somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ মাস্টারদার জন্মদিন :)

২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীন ভারতবর্ষের
স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গত
শতাব্দীর বিশ ও ত্রিশের
দশকে ব্রিটিশরাজকে কাঁপিয়ে দিতে বাংলার
বুকে একজন মহানায়কের আবির্ভাব
ঘটেছিল।

তিনি মহান বিপ্লবী মাস্টারদা সূর্য
কুমার সেন।
‘ভূধরস্থলী রম্য নগরী চট্টলা’—এই
চট্টলা বীর প্রসবিণী। গোটা ভারতের স্বাধীনতা-
সংগ্রাম থেকে শুরু করে সব ক্ষেত্রেই
নেতৃত্বদানকারী অনেক
নেতার জন্ম এই চট্টগ্রামে। পাহাড়-
সমুদ্রঘেরা চট্টগ্রাম বীরের দেশ।

১৮৯৪ সালের ২২ মার্চ চট্টগ্রামের
রাউজান থানার
নোয়াপাড়া গ্রামে বাবা রাজমণি সেন
ও মা শশীবালা সেনের গৃহে জন্ম নেন
মাস্টারদা সূর্য
সেন। স্কুলে পড়ার সময় তিনি প্রধান
শিক্ষক হেমেন্দ্র লাল মুখটি (বরিশাল ষড়যন্ত্র
মামলার আসামি) নামের একজন বিপ্লবীর
সাহচর্যে বিপ্লবের
দীক্ষা গ্রহণ করেন।

বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বিএ পাস
করে শিক্ষকতার সঙ্গে যুক্ত হলেও
গোপনে চলতে থাকে তাঁর
বিপ্লবী কর্মকাণ্ড।
‘অনুশীলন সমিতি’ ও ‘যুগান্তর’-এর
সঙ্গে জড়িয়ে বিপ্লবী দলে অংশ নেন
সূর্য সেন।

১৯২৯ সালে চট্টগ্রাম জেলা কংগ্রেসের
সাধারণ
সম্পাদক থাকাকালীন গোপনে সশস্ত্র
আন্দোলনের
মাধ্যমে মাতৃভূমির স্বাধীনতার জন্য
যুবক-যুবতীদের
সংগঠিত ও প্রশিক্ষণ কার্যক্রম
পরিচালনা করতে থাকেন তিনি। ১৯৩০
সালের ১৮ এপ্রিল মাস্টারদার
নেতৃত্বে ঐতিহাসিক ‘চট্টগ্রাম
যুব বিদ্রোহ’ সংঘটিত হয়। এ ছাড়া চার
বছর ধরে চলে ব্রিটিশদের বিভিন্ন
স্থাপনা ও ব্যক্তির
ওপর আক্রমণ।

এর মধ্যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ,
চট্টগ্রাম অস্ত্রাগার লুট, জালালাবাদ
পাহাড়ে যুদ্ধ অন্যতম।
চট্টগ্রামকে ব্রিটিশ শাসন থেকে তিন
দিন মুক্ত রেখে মাস্টারদা সূর্য সেন ও তাঁর
বাহিনী ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’
যে সাহসিকতার পরিচয় দেয়, তা-ই
পরে ভারতের স্বাধীনতাসংগ্রামে অনন্য
ভূমিকা রাখে।

মাস্টারদা সূর্য সেনকে প্রহসনের
বিচারের মাধ্যমে ১৯৩৪ সালের ১২
জানুয়ারি ফাঁসি দেওয়া হয়। এর
আগে চলে তাঁর ওপর
অকথ্য নির্যাতন। মাস্টারদার ফাঁসির
পর তাঁর লাশও
মহাপরাক্রমশালী ব্রিটিশরাজের
ভীতির কারণ হওয়ায় লোহার টুকরো বেঁধে গভীর
সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়।

মহানায়ক মাস্টারদা সূর্য সেনের
সংগঠিত চট্টগ্রাম
যুব বিদ্রোহ ও তাঁর আদর্শ ভারতের
স্বাধীনতা এবং পরবর্তী সময়ে বাংলাদেশের
মুক্তিযুদ্ধে প্রেরণার উৎস হিসেবে কাজ
করেছে। ৮০ বছর আগে সংগঠিত এই বিপ্লব আজও
আমাদের চেতনায় জ্বলজ্বল করছে।
আমরা নতুন যুগের আসন্ন দিনবদলের
পথের পথিক।

আমাদের সবার এক মন্ত্র হওয়া উচিত —‘বিপ্লব
দীর্ঘজীবী হোক’। সূর্য সেন অমর হোক।


পোস্টটি লিখেছেনঃ একজন নিষ্ঠাবান দেশপ্রেমিক

সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“গাম্ভী”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৮ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



বছর চার-পাঁচ আগের ঘটনা। পরিবারের সবার ছোট হওয়া সত্ত্বেও তখন নানা গঠনমূলক বিষয়ে আমার গ্রহণযোগ্যতা বেশ তুঙ্গে। কুরবানির ঈদের কয়েক দিন আগে গরু কেনা নিয়ে বাসায় আলোচনা চলছিল।
সেই সময়... ...বাকিটুকু পড়ুন

জুলাই জঙ্গী

লিখেছেন রাজীব নুর, ২৮ শে মে, ২০২৬ রাত ১১:৪৮



শেখ হাসিনার সাথে মূলত প্রতারণা করা হয়েছে।
প্রতারণা করা হয়েছে বাংলাদেশের সাথে। জুলাই জঙ্গীরা নিজেদের জুলাই যোদ্ধা ভাবে। যুদ্ধ কার সাথে করেছে? যুদ্ধ করেছে, পুলিশদের সাথে। তারা পুলিশ হত্যা করেছে।... ...বাকিটুকু পড়ুন

এই রাতে চাই কিছু আত্মহত্যা আর অ্যালকোহল

লিখেছেন হাসান মাহবুব, ২৯ শে মে, ২০২৬ রাত ১:৩৭


বনলতা সেন যারা দেখতে এসেছিল, তারা অনেকেই শেষ করে বের হন নি। প্রথম ত্রিশ মিনিটের মধ্যেই একটি পরিবার চলে যায়। তারা সম্ভবত বনলতা এক্সপ্রেস মনে করে দেখতে এসেছিল।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে মে, ২০২৬ সকাল ৮:৪৮

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন Bangladesh Nationalist Party-BNP সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন নিয়ে যতগুলো লেখা পড়েছি- সবই দলীয় দৃষ্টিকোণ থেকে করা হয়েছে- বললে ভুল বলা... ...বাকিটুকু পড়ুন

জুলাই ভুলে গেছে সবাই, শুধু জুলাই ভোলেনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে মে, ২০২৬ বিকাল ৩:৪৮


জুলাই কোটা আন্দোলনের প্রায় দুই বছর পূর্ণ হতে চলেছে। গত দুই বছরে দেশে অনেক কিছু বদলেছে। সমাজের অনেক কুৎসিত দিক নতুন করে সামনে এসেছে। অনেক মানুষকে নতুন করে চেনা... ...বাকিটুকু পড়ুন

×