somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন মুখ

২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার জন্মের সময় যে জ্যাঠা সবচেয়ে বেশী দৌড়াদৌড়ি করেছে সে আর আমাদের মাঝে নেই ৷ বাবা বলেছে তোর জ্যাঠা সেই দিনগুলোতে সারা দিন রাত এক প্রকার তোকে পাহারা দিয়ে রেখেছিলেন যাতে কোন সমস্যা না হয় ৷ মুকুল জ্যাঠা ডাকতাম ৷ পুরো নাম সাজ্জাত হোসেন মুকুল ৷ অন্যদিকের পরিচয় সন্দ্বীপের অন্যতম ঐতিহ্যবাহী এ. কে একাডেমি গাছুয়া স্কুল আঙ্গিনার চিরকালের অভিভাবক এবং প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার মোয়াজ্জেম হোসেনের বড় ছেলে ৷
.
আমার দাদীকে একবার সাপে কামড় দিয়েছিলো ৷ তখন জসিম নামের এক লোক সাপের বিষ নামাতো ৷ কলার ধরে তাকে নিয়ে এসেছিলো দাদীর চিকিৎসা করানোর জন্য, না এসে যাবে কই!
.
চুপচাপ, নীরব, মেজাজি, কম কথা বললেও কারো বিপদে আপদে জরুরী প্রয়োজনে ছিলো রবিন হুডের মতো ৷
.
আমার ভাইয়ের বিয়ের সময়ও দেখেছি নীরব মানুষটা ই আমাদের পক্ষে সবচেয়ে সরব হয়ে উঠেছিলো ৷
.
ছোটকাল থেকে দেখতাম চট্টগ্রাম থেকে যত মেহমান, শুভাকাঙ্খি কিংবা আগন্তুক সন্দ্বীপ যেতো প্রায় সবাই জ্যাঠার বাসায় উঠতো ৷ বাসাটা যেনো ছিলো একটা রোজকালের অতিথিখানা ৷
.
সন্দ্বীপে এমপি ওবায়দুল হক সাহেবের বাড়িতে জ্যাঠার ই কেবল পাকা বাসা ছিলো ৷ তুফান ঘূর্ণিঝড় কিংবা যেকোন প্রাকৃতিক দূর্যোগে এটাই ছিলো আমাদের সাইক্লোন সেন্টার ৷ শেষ আশ্রয়স্থল ৷ তার একমাত্র হুন্ডাটা ক্রান্তিকালে ছিলো আমাদের অ্যাম্বুলেন্স স্বরূপ ৷
.
বাড়িতে ভোঁ করে ঢুকতেন ভোঁ করে বের হতেন ৷ বাড়ি গেলে আর কখনো এভাবে জ্যাঠাকে আসতে যেতে দেখবো না ৷ সুযোগ বুঝে চাচাতো ভাই সাদমান হোসাইনকে নিয়ে সেই হুন্ডা ই ছিলো আমাদের দেশ দেখার এবং ঘুরাঘুরিও শেষ পরিবহন ব্যবস্থা ৷
.
অদ্ভুতভাবে সন্দ্বীপের প্রায় মানুষের পরিচিত মুখ ছিলেন ৷ অন্যান্য এলাকা থেকে ফোন আসলে সবার আগে উনার কাছে ই আসতো ৷
.
মৃত্যুর মিছিল যেনো চলছেই ৷ দাদা, ডাক্তার চাচার পর এখন জ্যাঠা, অল্পকয়েক দিনের মধ্যে সবাইকে হারালাম ৷ খুব সহজে মানুষগুলো হঠাৎ করে চলে যাচ্ছে ৷ এখন সত্যি মনে হয়, দুনিয়াটা আসলে দুদিনের ৷
.
মোবাইলের টুং টাং শব্দে আতংক ভেসে আসে ৷ খুব অল্প বয়সে মানুষগুলো রোগ শোকে জর্জরিত হয়ে যাচ্ছে ৷ চারদিকে হাহাকার শূন্যতা ৷ আগে সকালে উঠে গল্প কবিতা প্রবন্ধ লিখতাম ৷ এখন লিখি কেবলি মৃত্যু সংবাদ ৷ এপিটাফ ৷
.
আল্লাহ জ্যাঠাকে তার দুনিয়ার সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতবাসী করুক ৷ আমীন ৷ সকলে দোয়া করবেন ৷
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০২০ সকাল ১১:০৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×