somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ফাউল লেখকের পরিচিতি

০৬ ই জুলাই, ২০২০ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরিচয় বিদায়ের মতো, দিতে নাহি দিতে চাই তবুও দিতে হয় ৷ পরিচয় দেওয়ার চেয়ে লোকে খুঁজে নিয়ে জানাটা হলো স্বার্থকতা ৷ বেপারটা হওয়া উচিত, চেনা বামুনের পৈতা লাগে না ৷
.
লোকে জানে জন্ম ১২ই মার্চ, ১৯৯০ কিন্তু ৯০ সালে জন্মেছি সেটা দাদী, দাদা, বাবা স্বাক্ষ্য দিলেও সেদিন মার্চ মাস ছিলো সেটা এক চাচার বিয়ে হওয়া ঘটনা থেকে নিশ্চিত হয়েছিলাম ৷ একমাত্র স্বাক্ষী ৷ তবে দিনের বিষয়টা, সেদিন ভোরে স্কুলে ভর্তি হওয়ার দিন ৷
.
কেউ তাই জন্ম তারিখ নিয়ে তাবিজ করে আমাকে কাবু করতে পারেনি ৷ একদিন একলোক আমাকে বলে 'তোর জন্মের ঠিক নাই' সেটা বাবাকে এসে বললে বললো, ঠিকিই তো জন্মদিনের তো কোন রেকর্ড নাই ৷ সেদিন থেকে রম্যই জীবন, রম্যই আমার জান ৷
.
তবে পরিচয় আমি দিয়ে যাবো এই লেখাতে ৷ তোমাদের মন আমি নিবোই কেড়ে ৷ কখনো পরে থাকি যদি অনাদরে ৷ উুঁ আ, উুঁ আ! উুঁ আ! ঠিস্ ঠিস্! টিস্! টিস্! ড্রাম্মা! ডাম্! ডাম্! ডাম্!
.
সেদিন ছিলো ১৯৯৫ সাল ৷ নেভী ব্লু হাফ প্যান্ট আর সাদা প্যান্ট পরিয়ে ভরে দেওয়া হলো জেল খানায় ৷ কয়েদি নং ক্লাশ-জিরো_জিরো_ওয়ান ৷ সখিনার প্রথম কমেন্ট ৷ তোমার প্যান্টের কি চেইন নেই ৷ 'আছে তো, আজ বাবা মেরে দিতে ভুলে গেছে! তুমি একটু উপ্রে দিকে টেনে দিবে বাবার মতো?'
.
আরো সংক্ষেপে দিতে হবে ৷ নাহলে একটা বই হয়ে যাবে 'আমার পরিচয়পত্র' ৷
.
বন্দীশ্লাআর নাম 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল' তারপর কারাবাস শেষ করে দেখি 'চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় লেজে' আমাকে ট্রান্সফার করা হয়েছে ৷ জিপি'সিমে'এ এসএমএস আসলো ৪.৫০ আহা! টিনের চালে কাক! আমি তো অবাক! ভাব পাল্টে বললাম, এ+ পাওয়া আমার জন্মগত অধিকার ছিলো ৷ আছে! থাকবে ৷
.
কিছুদিন পর ঝড়ে উড়ে যাওয়া 'ক' লাগানো হলো ততক্ষণে তসলিমার 'ক' পড়ে আমার খুব উদাস! উদাস! ভাব জেগেছিলো ৷ বাথরুমে বসে এমন সাহিত্যচর্চা যে করে সে একদিন একটু হলেও সাহিত্যিক হবে সেটা আমি জানতাম ৷
.
মিষ্টি বেশী খেলে যা হয় আরকি ৷ আমার ডায়াবেটিস্ প্রতিরোধে টেবিলে এলো বঙ্গিমচন্দ্র, ইশ্বরচন্দ্র, বিভূতেরবাসনকোসন ৷ নোনার মতো এখন তিতাও ভালো লাগছে ৷ বাহ্ জীবন বাহ্৷ লেজ খসে গেলে জি'ফ্রি'এ ৪.৩০ ৷ বোর্ড বড় সদয় ৷ কলেজ শেষ ৷
.
তবে চবির লেজ আর আমায় ছাড়ে না ৷ ভর্তি হলাম অর্থনীতিতে ৷ ওরে নীতিরে ভাই ৷ জিলাপীর প্যাঁচের মতো ক্রাবগুলো কোথায় গিয়ে যে ঠেকতে পারে তা সাইফুল স্যারের আবিষ্কার না দেখলে বুঝতাম না ৷
.
কলেজ থেকে আমি এসব পড়া শুনাতে কখনো তেমন ছিলাম না ৷ 'আমার ক্যাম্পাস' নামক এক সাপ্তাহিক পত্রিকা ফেরি করতাম ৷ মার্কেটিং সাথে পত্রিকাতে আমার ই অনেক লেখা ৷ দাম ছিলো পাঁচ টাকা ৷ নেশার মতো জীবন ৷ নিউজে পিছনে ছুটে চলা ৷ ফকির মেহের আলীকে স্টুডিও তে নিয়ে ছবি তোলা ৷ সে ভুলেও ভিক্ষার ব্যাগ নিয়ে ছবি তুলবেই না ৷ তার ইজ্জতে লাগে ৷ জীবন থেকে শিখলাম ৷ মান ইজ্জত বড় জিনিস ৷
.
দুই টাকার হলুদ খামে ভরে পত্রিকার ঠিকানায় লেখা পাঠানো ছিলো জীবন ৷ পত্রিকায় পত্র লিখার অভিজ্ঞতা থেকে প্রেমপত্র লেখার শুরু ৷
.
