somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য, আমি তো প্রেমে পরে গেছি ৷

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার তৎকালীন চ.বি‍. স্কুলের কংকাল চুরি হয়ে যাওয়ার পর বিজ্ঞানের শিক্ষকরা চিন্তায় পরে গেলো ৷ কি করা যায় শীর্ষক এক প্রকারের সেমিনারের আয়োজন করা হলো ৷ হাত তুলে বললাম, হাড্ডি কাকাকে কাল সাথে করে নিয়ে এসে ক্লাশ রুমে দাঁড় করিয়ে রেখে আপাতত কাজ চালিয়ে নিলে কেমন হয়?
.
মোটা হওয়া আমার মতো অনেকের কাছে যুগ যুগের সাধনার বেপার ৷ আমার কাকাও আমার মতো ৷ জীবনের কত বসন্ত পেরিয়েছে কখনো একটু মোটা হতে পারেনি ৷ নামই হয়ে গেছে 'হাড্ডি কামাল' 'হাড্ডি কাকা'
.
নাদুস নুদুস হওয়া নিয়ে জীবনে অনেক গল্প আছে ৷ খোদার কসম দুইটা কাঁচা ডিম কোত করে গিলে বমি প্রতিরোধে ফাইভ স্টার বরই আচার কত খেয়েছি ৷ তবুও আমি মোটা হইনি, হতে পারিনি জীবনে ৷
.
তোমাকে না পাওয়ার মতো আমার জীবনে মোটা হতে না পারাও ছিলো কঠিন এক ব্যর্থতা!
.
আমাকে দেখতে রোগা বলাতে আমি একবার রাগে ক্ষোভে কিল ঘুষি দিয়ে এক বন্ধুকে মাটিতে পেলে ভোঁ দৌড় দিয়েছে ৷ তার হাঁপানির রোগ আর আমাকে বলে রোগা ৷ কতবার কতজনকে বলেছি আমি রোগা না দেখতে চিকন্,
.
একবার এক ডাক্তার স্বাস্থ্যবাটিকায় বলতেছিলো, রোগা হওয়ার কয়েকটি উপায়! কিছু শুনার আগে টিভি বন্ধ করে দিয়ে অভিমানে শুয়েছিলাম ৷ একটা বদ্ধমূল ধারণা ছিলো আমি হয়তো গরীব শরীফ বলেই রোগা লুক আমার নিয়তি ৷
.
বিশ্বাস করবেন না, আধা ডজন বাংলা কলা আমি একাই খেয়েছি, ফিতা দিয়ে পেট মেপে দেখেছি তার কোন পরিবর্তন নেই ৷ বার্ষিক পরীক্ষা শেষে সন্দ্বীপ বেড়াতে যাওয়া সবচেয়ে আনন্দের ছিলো তবে আতংকের ছিলো, যত প্রকার আত্মীয় মোটা হওয়ার জন্য তত প্রকার উপদেশ হজম করতে হতো ৷
.
আমাদের সময় কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতা পাঠ্য ছিলো, মোটা হওয়ায় আমার একমাত্র মনে মনে সংকল্প ছিলো ৷
.
কারো সাথে হ্যান্ডশেক্ করলে আমি কৌশলে তার কবজি ধরে ভাবতাম, কি মোটা সবল কবজি আমারটা বুড়ো আর আমার কবজি কেইঙ্গা আঙ্গুলের মধ্য দিয়ে সহজে মুটে চলে আসতো দেখে কষ্ট হতো ৷
.
নচিকেতার একটা গান আমরা খুব শুনতাম 'আমি ভবঘুরে, বাউল, বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন' সেটা শুনলে আমার মনে হতো 'আমি কেবল মোটাই হবো এটাই আমার অ্যাম্বিশন্!'
.
ইংরেজি কম জানতাম বলে তখন স্লিম শব্দটির সাথে তেমন পরিচয় হওয়ার সুযোগ হয়নি ৷ শুকনা, রোগা, পাটকাঠি, হ্যাংলা, হাড্ডি, চিকনা এসব শব্দে একটা কাঠখোট্টা ভাব মনে হতো, স্লিম শব্দটির মাধুর্য আমাকে ইংরেজি শিখতে অনুপ্রাণিত করেছে ৷ পরে এক্সামে আমি এক চান্সে ইংরেজি প্রথম দ্বিতীয়পত্র পাশ করেছে ৷ প্রথম দ্বিতীয়কে টানতে হয়নি ৷
.
এর পরে সিক্সপ্যাকের যুগ আসলো, গুণে দেখলাম আমার এইট প্যাক ৷ গর্বে বুক ভরে যেতে থাকলো ৷ তারও পরে দেখলাম জিরো ফিগার করতে গিয়ে মরে গেছে কয়েকটা নায়িকা ৷ আমি তো আমার ফিগার দেখে অতপর দিশেহারা ৷
.
খেলেও মোটা হয়না বিষয়টা এক প্রকার ভাইরাল হওয়ার পর আমার আর খাবার অভাব হয়নি ৷ ওর প্লেটের চিংড়ি তার প্লেটের ডিম এভাবে করে রিজিক বাড়তে থাকলো ৷ আহা! কি আনন্দ আকাশে বাতাসে ৷ গোটা কয়েক হালি মিষ্টি মুখে ঢুকাচ্ছি দেখে সেদিন এক সুন্দরী ফ্যালফ্যাল করে মায়া ভরা চোখের আকুতি নিয়ে তাঁকিয়ে ছিলো ৷ তার চাহনি দেখে আমিতো প্রেমে পরে গেছি ৷
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৩:১০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×