মেয়েটা প্রেম করতো, মেয়ের বাবা মানতে পারেনি,
.
একবারও যাচাই করেনি ছেলে ভালো না খারাপ! প্রেম করার অপরাধে দিনে দিনে মেয়ের বিয়ে দিবেন!
.
পাত্র ঠিক! লুকিয়ে মেয়েকে নিয়ে বিয়ে দিয়ে দিলেন! বাবার মতো কাজ করেছেন!
.
দরকার হলে কাইট্টা নদীতে ভাসিয়ে দিবো তবুও মেয়ের পছন্দের কোন ছেলের সাথে বিয়ে দিবে না! জয় বাবার জয়!
.
ভাবখানা এমন মেয়ের বাবা ই সংসার করবে, তারই বাসর ঘর!
.
নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়ে উনি এখন ডোনাল্ড ট্রাম্প! যাহা তার মুখ থেকে বের হয় তাহা ই সংবিধান!
.
উনি কারো কথা শুনেন না, কারো কথারও ধার ধারেন না!
.
আমি কি ভুল কিছু কইছি? এমন বাবা কি নাই!
.
শেষ করে দিই লেখা? আরেকটু শুনবেন? তাহলে লিখে দিই!
.
আমি তো ভালা না তোমরা ভালা নিয়ে থাইক্কো!
.
বিয়ের কয়েকদিন পর মেয়ে আবিষ্কার করলো ছেলে ইয়াবা আসক্ত! বাবা খায়!
.
প্রথম প্রথম সে ঘরের বাহিরে খেতো! এখন তার সুযোগ্য জামাই ঘরের ভিতরে বউয়ের সামনে খাওয়া শুরু করেছে!
.
এক পর্যায়ে দেখা গেলো ছেলে সারাদিন নেশায় ভূত হয়ে থাকে! টাকা পয়সা ওয়ালা ছেলে!
.
মেয়ে অনেক চেষ্টা করলো! বারণ করলো! আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে সুস্থ করে ফেলবো টাইপ পণ করলো! কোন কাজ হলো না!
.
আমি কি কাউকে বকা দিয়েছি! কোনো বাবাকে আঘাত করেছি! করি নাই!
.
বাস্তবতা তুলে ধরছি,
.
মেয়েটি পালিয়ে আসলো, তার এক আত্মীয়ের বাসায় লুকিয়ে থাকলো, ছেলেটি ঐ দিকে সাধের বউ খুঁজতে মেয়ের বাবার বাড়ি গেলো!
.
হুমকি দিতে থাকলো! পয়সাওয়ালা জামাই! তারও তো বউপ্রীতি আছে!
.
মেয়ের বাবা সব বুঝে শুনে মেয়েকে লুকিয়ে থাকারই পরামর্শ দিলো! কিন্তু জামাই বাবাজি তো নাছোরবান্দা!
.
একদিন জামাই বাবাজি বউয়ের খোঁজে সদলবলে শ্বশুর বাড়িতে হাজির হলো! বউ দিবি কি না বল! ঐ দিকে শ্বশুর বাবা উদাও!
.
চাচা আপন প্রাণ বাঁচা! আমি কি ভুল কিছু কইছি?
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৯ রাত ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


