somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শব্দের লিমিট ক্রস করে জেনারেল ব্লগার হয়ে গেছিলাম ।

১৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাবলিক স্পিকিং বিশেষজ্ঞ রিচার্ড গ্রীন পৃথিবীর তামাম বিখ্যাত ব্যক্তিদের উপর গবেষণা করে একজন ভালো বক্তার সাতটি সিক্রেট গুণের কথা বলেছিলেন!
.
তার মধ্যে প্রধান তিনটি সিক্রেট হলো,
.
শ্রোতা আপনার কথা কেমন উপলব্ধি করছে তার একশ ভাগের মাত্র সাত ভাগ আপনার শব্দ উচ্ছারণের উপর নির্ভর করে!
.
আপনার ভয়েস টোনের উঠা নামার উপর নির্ভর করে সে একশ ভাগের ৩৮ ভাগ উপলব্ধি করতে পারে!
.
বাকী থাকে একশ ভাগের ৫৫ ভাগ তা নির্ভর করে আপনার অঙ্গভঙ্গির উপর!
.
জাতির জনক বঙ্গবন্ধু থেকে শুরু করে আব্রাহাম লিংকন, রুজবেল্ট, কেরনাস্কি, বিল গেটস, জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন থেকে হালের ব্রিটিশ সংসদের সেরা বক্তা নির্বাচিত হওয়া টিউলিপ সিদ্দিক সবার মধ্যে উক্ত গুণগুলো ছিলো!
.
এমনকি আরেক স্পিকিং বিশেষজ্ঞ প্রফেসর ব্রুস লয়েবস যিনি যুক্তরাষ্ট্রের আইডাহো স্টেট ইউনিভার্সিটিতে দীর্ঘ ৪৬ বছর ধরে ক্লাস নিচ্ছেন তিনি বলেছিলেন, 'হিটলার শিখেছিলেন কিভাবে কৌশলী বক্তা হওয়া যায়। যে কারণেই হোক, মানুষ তার বক্তৃতায় অনুপ্রাণিত হতো!'
.
অঙ্গভঙ্গির বিষয়টি আমি প্রথম বুঝেছি যখন সমাজ বিজ্ঞান অনুষদে অর্থনীতির অগ্রজ ক্যারিয়ন ভাইয়ের পরিচালনায় নবীন বরণ এবং প্রবীণ বিদায়ের জন্য জীবনের প্রথম মডেলিংয়ে অংশ গ্রহণ করতে গিয়ে,
.
আমাকে বলা হলো তুমি একটু লাফিয়ে স্টেজে আসবে আমি এতো জোরে লাফ দিলাম তাতে স্টেজ ভেঙ্গে যাওয়ার উপক্রম! সবাই হাসতে হাসতে লুটিয়ে পড়ছে আর আমি লজ্জায় গুটিয়ে যাচ্ছিলাম!
.
তারপর আমাকে বলা হলো তোমাকে দিয়ে এই পার্ট হবে না কারণ স্লো মোশনে দিতে হয় লাফ! আস্তে আস্তে হেটে আসতে হয়!
.
মেয়েদের জন্য বেপারটা এমন, বাম পা ডানে দিবে! ডান পা বামে! এভাবে হাঁটতে থাকো কোমর সোজা রেখে পিছনে আমার দিকে তাকিয়ে ঝাঁক্কি দাও চুলে!
.
ঐখানে আরেকটা পার্ট ছিলো! সিনিয়র আপু আমার পার্টনার আলতো করে আবদুর রব শরীফের গালে থাপ্পড় দিবে এবং আমি মুখ আগিয়ে দিবো! আপুও আমার মতো নতুন সুতরাং আমি যতটুকু মুখ আগিয়ে দেওয়ার কথা তারচেয়ে বেশী মুখ আগিয়ে দিলাম আর আপু থাপ্পড়টি যতটুকু আস্তে দেওয়ার কথা ততটুকু জোরে দিলো তাতে আমার স্বাদের চশমাটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেলো!
.
বুঝলাম সবকিছুর একটা লিমিট আছে! ডোন্ট ক্রস দি লিমিট!
.
জীবনের প্রথম নাচন কুদন করতে গিয়ে তো একবার বন্ধু ভাইয়ের বিয়ের স্টেজ ভেঙ্গে ফেলছিলাম! দর্শক যদিও বুঝতে পারেনি তারা ভেবেছিলো ইহা একটি ক্যারেটে শো!
.
সুতরাং শুধু বক্তব্য নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে অঙ্গভঙ্গির দক্ষ চালনা শিখা গুরুত্বপূর্ণ তা না হলে বিয়ের প্রথম রাতেই বউকে আলুভর্তা বানিয়ে ফেলবেন!
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

×