"রাজধানীর মগবাজারে চলন্ত
বাসে পেট্রোল বোমা ছুড়লেন সজল!"
.
এক অনলাইন নিউজ পোর্টালে এই হেড
লাইনটি দেখে আমার চক্ষুদ্বয় হাসের ডিমের
আকার ধারন করল।
.
সজল ভাই আমার প্রীয় অভিনেতার
মধ্যে একজন ছিলেন, কিন্তু ওই হেড
লাইনটি দেখে তার প্রতি জন্মাল তিব্র ঘৃণা।
.
একজন প্রতিষ্ঠিত অভিনেতা যদি এই ঘৃণিত
কাজে অংশ নেয় তাহলে দেশের
অবস্থা কি হবে!
.
সজলের প্রতি তীব্র ঘৃণা পোষণ
করে নিউজটি বিস্তারিত পড়া শুরু করলাম,
কিন্তু পড়া শেষে আমার ঘৃণার মধ্যবিন্দু
হয়ে দাড়াল ঐ অনলাইন নির্ভর পত্রিকাটি।
.
কারন ‘পেট্রোল বোমা’ নাটকে এমন
চরিত্রেই অভিনয় করেছেন সজল, তার
দ্বারা বোমা মারার ঘটনাটা বাস্তব নায়।
.
কি করতে মনচায় এখন বলেন তো?
.
এমনিতে খবরে আমরা যাদের পেট্রল
বোমা ছুড়তে দেখছি, তাদের তো কম হলেও
দেইলি ১৬ কোটি মানুষের
নিন্দা শুনতে হচ্ছে ৩২ কোটি বার।
.
কিন্তু তার উপর যদি একজন
সংস্কৃতি যোদ্ধার নামে এসব
শুনি তাহলে কি অবস্থা হবে সেটা নিশ্চয়
আমাকে আর বুঝিয়ে বলতে হবেনা।
.
নিউজটির কমেন্টে গিয়ে দেখেন
যারা নিউজটির বিস্তারিত পড়েননি তার
সজলের মা-বাবাকে কত জনে কত
নামে ডাকছেন।
.
আর যারা নিউজটি পড়েছেন
তারা মাথা ঠান্ডা করে ঐ নিউজ পাবলিশারের
মা-বাব সহ পুরো পরিবারের জন্ম
নিয়ে প্রশ্ন তুলছেন।
.
আসলে, এই বিষয় গুলো আমাদের
কারো কাম্য নয়। তাই আশাকরি আপনারা নিউজের হেড লাইনে এমন অবাস্তব কছু লিখে জনগনের মনে আতঙ্ক সৃষ্টি করা থেকে বিরত থাকবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



