাধারণ জনগণ। যাদের মধ্যে দেশপ্রেম, মায়-মমতা আছে, যারা অন্যায়-অবিচার দেখলে প্রতিবাদ করেন, তারাই এই আন্দোলনের মূল শক্তি... ...বাকিটুকু পড়ুন

মুসলমানের সন্তানের নাম জিকো কীভাবে হতে পারে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:৫৫


ছোটো মামার মুখে একটা নাম প্রায়ই শুনতাম, জিকো। তখন বুঝতাম না এটা কে, শুধু জানতাম এই মানুষটা নাকি ফুটবল মাঠে জাদু দেখাতেন। পরে জেনেছি তার আসল নাম আর্থার... ...বাকিটুকু পড়ুন

মাতৃভূমিকে ছোট করে প্রতিবেশী দেশকে মহান দেখানোর উদ্দেশ্য কি?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১



বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

×