somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি পূর্নদৈর্ঘ্য বাংলা ছায়াছবি

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন বন্ধু অনেক রিকু মারাতে সিনেমা-
হলে ঢুকলাম---
আজকের পুর্নদৈর্ঘ্য বাংলা ছায়াছবি- "
পালায়া যাইবি কই ? "
অদ্ভুত পোস্টারে মোটা-মোটা কিছু
মহিলা আর
মারমুখী ভঙ্গিতে তাকিয়ে থাকা কিছু ভিলেন
এর মাঝে দাড়ায়া-দাড়ায়া হিরো খুজতেছিলাম

পেছন থেকে বন্ধু দেখি দুইটা কাগজের
টুকরা নিয়া হাজির ।
----"চল, ইস্পেশাল টিকিট!!!"
----চল...
হলে এক পা দিতেই জাহান্নামের কথা খেয়াল
হয়ে গেলো ।
-----কিরে দোস্ত, এতো অন্ধকার
কেন ???
---- আরে এইডা সিনেমা হল, স্টেডিয়াম না !!!
দেইখ্খা পা ফেলিছ, এইহানে সিড়ি আছে !!!
বলার আগেই দুর্ঘটনা ঘটে গেলো, হোচট
খেয়ে ডাইরেক্ট কোন একটা মাংসের
স্তূপের উপর পড়লাম !
মেয়েলি কন্ঠে হুংকার--- ওই আন্ঢা,
চোখে কম ডেখেন ????
হলে ঢোকার সাথে সাথে এমন অপমান আমার
কাছে পুরাই অনাকাঙ্খিত ।
--- সরি আপু, অন্ধকারে সিড়ি লক্ষ
করি নি ।
--- শার্ট আপ...আপ..........আপ............আপ
অন্ধকার হলে সেই
প্রতিধ্বনি যে কি ভয়ঙ্কর,
কি করে বোঝাবো ???
---- আপনাডের মুতো সেলেডের
আমি চিনি না মুনে কচ্ছেন????
আপনাড়া ইচ্ছা করে মিয়েডেড় গায়ে ঝাম্প
মেড়ে বূলেন, শোড়ি ????
বাড়িটে মা-বুইন নাই ???
তখন নিজের চেয়ে বেশি রাগ হচ্ছিলো আমার
বন্ধুর উপর....কোনো যে গাধাটার রিকু
এক্সেপ্ট করলাম ???
ততক্ষনে ও দেখি হাত ধরে টানাটানি শুরু
করে দিয়েছে !
---- কি হলো, থাম থাম, পড়ে যাবো তো,
আস্তে !
টেনে আমাকে একটা সেফ জায়গায়
নিয়ে গেলো ।
ততক্ষনেও পরিস্থিতি ঠান্ডা হয় নি, সবাই
কেমন জানি, ড্যাব-ড্যাব করে চেয়ে আছে ।
যাই হোক ছবি শুরু ।
কিছুক্ষন দেখার পর...
কয়েক আবুল কোয়ালিটির গুন্ডা জোর
করে চাদা তুলছে গরিব দোকানদারের কাছে ।
---ওই বুড়া, যা আছে বাইর কর নাইলে কিন্তু
খবর আছে ।
--- না, দিমু না, দিমু না ।
আর যায় কোথায়,বেচারা কে বের
করে নিয়ে এসে থেরাপি দিবে, এমন সময়
কোথা থেকে উড়ে এসে নায়কের উদ্ভব ।
----ওই, চাচা রে ছাইড়াদে ।
---- ওই তুই কেডা ?
----ওই..... নাম আমার বাদশা,
বাড়ি হইলো পাংশা, অন্যায় রে মারি গুলি,
গরিব এর লগে করি কোলাকুলি !
----আ.... এতো বড় সাহস, ওই ধর সালারে...
তারপর আর কি????
ওইইইউআআআই বিসুআই....আই.....আই....
সেই প্রতিধ্বনি....
এইআআআআআআআ খচ...
কার ভেতর জানি একটা আস্ত বাশ
ঢুকে গেল !
আরেকটা বিষয় লক্ষ করলাম, প্রতি গুন্ডাই
মুখ পেতে Wait করছে কখন নায়ক
এসে একটা বসাবে ?
যাই হোক, অবস্থা বেগতিক
দেখে কে একজন পিস্তল বের করে...
---ঢিইইসিয়ায়ায়ায়া....
আমি ভাবলাম এই গেলো...
কিন্তু কোথায় কি???
নায়ক দেখছি বুলেটের সাথে গোল্লাছুট
খেলতে শুরু করল...
প্রতি বুলেট
কাটিয়ে উড়ে গিয়ে সোজা পিস্তল-ওয়ালার
ঘাড়ের উপর....
মাথা ধরতে শুরু করেছে....
চোখ বন্ধ করে ফেল্লাম।
না, কাজ হচ্ছে না !
ঘুষা-ঘুষির আওয়াজ অফ করতে পারছি না ।
---- চল দোস্ত উঠি ।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×