somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেখিয়ে

১৪ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৬ সালে বাংলাদেশ সংবাদ সংস্থার সংবাদিক মুসলিম আজাদ নামক যে মানুষটা আমাকে কি বুঝে না বুঝে তার মাসিক পত্রিকার দায়িত্ব কাঁধে দিয়েছিলেন সে এখনো আমাকে লেখক না লেখিয়ে বলে ৷
.
প্লিজ তোমাদের ভুল ভাঙ্গাতে এসেছি ৷ আমাকে লেখক বলিও না ৷
.
গুরু সব সময় বলতেন কেল্লা অনেক দূর শরীফ ৷ আমি বলতাম বস্ কত দূর? সে বলতো লেখক হইস না তুই লেখিয়ে থাকবি ৷ সেদিনও সে আমাকে বলে, তুই সত্যি লেখিয়ে হয়ে যাচ্ছিস ৷ ছাড়িস্ না ৷ বললাম, আপনি ছেড়ে দিয়েছেন ৷ আমি ছাড়ছি না, আপনাকেও টেনে নিয়ে যাবো ৷
.
রেডিও মুন্নাতে আমার একক পোস্ট ই মে বি সর্বোচ্চ ছিলো ৷ এডমিন প্যানেলের সাদিফ সৈকত ভাই আমাকে কতবার বলেছে আজকে তোর চারটা লেখা গেছে ৷ আর দিবিনা একটাও ৷ জানি সেই মানুষটার খুব অভাব ৷ এখন তো পারে না নিয়মের ঠ্যালায় ঘাড় ধরে বের করে দিতে,
.
২০১৬ সালে রেডিওমুন্নার প্যানেল নিয়ে একটা খুব ই স্বপ্নের বই ছিলো ৷ আরমান জোহা, নাহিদ ভাই ওরা খুব ভালো জানবে ৷ বইয়ে জাস্ট মে বি তিনটা গল্প প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করেছিলো ৷ লিমনের হৃদয় যেনো একটু টুকরো বাংলাদেশ নিজের জীবনে গল্পটি টিকে যায় ৷ সবাই বই মেলায় যেতো ৷ আমি কখনো যায়নি ৷ কয়েকটা বইয়ে থাকা সত্ত্বেও কখনো যায়নি ৷ সাহস্ হয় না ৷ আমি তো যোগ্য না ৷ লেখক না ৷ লেখিয়ে ৷
.
সে অনেক কথা,
.
গত বই মেলায় বইয়ে শহর প্রকাশক গ্রুপ থেকে বই থেকে বই বের করেছে ৷ ঊর্মিলা বলেই দিলো, গল্প না দিলে কথা নেই ৷ গল্প দিলাম ৷ সে বললো, ভাই কেঁদে দিয়েছি ৷ সবচেয়ে বড় কথা অনেকে গেলো প্রকাশনী উৎসবে ৷ আমি গেলাম না ৷ আশে পাশে যাদের গল্প তারা সত্যি খুব ই প্রিয় লেখক ৷
.
একক বই নেই কেনো এই প্রশ্নের উত্তর অনেক দিয়েছি ৷ ঐ যোগ্যতা নেই ৷ সামর্থ্যও ৷ওদের আমি সামু ব্লগের ঠিকানা দিই ৷ বিনামূল্যে আমার পছন্দের পনের'শ লেখা পড়া সুযোগ ৷
.
আরেকটা বিষয় ক্লিয়ার করি, পত্রিকা লেখার মতো যোগ্যতা আমার নেই ৷ কখনো লেখাও দিই নি ৷ একদিন সমকালের একজন সাব এডিটর নক করে বললো, ভাই অনুমতি দেন্ ৷ আমার মতো অদমের কাছে আবার অনুমতি ৷ বললো, আপনার পেঁয়াজ নিয়ে লেখাটা এতো ভালো লেগেছে যে পত্রিকায় দিবো ৷ এটা কোন কথা হলো ৷ দিবেন না মানে!
.
পত্রিকায় আসলো ৷ বললাম ভাই, কাগজের পেপারে আসেনি? হেসে বললো, দূর ভাই ৷ কেনো আসবে না ৷
.
তারপর আমিও রম্য লিখতে থাকলাম ৷ ওরা ও ছাপায় ৷ যে দশ টাকা আগে সিগারেটের জন্য বরাদ্দ ছিলো সেটা এখন পত্রিকা কিনতে হয় ৷ দশ টাকার পত্রিকা স্কেন করতে বিশ টাকা খরচ ৷ কয়েকবার প্রতিবাদ করে আসছি ৷ এখন পনের টাকায় স্কেন করি ৷
.
ওরা ও বলে এতো রম্য কোনটা রেখে কোনটা দিবো ৷ লেখা বেশী দিয়েন না ৷ ভালো লেখা রম্য মিস্ হয়ে যেতে পারে ৷
.
আবারও বলছি আমি লেখক না ৷ লেখিয়ে ৷ লেখিয়ে কোন অপশন নেই বলে প্রোফাইল লেখক ট্যাগ দিতে হয় ৷
.
আজ থেকে প্লিজ কেউ আমাকে লেখক বলবেন না ৷ লেখকদের প্রতিবাদ করতে ঝামেলায় পড়তে হয় ৷ কিংবা পারে না ৷
.
লেখক আমি হবো না এটাই আমার অ্যাম্বিশন ৷ আমার সব পোস্টের নিচে লিখেছেন থাকে ৷ সেটা ফেসবুকের শত শত পেইজ স্বাক্ষী ৷
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×