somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি ফকিন্নীর পোলা

১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি গর্ব সহকারে আজো বলি আমি ফকিন্নীর পোলা ৷ কেউ আমাকে নতুন কোন কিছু উপহার দিতো না ৷ একদিন পরে ফিটিংস হয় নাই অমুকের পোলারে দে ৷ নতুন ভালো জিনিস্ ৷ ভরে দে ৷
.
হাজার মানুষ আমাকে জিজ্ঞেস করেছে ৷ শোভাকলোণী কেমন? এখানে সবাই বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ৷ আপনারা যেমন নাম দেখে ভাবেন এটা লস্ এঞ্জেলস্ তেমন না ৷
.
২০০৬ সালে আবাসের সাংবাদিক মুসলিম আজাদের ভাইয়ের সাথে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিরাপত্তা বিভাগের প্রধানের সাথে দেখা করি তখন দেখলাম মুসলিম ভাই তার পেটে গুঁতো দিলে সে হাসে ৷ আমিও ছোট সাংবাদিক যেহেতু গুঁতো দিলাম ৷ সে হাসে না ৷ ভ্রু কোঁচকে রাখে ৷
.
তখন মুসলিম ভাই এক সাইড হয়ে আমাকে বলে, তুমি তোমার বাবার পরিচয় দিবে না ৷ কারণ ওনারা তাদের বস্ ৷ তাই তোমার গুঁতো ওনাদের সহ্য হয় না ৷
.
সেদিন থেকে আমি বাবার পরিচয় সবার আগে দিই ৷ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ নিয়ে লীড্ নিউজ করতে গেছি ৷ প্রেন্সিপাল কিরণ চন্দ্র দেবের স্যারের রুমে গেলাম ৷ বললাম, আমার বাবাকে আপনি চিনবেন ৷ আমিও কলেজের ছাত্র ৷ তবে আজ সাংবাদিক হয়ে এসেছি ৷
.
আমার শোভাকলোণীতে রাস্তা নেই ৷ কারণ এখানে শিক্ষকরা থাকেন না ৷ অফিসারও না ৷ নিজেদের রাস্তা আমরা নিজেরা করতাম ৷ নিজেদের পুকুর আমরা নিজেরা কাটতাম ৷ এখানে যা কিছু উন্নয়ন কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে ৷
.
এখানে আমি ছাড়া কেউ কোন দিন একটা গল্প কোথাও লিখেছে তা ও আমার জানা নেই ৷ আমি এখনে লুঙ্গী পরে বসে থাকলেও কেউ বলে না অমুক গল্প ঠাসা লিখছেন ৷ এখানে জীবন ছুটে চলার ৷ অন্যরকম ৷ কেউ বলেনি ভাই একটা সেলফি তুলবো আপনার সাথে ৷
.
ছোটকালে আমি আমার আত্মীয় স্বজনদের বাসায় তেমন কখনো যায়নি ৷ আমার জন্য নিয়ম পাল্টে যেতো ৷ ভালবাসা থাকলে কোথাও যেনো ও তো অমুকের ছেলে ৷ আমি তো গাড়ি নিয়ে এসে হর্ণ বাজাইনি ৷ ভালবাসার কমতি ছিলো না কারণ সেরা মানুষগুলো আমি আমার আত্মীয় হিসেবে পেয়েছি ৷ আমাদের মতো ফ্রেন্ডলি ফ্যামেলিও আমি দেখিনা ৷
.
সূক্ষ অনেক বিষয় আমি বুঝতাম ৷ না খেয়ে থাকলেও কোন দিন কাউকে একটা ফোন করিনি ৷ আমার ফ্যান নষ্ট হলে নতুন কিনবো কিনবো বলে বছর পেরিয়ে যেতো ৷ নিজেকে কখনো তবুও ছোট হতে দেয়নি ৷
.
আমার সবার আগে আমার আত্মপরিচয়পর্ব চলে ৷ আমি গর্ব সহকারে পরিচয় দিই ৷ কেউ তা শুনে গর্ভবতী হলে আমার কিছু আসে যায় না ৷ আমি কোন দিন আমার অত্মীয় অমুক সমুক তমুক তারও পরিচয় দিয়েছি তা কেউ বলতে পারবে না ৷
.
