somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভাগা চিঠি

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়তমা,
ভাবছি, আজকে আমি তোমাকে আমার
সবচেয়ে বড় চিঠি টি দেবো ।
শর্ত একটাই, চিঠিটি দেখেও না দেখার ভান
করতে পারবা না ।
আমি শুধু এটুকুই বোঝাতে চাচ্ছি, আমি আর
আগের মতো নেই ।
আমি আর তোমাকে ভালোবাসি না...
আমি আর তোমাদের ব্রেক-আপ এর জন্য
অপেক্ষা করি না ।
আমি চাই না এই তোমাকে ,
যাকে আমি ভালোবাসি। আমি চাই তাকে,
যে আমাকে ভালোবেসেছিলো, বন্ধু হিসেবে ।
আরে ধুর, আবার Emotional হয়ে পড়ছি ।
আমি শুধু বোঝাতে চাচ্ছিলাম যে আমি আর
drinks করি না ।
ভেবে দেখলাম পুরাই ফালতু
একটা কারনে নিজের জীবন শেষ
করে কি লাভ ?
যেমন দেখো, সেদিন মাঝ রাতে বার
থেকে বাড়ি ফিরেই
দেখি বাবা অগ্নিমূর্তি হয়ে রকিং চেয়ারে বসে আছে ।
আমার আর মদ এর মাখামাখি অবস্থা বাবার
ভালো লাগলো না ।
কষে মন মতো কিছুক্ষন চড়ালো তারপর
আর কি, মুখের উপর জামা-
ভর্তি একটি ব্যাগ ছুড়ে বলল, "এবার
বাড়ি ফিরে এলে আমার মরামুখ দেখবি "। এর
আগেও বের করে দিয়েছিলো কিন্তু
এবারটা বেশি সিরিয়াস মনে হলো, মাকেও
দেখছি না, যে বাবাকে বোঝাবে এবারের
মতো ছেড়ে দিতে।
তবে ওঘর থেকে কান্নার আওয়াজ
পাচ্ছিলাম ।
অগত্যা বেরিয়ে আসতে হলো ।
আসার সময় শুনলাম বাবাও কাদছেন ।
আজীব দুনিয়া ।
আরে তোমাকে মেসেজ
লেখা ফেলে যে উপন্যাস লিখতে বসলাম !!!!
যাই হোক, আমি শুধু বোঝাতে চাচ্ছিলাম,
আমি আর বাড়ি ফিরে যাবো না ।
আমি তোমার কাছে যাবো, এটা ছাড়া আমার
আর কোনো রাস্তা নাই ।
তুমি ভাববে আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি।
জানিনা এ বিষয়ে আমিও Confused ।
সারমর্মে এটুকুই বলতে চাচ্ছি যে,
তুমি মহা নির্বোধ ।
কোনো এমন করলে ???
এখন দেখতে পাচ্ছ???- যার জন্য এমন
করলে সে আরেকজনের সাথে কেমন
সুখে আছে ???
কাদছ???
কেদে কি লাভ???
আজ তোমার কান্না কে দেখবে???
সারাজীবন চেয়েছিলে আমি যেন
তোমাকে আমার বন্ধুই ভাবি, আর কিছু না ।
ঠিক আছে, আমি আসছি তোমার কাছে বন্ধু
হয়ে ।
এই সেই ব্রিজ ।
যেখানে তোমার সাথে আমার প্রায়ই
দেখা হতো ।
মনে আছে? প্রতিবার এ ব্রিজেরই
উচ্চতা দেখে ভয়ে হাত চেপে ধরতে !
কে জানতো একদিন এ ব্রিজই তোমার
মরন এর কারন হয়ে দাড়াবে???
কে জানতো একদিন তোমার মত শান্ত,
সরলমনা একটি মেয়ে এ ব্রিজ থেকেই লাফ
দিবে?
শুধুমাত্র একটা লম্পট ছেলের জন্য
যে কিনা এতদিন ভালোবাসার
নামে তোমাকে ব্যবহার করল ।
আর আমি???
সারাজীবন তোমাকে ভালোবেসেও
তোমাকে নিয়ে স্বপ্ন দেখারও সাহস পাই
নি ।
তুমি চেয়েছিলে আমাকে শুধু বন্ধু হিসেবেই
দেখে যেতে ।
আমি আসছি বন্ধু...
.
.
.
.
.
কয়েক দিন পর...
------------------
{{{ তারপর থেকে এমন
কোনো ছেলে দেখা যায় নি,যে মদ্যপান
করে এ ব্রিজ এর উপর বসে কি যেন
বলতো ।
দেখা যায় নি এমন কোনো মেয়েও সারাদিন
হেসেও কাদতো ।
ওই লম্পট ছেলেটির খবর কেউ জানে না,
হয়ত বিয়ে করে সুখেই আছে ।
আর সেই বাবা-মা ???
এখনো আফসোস করে, " ইস...
যদি ছেলেটিকে না বের করে দিতাম ! "
এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে হাজারো জীবন,
সবই এই অবুঝ মন টার জন্য ।
ইস... মনটা যদি অবুঝ না হতো !
থাক, আর লিখতে পারছি না....




ইতি,
আমি...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×