somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুগ্ধ হয়ে দেখেছি

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন শুনলাম আল্লাহর সাথে কারো তুলনা করা ছাড়া আর যে কোন গুনাহ তা পাহাড়সম হলেও আল্লাহর কাছে ক্ষমা চাইলে মহান আল্লাহ ক্ষমা করে দেন্ ৷
.
হ্যালো তসলিমা নাসরিন, সব কিছু নিয়ে এতো নাচানাচি করা ঠিক না ৷ আল্লামা শফী হুজুরকে তেঁতুল হুজুর যারা বলেছে তারা ই তার জানাজায় হুমড়ি খেয়ে পড়েছে ৷
.
যে মাদ্রাসায় সকালে শফি হুজুরের মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে শহর থেকে সেখানে যেতে একটা নন্দীর হাট পড়ে ৷ পাশেই মন্দির ৷ আমি এক ঘন্টা জ্যামে বসে আছি আমার পাশে একজন হিন্দু লোক বসা ৷ সে ও হুজুরের প্রতি মানুষের ভালবাসা দেখে হতবিহবল হয়ে বারবার জিজ্ঞেস করছে, কেমন আলেম মানুষ ছিলো কে জানে!
.
খোদার কসম, সকালে হাজার হাজার প্রাইভেট গাড়ি যখন হাটহাজারীর দিকে ছুটে চলছিলো মনে হচ্ছিলো এরা তো সবাই আধুনিক লোক ৷ তাদের গাড়ি বাড়ি ধন সম্পত্তি সামাজিক মর্যাদা সব ই থাকার পরও হুজুরের প্রতি ভালবাসাও কমতি নেই ৷
.
মাইলের পর মাইল হেঁটে সব ভেদাভেদ ভুলে মাত্র একটি বার দেখা কিংবা শেষ বিদায়ের স্বপ্ন বুকে লালন করে ছুটে চলছে হাজার লক্ষ মানুষ ৷ হ্যালো তসলিমা আপনি কি মনে করেন, এরা সবাই গাধা ঘোড়া?
.
আমার লক্ষ বোন আছে যারা তসলিমার চুলকানির প্রতি বিরক্ত ৷ তারা বোরকার ভিতর শান্তি এবং নিরাপত্তা খুঁজে পেয়েছে ৷ আপনি তাদের স্বাধীনতা কিংবা ভালো লাগার টুঁটি টিপে ধরতে পারেন না ৷
.
আমি আপনি মরলে কয়জন মানুষ জীবন বাজী রেখে শেষ বিদায় দেওয়ার জন্য ছুটে আসবে? আমি আল্লামা শফীর প্রতি মানুষের ভালবাসার পরীক্ষা দেখে মুগ্ধ হয়েছি ৷ শুধু তা না চোখে জল এসেছে ৷ ভাইয়ের প্রতি লক্ষ ভাইয়ের টান আমাকে নতুন করে ভাবিয়েছি ৷ বুঝতে পেরেছি ইসলাম ই ভালবাসার বন্ধন অটুট করে ধরে রাখার একমাত্র ধর্ম ৷ আমি গর্ব করে আজ বলতে চাই, আমি মুসলিম ৷
.
জীবিত অবস্থায় যারা শফী সাহেবের সমালোচনা করেছে তাদেরও হুজুরের মৃত্যুর পর ভাইহারা মনোভাব দেখেছি ৷ এটাই ইসলামের সৌন্দর্য ৷
.
আমি ঘন্টা খানেক জ্যামে বসে থাকার পর লেখাটি শুরু করেছি ৷ আর পাশ দিয়ে যারা হেঁটে যাচ্ছে তাদের মুখে ক্লান্তি সুস্পষ্ট দেখলেও মনে প্রশান্তির ভাব লক্ষ্য করছি ৷ এমন যানজটে আমি আরো কয়েক ঘন্টা বসে থেকে জীবনের সেরা দৃশ্যগুলো মানসপটে লিপিবদ্ধ করতে চাই ৷
.
ইসলামের পথে থাকলে আল্লাহ একজন মানুষকে কিভাবে এতো সম্মানিত করে তার সামালোচনা আলোচনা সত্ত্বেও তা আমার ভিতরের বিশ্বাসকে মুহূর্তে হীরের ন্যায় মজবুত করার জন্য যথেষ্ট ৷
.
হাজার তসলিমা নাসরিনের মতো মানুষও যদি ইসলামের বিরুদ্ধে উসকানি চুলকানি দেয় তবুও এই বিশ্বাসের ভাঙ্গন ধরানো তাদের সাধ্যাতীত ৷
.
কোন মানুষ ই ভুল ত্রুটির উর্ধ্বে না ৷ শুনেছি মহানবী সঃ একজন ইহুদির মৃত্যু দেখেও মন খারাপ করেছিলেন ৷ ইসলামের সাথে কারো শত্রুতা নেই ৷ আমাদের লক্ষ্য কেবলি আল্লাহর সন্তুষ্টি ৷
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

×