নিউজের নেশায় গোয়েন্দাগিরি ৷ ভর্তি বাতিল ৷ কলমের জোর অস্ত্রের মতো সেই শিক্ষা আমার কলেজে ই হয়েছে ৷ প্রেন্সিপালের এক্সট্রা খাতির সব আমাকে পথ দেখিয়েছে ৷ শিখিয়েছে শব্দ বোমা নামক একটা বিষয় ৷ হেব্বী জিনিসটা ৷
.
এরপরে টুকটাক পত্রিকায় লেখা ৷ একুশে বই মেলা ৷ ব্লগ ৷ পেইজ ৷ আইডি ৷ গ্রুপ ৷ যখন যেখানে সুযোগ পেয়েছি লিখেছি ৷ দেয়ালিকায় লেপ্টে দিয়েছে বর্ণমালা ৷
.
সেগুলো বলবো না ৷ বললে জেনে যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শোভাকলোণীতে থাকি জন্মের পর থেকে ৷ পরে আবার বেড়াতে সন্দ্বীপ চলে যাবেন ৷ হরেক রকম মাছ খেতে ইচ্ছে করবে ৷ বোটে চড়তে ৷ দুই একবার শিক্ষা হয়ে গেছে ৷
.
দুই ভাই আমরা ৷ বোন নেই বলে বউও মনে হয় সেই দুঃখে বোন হয়ে গেছে ৷ কত করে বললাম খালাতো বোন হও! এখনো হলো না ৷ হলে এডিট করে দিবো ৷
.
বাবার নাম নুরুল আবছার, ভোটার আইডিতে নাম এসেছিলো আব'ছাড় ৷ মায়ের নাম ফেরদৈসী বেগম, এখনো জানি না ফেরদৈসী না ফেরদৌসী বেগম ৷
.
দৈনিক সমকালে রম্য লিখি ৷ কালের কন্ঠে মাঝে মাঝে খোঁজ করলে দেখি ৷ তবে ব্লগে একটু বেশী থাকি ৷ আর ফেসবুক ৷ লোকে রেডিও মুন্নার লেখক বলে ৷ দেখা হলে 'আমীন না বলে যাবে না' বলে টিটকারিও করে ৷ একটা বিষয় এমন কোন জনপ্রিয় পেইজ মে বি নেই যেখানে অধমের লেখা নিয়মিত আসতো না ৷
.
রেডিওমুন্না ফিচারিং 'শব্দ ছুঁয়ে স্বপ্ন নিয়ে' রেডিও স্বদেশ ফিচরিং 'কন্ঠে বিশ্ব হৃদয়ে স্বদেশ' রেডিওমুন্না ফিচারিং 'গল্পেরও কিছু গল্প থাকে ৷' থেকে শুরু করে গত বই মেলায় 'বইয়ের শহর' বই কিছু নামী দামী লেখকের সাথে ছিলাম হালকা পাতলা ৷ আরো কয়েকটা বইয়ের নাম মনে পড়ছে না ৷ সংগ্রহ করতেও পারিনি ৷ সৌজন্যও দেয়নি ৷ যাক গে ৷ লেখাটা দেখলে পাঠিয়ে দিয়েন ৷
.
লিখি বলতে সেই থেকে, সারাদিন ই টুকটাক লিখি ৷ নিজের জন্য লেখা ৷ আর তেমন কাম কাজ নাই ৷ সেদিন সামুতে গিয়ে দেখি পনেরশ লেখা অতিক্রম করেছে ৷ শুধু ভালো লেখাগুলো ওখানে দিই ৷
.
হিসেব কষলে দেখি গত আধাযুগে গড়ে প্রতিদিন দুই একটা লেখা লিখেছি ৷ ছড়িয়ে ছিটিয়ে আছি লক্ষ মানুষের টাইমলাইনে ৷ এটাই তৃপ্তি এটাই প্রাপ্তি ৷ হাজার থেকে লক্ষবার শেয়ারের ইতিহাসের স্বাক্ষী হয়েছে অনেক লেখা ৷ নিজের লেখা অন্যেরও হয়ে গেছে ৷
.
কেডিএস এক্সেসোরিজের মার্কেটিং করতে গেলে পকেট ভরে দুইচোখে দেখা গল্প নিয়ে বাসায় ফিরি ৷ প্রায় গল্পগুলো বাস্তব মানুষের জীবনের গল্প ৷ দিনশেষে বুঝেছি, লেখক মানে হলো ডাকপিয়ন ৷ অন্যের জীবন অন্যদের কাছে তুলে ধরা ৷ মানুষের জীবনের চেয়ে বড় গল্প নেই ৷ ফুটিয়ে তোলাও সম্ভব না ৷
.
চায়না শব্দ কিংবা ভাষার গল্প আপনার মধ্যে নেই বলে আপনি মজা পান্ না ৷ আসলে আমরা যা লিখি তা আপনাদের মধ্যেই থাকে ৷ চারপাশে থাকে ৷ মিলে গেলেই আপনি হাসেন ৷ কাঁদেন ৷ গল্প ভালবাসতে গিয়ে লেখকে ভালবেসে পেলেন ৷ মাঝখান দিয়ে অটোগ্রাফ আর ফটোগ্রাফ কালের স্বাক্ষী হয়ে থাকে ৷
.
লেখকের মৃত্যু ড্যাশ ড্যাশ খ্রিষ্টাব্দে হবে ৷ বড্ড ভালো লেখক ছিলেন ৷ মৃত্যু আগে তিনি পুরষ্কারের বদল ডজন খানেক কলা এবং বাঁশও পেয়েছিলেন ৷ তার কবরে বাঁশ না দিলেও হবে ৷
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

×