somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেনড্রাইভের মাধ্যমে ছাড়ানো ভাইরাসগুলোর থেকে আপনার পিসিকে যদি মুক্ত রাখতে চান তাহলে নিচের নিয়মগুলো অনুসরন করুন:

১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. ড্রাইভের প্রপার্টিতে গিয়ে সেই ড্রাইভের আটোরান বন্ধ
করলেই এটি পুরোপুরি বন্ধ হয় না। ফলে উইন্ডোজের
আটোরান সার্ভিস পুরোপুরি বন্ধ করে দেয়ার জন্য-
Start > Settings > Control panel > Administrative tools > Services -এ যান। সেখানে লিস্ট থেকে Shell Hardware Detection খুঁজে বের করে এর উপর ডাবল ক্লিক করে তার প্রপার্টিজে যান। সেখানে প্রথমে Startup type এর কম্বোবক্স এর লিস্ট থেকে Disabled সিলেক্ট করুন। এর পর Stop বাটনে ক্লিক করে Ok করুন। এর ফলে উইন্ডোজের অটোরান সার্ভিসটি পুরোপুরি বন্ধ হবে। এই কাজটি বার বার করতে হবে না, একবার করলেই হবে।

২. কোন পেনড্রাইভ পিসিতে ঢোকাবার আগে তার ভেতরে ভাইরাস আছে কিনা সে সম্পর্কে আপনি যদি নিশ্চিত না থাকেন তাহলে কখনই মাই কম্পিউটারে গিয়ে ডাবল ক্লিক করে সেটি ওপেন করবেন না।
সেটা ওপেন করতে Start > Programs > Accessories-এ গিয়ে Windows Explorer ওপেন করুন। সেখানে দেখুন বামে একটি লিস্ট রয়েছে এবং ডানে একটি লিস্ট রয়েছে। বাম পার্শ্বের এরকম লিস্টকে Tree view list বলা হয়। Tree view list এ মাই কম্পিউটারের উপর সিঙ্গেল ক্লিক করলে তা এক্সপ্যান্ড হবে। এই ভাবে Tree view list এ যেই ফোল্ডার বা ড্রাইভের উপর ক্লিক করা হবে সেই ফোল্ডার/ড্রাইভের ভেতরে যেই ফোল্ডারসমূহ রয়েছে তা তার নিচেই খুলে যাবে আর ডানের লিস্টে খুলবে তার ভেতরের ফাইল এবং ফোল্ডারসমূহ দুটোই। পেনড্রাইভের ক্ষেত্রে ফোল্ডর খুলতে অবশ্যই Tree view list ব্যাবহার করুন। আর ফাইল খুলতে ডান পার্শ্বের লিস্ট ব্যবহার করুন। ভুল করেও ডান পার্শ্বের লিস্ট থেকে কোন ফোল্ডারের উপর ডাবল ক্লিক কলে ফোল্ডার ওপেন করবেনা। তাহলে সেই ফোল্ডারে ভাইরাস থাকলে সেটা অটোরান হয়ে আপনার পিসিকে আক্রমন করবে।
৩. পিসিতে পেনড্রাইভ ঢোকানের পর প্রথমেই এক্সপ্লোরার -এ
গিয়ে Tree view list থেকে পেনড্রাইভের উপর ডান ক্লিক করে
এন্টিভাইরাস দিয়ে তা চেক করে নিন। এন্টিভাইরাস দ্বারা
যদি কোন ভাইরাস ধরা না পড়ে তাহলেও নিশ্চিন্ত হবেন না।
ওপরে বলে দেয়া নিয়মের মত করে পেনড্রাইভ একসেস করুন। (ইচ্ছে করলে এক্সপ্লোরারের একটি শর্টকাট ডেক্সটপে তৈরী করে নিতে পারেন)

৪. কোন বন্ধুকে যদি শুধুমাত্র কোন ফাইল/ফোল্ডার পেনড্রাইভে
কপি করে দেয়ার থাকে, তাহলে তার পেনড্রাইভ PC তে লাগানোর
পর সেই ফাইল/ফোল্ডারের উপর ডান ক্লিক করে মেনু থেকে
Send to এর মাধ্যমে পেনড্রাইভে Send করে দিন। প্রয়োজন না
থাকলে পেনড্রাইভ ওপেন করবেন না।

প্রত্যেকবার পেনড্রাইভ ব্যবহারের সময় উপরের এই বিষয়গুলি ভালোভাবে খেয়াল রাখুন। একটু সতর্ক থাকুন - ভাইরাস ঢুকবেনা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×