somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৈনিক সমকালে আমার আজকের রম্য ৷

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একবার চবি স্কুলে রাবেয়া ম্যাডাম এসে মারধর শুরু করলেন ৷ আমি নাকি ক্লাশ ফাঁকি দিয়ে কোন এক মেয়ের সাথে রিকশা দিয়ে ঘুরছিলাম ৷ ম্যাডাম তা স্বচক্ষে দেখেছে ৷
.
সে কি মাইর ৷ শিক্ষিকার বদ্ধমূল ধারণা এই রিকশায় ঘুরাঘুরি আমার ইংলিশ দ্বিতীয় পত্রে ফেইল করার মূল কারণ ৷ সেই দিনগুলোতে মেয়েদের সাথে দাঁড়িয়ে কথা বলতে আমার হাঁটু কাঁপতো আর পাশে বসে রিক্সায় চড়া তো ভাবনার অতীত ৷
.
একবার পিছনে গোলাপ নিয়ে 'আমি তোমায় ভালবাসি' বলতে গিয়ে ক্রাশ সামনে আসলে বলেছিলাম, আপু আপনি ভালো আছেন? এতোটা নার্ভাস ছিলাম ৷
.
তবে তা ঠিক আগের দিন ক্লাশ পালিয়েছিলাম ৷ রিক্সা ভাড়া না থাকায় একলা পথে হেঁটে দূর বহুদূরে গিয়েছিলাম ৷ তার খেসারত যে এভাবে মার খেয়ে দিতে হবে তা কখনো ভাবিনি ৷
.
একটা মিথ্যে অজুহাতে ম্যাডামের হাতে এমন উত্তম মধ্যম খেয়ে বেঞ্চে এক কোণে বসে কান্না কান্না ভাব নিয়ে বসেছিলাম ৷ এই যেনো বাবা তোমার দরবারে সব পাগলের মেলা ৷ একই রকম মানুষ সব করিছে খেলা ৷
.
সাথে ভাবতেছিলাম, আমার মতো দেখতে ছেলের প্রেম হয়েছে ৷ সে রিক্সায় ঘুরছে ৷ তা দেখে ম্যাডাম ক্ষ্যাপা ৷ শ্লার এই জীবনে করলামটা কি ৷ আমার হাঁটু কাঁপে ৷ অথচ তার মাইরটাও আমি খেলাম ৷
.
এমন সময় এক মেয়ে এগিয়ে এলো ৷ সে এক ক্লাশ নীচে পড়ে ৷ এসে বললো, আপনার কি মন খারাপ? মুখোমুখি ক্লাশ থেকে লক্ষ্য করে দেখলাম, আপনাকে খুব মারছে! আমি বললাম, সেই আর এমন কি?
.
কোন্ না কোন ছেলে কোথাকার এক মেয়ে নিয়ে তিন চাকার গাড়িতে ঘুরতেছিলো ৷ ম্যাডাম ভুল বুঝে ভাবলো, সেটা আমি! ক্লাশ ফাঁকি দিয়ে রোমাঞ্চ করছি ৷ এই ছোট্ট বয়সে ৷
.
মেয়েটিকে মার খাওয়ার কাহিনী বলতে গিয়ে মন আরো খারাপ হলো ৷ এহেন সময় মেয়েটি আমার দিকে তাকিয়ে বললো, 'মন খারাপ করিয়েন না ৷ মাইর তো আগে খেয়ে ফেলেছেন এখন চলেন আমরা দুইজন মিলে রিক্সায় ঘুরি ৷'
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

×