somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য, জনৈক কিপ্টে আলী

০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভদ্রলোক প্রচন্ড কিপ্টে ছিলো ৷ রাতে দেরী করে ঘুমাতো আর দুপুরে খাওয়ার সময় উঠতো ৷ এতে তার সকালের নাস্তা খরচ বাঁচে বলে তার বিশ্বাস ৷
.
তাকে সকালে ঘুম থেকে উঠার সুফল এবং রাতে তাড়াতাড়ি ঘুমানোর উপকারিতা মর্মে বয়ান দিয়েও কোন লাভ হতো না ৷ ব্যয়কুন্ঠ ছাড়া বাকী সবক্ষেত্রে সে ছিলো অলস প্রকৃতির ৷
.
এখন তাকে সকালে উঠাতে মেসের সদস্যরা নানা রকম কলাকৌশল করতেছিলো ৷ সে কোনভাবেই সকালে উঠবে না ৷
.
অন্যদিন জনৈক মশাই তার কাছে এসে বললো, আপনি যদি সকালে ঘুম থেকে উঠে জানালা খুলে দেন তাহলে আপনার বিদ্যুৎ খরচ কমবে আর রাতে যদি তাড়াতাড়ি ঘুমিয়ে যান তাহলে বিদ্যুৎ খরচ আরো কমবে ৷
.
ওম্মা! টোটকা কাজ হয়েছে ৷ পরের দিন ভদ্রলোক সকাল সকাল ঘুম থেকে উঠে দরজা জানালা খুলে দিয়ে বসে আছে ৷ তা দেখে মেসের অন্যান্য সদস্যরা আনন্দে আটখানা ৷ বেশ্ কিছুদিন ভদ্রলোক রাতে তাড়াতাড়ি ঘুমায় সকালে দ্রুত উঠে শুধু তা না অন্যদেরও ঘুম থেকে জাগিয়ে দেয় ৷
.
হঠাৎ একদিন দেখা গেলো মহাশয় ঠিক আগের মতো দেরী করে ঘুমাচ্ছে আবারো বেলা গড়িয়ে গেলে ঘুম থেকে উঠছে ৷ সবার কপালে ভাঁজ পরলো ৷ তবে কি সে উদার হয়ে গেলো না অলস ই থেকে গেলো!
.
ঘুম থেকে উঠলে একজন মিনমিন পায়ে এগিয়ে তাকে বললো, ভাই কি এখন টাকা বাঁচানোর বেপার অমনোযোগী? সে বললো, আরে না তবে আমার মাথায় অনেকদিন পরে এলো আমি তো আর লাইট জ্বালিয়ে ঘুমায় না যে সকালে উঠলে বিদ্যুৎ সাশ্রয় হবে ৷ তা শুনে প্রশ্নকর্তা বললো, সকালের সূর্যে আলো তে গায়ে মাখানোর দরকার আছে ৷ তরতাজা ভিটামিন ডি ৷ একদম ফ্রি ৷
.
সে অনেকক্ষণ ভেবে চিন্তে জানালার দিয়ে তাকিয়ে বললো, 'ভাই আমার রুমের জানালা তো পশ্চিম দিকে তার থেকে বরং সন্ধ্যার সময় ঘুম থেকে উঠলে সূর্যের আলো পাবো ৷ আরো একটু ঘুমিয়ে নিই ৷ সূর্যি মামা ঘুরে আসুক ৷'
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:০২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×