somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আই মিন্ বলতে চাচ্ছি

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগের দিন সকালে এক মাম্মী ড্যাডির মেয়ের ফোনে ঘুম ভাঙ্গলো ৷ Hi শরীফ ভাই i mean বলতে চাচ্ছি আগামীকাল একুশে february আমাদের lot of plan আছে about twenty first feb নিয়ে ৷ আপনি কি থাকবেন আমাদের সাথে ? হেব্বী fun হবে actually we want celebrating আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী ৷
.
কয়েক বছর আগে একুশে ফেব্রুয়ারীতে ফুল দিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের একটি মেয়ে, তার এক হাতে ফুলের ডান্ডা আরেক হাতে মোবাইলে কাকে যেনো বলছে, 'হাই নটি বয় এই একুশে ফেব্রুয়ারীতে মুসকিল হে তেরে বিনা এক বি কদম চালনা!' আসলে মনে হয় ফুলের তোড়াটা বেশী ভারী ছিলো তাই ধরার জন্য হলেও একটা ছেলে দরকার ছিলো ৷
.
গোলাপী বেগম'রা এখন pinky madam রং চেঞ্জ হয়নি বটে তবে ভাষা চেঞ্জ হয়ে গেছে ৷
.
আমাদের চিকিৎসক কবি সায়েম ভাই পণ করেছে ফেব্রুয়ারী মাসে বাংলা শব্দ ছাড়া কথা বলবে না ৷ ডাক্তাররা কবিও হয় অথবা কবি যে কেউ হতে পারে শুধু মন থাকতে হয় ডাক্তার সাব তার জ্বল জ্বল উজ্জ্বল প্রাণবন্ত উদাহরণ এবং চলমান দৃষ্টান্ত ৷ উনি একুশে ফেব্রুয়ারীর শুভেচ্ছা দিচ্ছেন এভাবে, 'আপনাকে একুশে ইংরেজী সনের দ্বিতীয় মাসের শুভেচ্ছা! ইংরেজী শব্দটির বাংলা শব্দ অভিধানে খুঁজে পাইনি বলে দুঃখিত লজ্জিত ৷'
.
অনেক বছর আগে সন্দ্বীপে নানার বাড়ি বাউরিয়ার বধুমালাদারের বাড়িতে কোন এক আট ই ফাল্গুনে ঘুম থেকে উঠে দেখি ভদ্রমশাই 'বাংলা গালি' দিচ্ছে ৷ সে কি গালি ৷ ভাবলাম ভাষা দিবস উপলক্ষে সে গালিটাও বাংলায় দিচ্ছে ভেবে গর্বে বুক ভরে যাচ্ছি ৷ বললাম নানা এটা 'ফকিরন্নীর বাচ্চা হবে না উচ্চারণ হবে ফইন্নীর বাচ্চা!' সে বললো দূর রাখেন আপনার ফইন্নীর বাচ্চা সাঁজ সকালে আমার বাগান থেকে ফুল চুরি করে শ্রদ্ধা নিবেদন করতে গেছে ৷ হালা ফইন্নী ! হাউ কিউট!
.
কোন এক বছর একুশেলফি তোলার জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছিলাম সেখানে দেখলাম ছাত্রলীগ ছাত্রদলের মধ্যে বায়ান্নর একুশে ফেব্রুয়ারীর রিহার্সেল চলছে ৷ এ যেনো আ মারি বাংলা ভাষার!
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়া বড় কঠিন বিষয় !

লিখেছেন মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০


মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া,সতেজ,অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে গাছ !... ...বাকিটুকু পড়ুন

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

×