somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অত্যাচারী মা

০৯ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথাগুলো বলার আগে বলে নিই, সত্য বই মিথ্যে বলবো না ৷
.
নতুন বিয়ে হয়েছে ৷ মেয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার পর আবিষ্কার করলো একমাত্র স্বামী ছাড়া কেউ তার পক্ষে নেই ৷ সেই দিনগুলোতে যখন নতুন বউ অসুস্থ প্যাড পাল্টাতে বাথরুমে যেতো তখনও তাকে ফলো করা হতো ৷ তারপর ট্যাগ দেওয়া হয়েছে নোংরা মেয়ে ৷ বাকী গল্পগুলো বুঝে নেন্ ৷ খোদার কসম আধা যুগ ধরে এসব অত্যাচার সহ্য করেও মেয়েটি কাউকে বলেনি ৷ বলতো না ৷
.
গল্পের মেয়েটি আমার খুব নিকট আত্মীয় হওয়ায় আমি আর বেশী কিছু বলবো না ৷
.
আমার এক বান্ধবীর দিকে ফিরে যাবো ৷ যাকে কয়েক বছর ধরে শ্বশুরবাড়ির লোকেরা এমন কোন নির্যাতন নেই করেনি ৷ গরম চটি দিয়ে ছ্যাঁকা পর্যন্ত দিয়েছে ৷ তবুও সে কাউকে বলেনি ৷ একদম কাউকে ৷ যখন সহ্যের সীমা অতিক্রম হলো তখন সে বাপের বাড়ি চলে আসলো ৷ আস্তে ধীরে সবাই জানতে শুরু করলো ৷ বাপ দাঁড়িয়ে বললো, আজ থেকে আমার মেয়ে আমার কলিজায় থাকবে ৷ আর আমি তাকে কোথাও যেতে দিবো না ৷ মা আমার!
.
পরের গল্পে চলে যায় ৷ এগুলো আসলে এতো বেশী ঘটনা বলতে গেলে শুধু এক মেয়ের জীবন নিয়ে পরে থাকতে হবে ৷
.
মেয়েটি প্রেম করে বিয়ে করেছিলো ৷ প্লেট হাত থেকে পরে গেলেও শুনতে হয়, বেইশ্যা মেয়ে ঘরে আনলে এমন অলক্ষী ই হবে ৷ অথচ এমন ভালো মেয়ে খুব ই কম আছে ৷ রোজ তাকে মাগী, খানকি, চোতমারামি শুনতে হয় ৷ যেনো এগুলোই তার ডাক নাম ৷
.
এরপরে যে মেয়েটির কথা মনে আসছে তাকে একটি ঘরে বন্দী করে রাখা হতো ৷ রাঁধতে দেওয়া হতো না ৷ কারো সাথে কথা বলতেও ৷ তার সাথে গোয়ান্দা লাগিয়ে রাখা হতো ৷
.
তারপরে এমন একটি মেয়ের গল্প বলবো যে সংসার ছাড়েনি ৷ এমন কোন অত্যাচার নেই তাকে করা হয়নি ৷ একদিন গর্ভাবস্থায় তাকে পিটিয়ে লাশ বানিয়ে দেওয়া হয়েছিলো ৷ তার পিটুনি খাওয়া নিয়ে কোন আক্ষেপ নেই ৷ সত্যি বলতে সে এখনো কাঁদে অনাগত সন্তানের জন্য, যে সন্তানটি পেটে লাথির আঘাতে মারা গেছে ৷
.
অতপর যে মেয়েটির কাছে তার স্বামীকে আসতে দেয়না সেই মেয়েটির রাত ভর কান্না করার গল্প জানা আছে ৷ স্বামীকে স্ট্রেট মানা করা হয়েছে, বউয়ের কাছে যাবিনা, মায়ের কোলে শুয়ে থাকো ৷ এতে নাকি মায়ের চেয়ে বউয়ের দরদে পরে যেতে পারে ছেলে ৷ অবিশ্বাস্য হলেও এগুলো দারুণ সত্যি ৷
.
কিছু গল্প কেউ জানে না ৷ কখনো কেউ জানবে না ৷ কিছু অশ্রু বালিশে শুকিয়ে যাবে ৷ যাচ্ছে ৷
.
গর্ভধারণ না করলে যে মা হয়না তার অনেক গল্প এই সমাজে অাছে ৷ ব্যতিক্রম গল্পও আছে ৷ উপরের গল্পগুলো সেসব মেয়ের বাবা মায়েরাও জানে না কিংবা জানতো না ৷ জানবে না ৷
.
বাঙ্গালী মেয়েদের ধৈর্য যে কি জিনিস সেটা গল্পগুলোর নায়িকাদের না দেখলে বুঝাও যায় না ৷ বাস্তবতা আরো নির্মম ৷ কঠিন ৷
.
আবার এমন শাশুড়ি মা ও আছে যারা বউকে নিজের মেয়ে থেকেও আপন ভাবে ৷ চুলে বেণী করে দেয় ৷ একদিন এক মেয়ে আমাকে বলে, তার শাশুড়ি মা তার মেয়েকে তার চেয়ে কম দেখতে পারে ৷ সে বলে, 'আমার মেয়েকে আমি অন্য মা কে দান করে দিয়েছি, আর তোমার মা আমাকে তোমার মতো লক্ষী মেয়েকে দান করেছে ৷ তুমি আমার মেয়ের চেয়ে এখন আপন ৷'
.
সেই মেয়ে এই গল্পটি এমন কেউ নেই যে তাকে বলেনি ৷ বান্ধবীকে ফোন করে বলে, জানিস আমার শাশুড়ি মা কত্ত ভালো? সেদিন তো রাগারাগির মাঝখানে হাব্বিকে বলেই দিয়েছে, 'তুমি আমাকে বের করে দিলে আমি আমার মায়ের কাছে থেকে যাবো তার মেয়ে হয়ে ৷'
.
শাশুড়ি মা আসলো ৷ মেয়েকে বুকে টেনে নিয়ে ছেলেকে বললো, 'যা ঘর থেকে বেরিয়ে যাহ্, আমার মেয়ে কাছে থাকলে অামার এমন ঝগড়াটে ছেলে না থাকলেও চলবে ৷ জানিস এক মা তার সন্তানকে আমার জিম্মায় দিয়েছে ৷ এক বাবা মাঝরাতে আমার মা বলে কেঁদে উঠে ৷ এক মেয়ে সব ছেড়ে আমার ঘরে শেষ আশ্রয় নিয়েছে ৷ কতটুকু স্বপ্ন তার চোখে ৷ তাকিয়ে দেখ?'
.
ছেলে একান্ত বাধ্য হয়ে মেয়েটির চোখে তাকালো আর মেয়েটি মায়ের বুকে চোখ মুখ লুকিয়ে রেখেছে দেখে বললো, চোখ তো বন্ধ! মা বললো, তোর বিয়ের বয়স হয়নি বেটা! ওটা মনের চোখ দিয়ে দেখতে হয় ৷ তা শুনে ছেলে বললো, 'বয়স হলে আরেকটা বিয়ে করিয়ে দিও ৷' তা শুনে বউ ঝাঁটা আনতে গেছে ৷ তা দেখে সেই যে পালালো, শেষ খবর পাওয়া পর্যন্ত বর এখনো বাসায় ফিরেনি ৷
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

×