somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার শিশু ধর্ষিত হলেও ইস্যু হয় নাইকা, জবাব চাই ৷

২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাকিব যখন বিয়ে করে তখন কিছু লোক শিশিরকে লক্ষ্য করে অশ্লীল কমেন্ট করেছিলো ৷
.
আজ তারা ই তার ছোট্ট শিশুর পাট ক্ষেতে তোলা ছবি দেখে একই কাজটি করেছে ৷
.
তারা আমার মেয়ে কিংবা আপনার মেয়েকে দেখলেও একই কমেন্ট করে ৷ আমি আপনি সেলেব্রেটি না বলে সেই কমেন্ট অদৃশ্য থাকে ৷ ওরা মেয়ে দেখলেই কল্পনার রাজ্যে হারিয়ে যায় ৷
.
ওদের মানসিকতায় একজন মেয়ে মানে কেবলি ভোগ্য পণ্য ৷ সে আমার আপনার যার মেয়ে ই হোক না কেনো ৷
.
অবাক কান্ড তাদেরও মা বোন বউ আছে ৷ আচ্ছা সাকিবের ছোট্ট মেয়ের ছবিতে অশ্লীল কমেন্ট করা লোকগুলোর কারো কি মেয়ে নেই? থাকতে পারে ৷ অথবা নেই ৷
.
ওরা ই তো রাত বিরাতে তামিমের বউকে ফোন করে গালি দিয়ে দেশ উদ্ধার করে ৷ কেনো মেয়েরা মোবাইল কার্ড কিনে জানেন? ওদের শকুনের চোখ ইজি লোডের খাতায় তাক্ করা থাকে ৷
.
এক সময় মেয়েদের ক্ষণে ক্ষণে নম্বার পাল্টাতে হতো ৷ এখনো হয় ৷ ওদের লোলুপ দৃষ্টি থেকে রেহাই না পেয়ে কত মেয়ে জীবন দিয়েছে তার স্বাক্ষী আমরা সবাই ৷ কত মেয়ের জীবন অতিষ্ট ৷
.
ওদের কারণে মেয়েরা কোথাও নিরাপদ না ৷ ওরা পশুর চেয়ে অধম ৷ অথচ ওদের দেখতে দিব্যি মানুষ আকৃতির ৷
.
গত বছর মানুষের জন্য ফাউন্ডেশন জানিয়েছিলো, '৯০২ জন শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছিলো ৷' সত্যি বলতে তা আমরা দেখেও দেখিনি কারণ তারা সাকিবের মেয়ে না ৷
.
এই বছর এপ্রিলে করোনাকালে তারা আরেকটি জরিপ করে সেখানে দেখা যায় কেবল এপ্রিল মাসে ২০০০ শিশু নির্যাতনের শিকার হয়েছে ৷ কই থাকেন আপনারা তখন!
.
শিশু ধর্ষণে প্রতিবাদ নেই কিন্তু ফেসবুকের অশ্লীল কমেন্ট নিয়ে তোলপাড় করা মানুষগুলো আমরা ই ৷
.
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের মতে, গত বছরে যৌন নির্যাতন বেড়েছিলো ৭০ শতাংশ। খবরগুলো আপনারা তো কেউ ভাইরাল করলেন না ৷
.
হুট করে আমাদের এতো মানবতা কোথায় থেকে উদিত হয়!
.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এক প্রতিবেদনে বলা হয়েছিলো, ১ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ৮৮.৮% তাদের পরিবারের কাছ থেকে সহিংস আচরণের শিকার ৷ আপনাদের শিশুদের জন্য হ্যাঁ বলা তখন কি চান্দে চলে গিয়েছিলো?
.
এসব আবেগ দেখে বড় হয়েছি ৷ জনগন হাড়ে হাড়ে চেনা ৷ আমাদের হেডাম সাকিবের মেয়ে পর্যন্ত ই সীমাবদ্ধ ৷
.
বিষ সালের শুরুতে প্রথম দুই মাসে হত্যার শিকার হয়েছে ৮৫ শিশু। আর ফেব্রুয়ারি মাসেই ধর্ষণের শিকার হয়েছিলো ৭৪ শিশু। কোথায় ছিলো তখন বিবেক?
.
যার শিশু সন্তান ধর্ষিত হয় সে ই কেবলি জানে কষ্ট কাকে বলে ৷ কল্পনা করুন, বাবা হয়ে আপনার ছোট্ট শিশুটির ধর্ষিত লাশ কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছেন আজ ৷ কেউ টু শব্দ করছে না ৷ বিচার চেয়েও পাচ্ছেন না ৷
.
কল্পনার পর বুঝতে পারলাম, সাকিব আল হাসান গর্বিত বাবা ৷ তার ছোট্ট শিশুকে নিয়ে করা অশ্লীল কমেন্ট নিয়ে তোলপাড় হয় ৷ আমার শিশু ধর্ষিত হওয়ার পরও যেনো শুয়োরের বাচ্চা ৷ তাকে কবরে পুতে যেনো হেঁটে চলছি অজানায় ৷
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×