একদিন যদি আমি অনেক কিছু হয়ে যায় আমি বলবো আমি শোভাকলোণী থেকে উঠে এসেছি ৷ আমার গায়ে মাটি আর ঘামের গন্ধ ৷ বগল তলের গন্ধ কটু বেশী ৷
.
আমি দেখেছি গরীবের পোলা শিক্ষক হওয়ার পর কোন দিন তার পুরনো কলোণীতে একবারের জন্য আসে নি ৷ খুব বলতে ইচ্ছে করে, শ্লা তুই স্যার হইস্ নি ষাঁড় হয়েছিস ৷
.
আমার এক মুরুব্বি আমাকে একবার বলে, বাবা তোমরা একদিন অনেক বড় হবে ৷ তখন আমাদের ভুলো না ৷ জানো অমুক ছেলেটা একদিন বিপদে পড়েছিলো আমি উদ্ধার করেছি ৷ সে আজ স্যার ৷ সালামের উত্তর নেওয়ার সময় বুঝিয়ে দেয়্ আমি কর্মচারী থেকে গেছি ৷ বুকটা হুহু করে উঠলো ৷ ইচ্ছে করলো, জড়িয়ে ধরে বলি, ওসব্ মানুষ না শুয়োরের বাচ্চা ৷ বললো বাবা গালি দেয় না ৷ বললাম, শুয়োরের বাচ্চার অর্থনীতি এটা আমার পাঠ্যও আছে ৷
.
খোদার কসম্ ৷ কলোণীগুলো থেকে অনেকে অনেক কিছু হয় ৷ হওয়ার পর তাদের প্রথম কাজ হলো কলোণী ত্যাগ করা ৷ আর্ নিজেকে প্রমাণ করা আমি শিক্ষক পাড়াতে বড় হয়েছি ৷ হায়রে মানুষ ৷ জন্ম পরিচয় নাই ৷ বেটা মানুষ লেখায় শোভাকলোণী দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে ৷ তবুও আমার প্রিয় এলাকা আমি ব্রান্ডিং করবো ই ৷ যখন যেভাবে সুযোগ পাবো ৷
.
শুন্ বেটা ৷ তুই ডোনাল্ড ট্রাম্প হলেও তোর জন্ম পরিচয়ের চেয়ে প্রেসিডেন্টের পরিচয় কোনদিন বড় হতে পারে না ৷ ঐ এলাকার আলো বাতাস পানি না তুই চুরি করে কলাও খাইছোস্ ৷ ভুলে গেছোস্ ডাব চুরির সোনালী গল্প?
.
আমার বাবার কাছ থেকে শিখ্ ৷ সারা জীবন গল্প করেছে তার ছোট বেলার নিজের ঘরের ধান চুরির গল্প ৷ গর্বে চোখ চিকমিক্ করতো গল্প শুনে ৷ কত যে গল্প ৷
.
জীবনে কত বড় হওয়া যায়? শেষ পর্যন্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাহলে হুমায়ুন আহমেদ্ ৷ তার লেখা হোটেল গ্রেভারেইন পড়েছিস্ ৷ মে বি ওখানে লেখা আছে এক সিঙ্গারা টাইপ খাবার দিয়ে ভাত খেয়ে জীবন কাটানোর গল্প ৷
.
কখনো গরীব আর কখনো বড়লোকের বাসায় দাওয়াত খেতে গেলে বুঝা যায় আন্তরিকতা কি জিনিস্ ৷ পারেনা মুখে তুলে খাওয়ায় দিতে ৷ কোনদিন কোন গরীব মানুষের দাওয়াত আমি মিস্ করিনি ৷ করিনা ৷ অথচ আমার অনেক প্রতিষ্ঠিত বন্ধুর পার্টিতে আমি যায় না ৷ আমি সোনা বুঝতে শিখেছি ৷ চিকচিক্ করলে সোনা হয় না ৷
.
আমি ফকিন্নী না আবার ৷ একধাপ নামিয়ে পরিচয় দিতে ভালো লাগে ৷ এই পরিচয়ে মানুষ আমাকে ভালবাসতে শিখে যাচ্ছে ৷
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×