somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়ের বাবা

১২ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়ে বড় হয়েছে এখন কোরবানি না করলে হইবো না, মেয়ের বাবার কথাখানি বুঝিয়ে দেয় এই সমাজে মেয়ের বাবাদের কত কিছু চিন্তা করতে হয়!!!
.
প্রায় দুই লাখ টাকা দেনা আছে কিন্তু মেয়ের শ্বশুর বাড়িতে গরু না পাঠালে হয়তো মেয়ে ভালো থাকবে না!!!
.
আরো জোরে বলেন, এই সমাজে এমন চুতমারানির বাচ্চারা আছে কি? না? যারা মেয়ের সাথে মেয়ের বাবাকেও ঢুকিয়ে দেয়!
.
আমার মুখে ভালা কথা আসে না! আমি তো ভালা না, তোমরা ভালা যারা লেখে তাদের নিয়ে থাকো!
.
অত্র এলাকায় ছেলের বিয়ে হলে আপনি তাদের টয়লেটের বদনা উল্টিয়েও 'মেইড ইন শ্বশুর বাড়ি' লেখা পাবেন,
.
একসময় কন্যা সন্তানের জন্ম হলে মাটিতে পুতে রাখা হতো, ঠিক সেই মুহূর্তে সর্বশ্রেষ্ঠ নবী এসে তাদের কবর থেকে তুলে সর্বোচ্চ সম্মান দিয়েছিলেন!
.
আজ সত্যি বলতে ভাই মেয়েদের জ্যান্ত কবর দেওয়া হয়না তবে মেয়ের বাবাদের জ্যান্ত কবর দেওয়া হয়,
.
কতটা স্বপ্ন নিয়ে একটা মেয়ে স্বামীর ঘরে ঢুকে আর কতটা মানসিক যন্ত্রণা নিয়ে সে সংসার করে তার খবর কখনো কেউ রাখেনা!
.
মেয়ের বাড়ি থেকে কি আসছে! কারা আসবে! কখন আসবে! কি কি আসা দরকার! ছেলের পড়ালেখা করাতে লাখ লাখ টাকা গেছে! এখন গলা টিপে ধর ফইন্নীর, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম!
.
মধ্যরাতে স্বামীর অর্গাজমের সাথে স্ত্রীর দীর্ঘশ্বাস বের হয়, কেউ জানবে না কতটা কষ্টের জীবন! এই সমাজ! সংস্কার! সামাজিকতা!
.
বাথরুমে আয়নায় চোখে পানির ঝাপটা দিয়ে কত মেয়ে যে চিৎকার করে বলে, তুই মেয়ে, তোকে সহ্য করে যেতে হবে, মেনে নিতে হবে নয়তো মানিয়ে!
.
ছেলে মেয়ে হয়ে গেলে হয়তো এসব মানসিক যন্ত্রণা থেকে মুক্তি মিলবে ভেবে কতটা স্বস্তি!
.
মেয়ের চোখের দিকে তাকিয়ে বাবা বুঝতে পারে কি চলছে জীবনে, বড্ড সুখে আছে, পরের ঈদে ঘরের গাভী বিক্রী করে কোরবানে বলদ পাঠিয়ে আবার মেয়ের সামনে দাঁড়ায়!
.
মেয়ে বাবার চোখে কি যেনো খুঁজতে থাকে! বাবা মেয়ের চোখে! চোখাচোখি হয় কথা হয় না! ভালো থাকিস মা! তুমিও ভালো থেকো বাবা!
.
বাবার তিন তিনটা মেয়ে, কদম আলী রোজ হাদীস শুনায়, তুমি তো বিনা হিসেবে বেহশতে যাইবা মিয়া! এই কদম আলী দুক্কের আশা! বেঁচে থাকাতে তার কথায় যেনো ভরসা পাওয়া যায়!
.
সেদিন ঘটক সাহেব এসেছিলো ছোট মেয়ের জন্য, কঠিনভাবে ছেলের গুণগান গাইলো! হ্যান্ডসাম! সুদর্শন! বেতন টেতন মাশাল্লাহ!
.
যাওয়ার সময় চোখ টিপ মেরে থুতনি চেপে একটা কথা বলে গেলো, 'এই যুগে এমন পাত্র পাওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়া তয় এক্কান কথা ছেলের প্রমোশনের জন্য নাকি......যে যুগ আইছে, পাঁচ লাখ টাকা ছাড়া নাকি প্রমোশন হয় না!'
.
মেয়ের বাবা ঘুম হারাম! একদিন পীর ছেলে অন্যদিকে প্রমোশন.... ঘরের পাশের জমিটাতে বহুদিন ধরে ভালো ফসল হচ্ছে না...!
.
ঐদিকে ঘটক সাহেব কয়েকদিন ধরে আসছেন না, পরে জানা গেলো, ছেলের বাবা হ্বজ থেকে আসলে বিয়ের কথাবার্তা জোরালে হবে.....!
.
সত্যি এসব মেয়ের বাবা বিনা হিসেবে বেহেশতে না গেলে আমি সেই বেহেশতে যেতে চাইনা, ওখানে বরং হাজী সাহেবকে পাঠান....!
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

নির্বাসিত নক্ষত্রের শহর !

লিখেছেন দানবিক রাক্ষস, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২৯



রাতের শেষে যে শহর জেগে থাকে
তার ভাঙা নীয়ন আলোয়
আমি দেখেছি মানুষের মুখ—
অথচ দেখিনি মানুষ ।
দেখেছি ক্লান্ত আত্মারা,
ধীরে ধীরে আত্মহুতি দেয় প্রতিরাতে।

চারদিকে শব্দ ছিল,
হাজার কথার বিষাক্ত ভিড় ছিল,
কর্পোরেট... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

×