somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মবান্ধব হাওয়ার ইহকাল

২১ শে মে, ২০১২ ভোর ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আত্মবান্ধব হাওয়ার ইহকাল

-আবু মকসুদ

ঘুমন্ত ছুরি ফালাফালা করে দিচ্ছে দুরন্ত শৈশব। পুরানো বৈরাগী
ডাকে ফের, বুকের শিরায় অঘ্রানের ঘ্রাণ
জেগে উঠলে, আমি কাতর হই লোকনিন্দায়।

সে ছিল আত্মভোলা। ধোওয়া ভোরগুলো মাড়িয়ে হেঁটে দূরে যেত
তার পায়ের অদ্ভুত শব্দ নর্তকীর ঘুঙুর হলে আমার বুকে
কামড়াত অজস্র লাল পিঁপড়ে। নদী পাড়ে হাওয়ার তারানায় বিদ্ধ হলে
নকল সাম্পান ভাসিয়ে হাজির হতাম, দুকুল মাতিয়ে
নদী ভাসাতে ভাসাতে কিনারা ভুলাত ফেলে আসা স্মৃতির শহর।

পাখিদের দিয়ে খবর পাঠাতাম, ফিরবার আগ্রহ হারিয়েছি বলে দিও।
পাখিরা অন্তহীন উড়ে কোথায় মিলাত সে খবর জানতে
চাইলে নৈঃশব্দ্যের গাঢ় প্রলেপ ধীরে ধীরে নদীকে জড়াত।
আমাদের চোখাচোখি, আঙুলের ছুঁয়াছুঁয়ি
পুলক জাগালে, সম্বিৎ ফিরে পেতাম-

এ ভাবে এগোনো ঠিক নয় স্থিত হলে,আমরা গৃহস্থ মাটিকেই
আকড়াবার সিদ্ধান্তে পৌঁছাতাম, বিধাতাপুরুষ ভাগ্যলিপি সংরক্ষণ করেন
এ ভাবনায় আমরা সমর্পিত হলে, এক রাশ আত্মবান্ধব হাওয়া
আমাদের পৌঁছে দিত,পাতার মর্মর পেরুনো নিকানো উঠোনে-
ভবিষ্যত ভাবনায় মন কাতর হলে আমরা দেখতাম মধুগন্ধী বৃষ্টির ছোঁয়া
জানালায়, কার্নিশে-নতুন পাতার চঞ্চলতা নিয়ে হাজির হতো হারানো শিশির।

খানিকটা বিরতির পরে উঠবে নতুন পর্দা। এই ভেবে শষ্যাক্লান্ত হলে, নদীর
পাখিদের জর্জরিত করে কতিপয় ধূর্ত চিল।
তাদের রাজ্যপাটে এমন বেল্লেপনা চলবেনা -শাসানিতে নিভে যায়
মঙ্গলকামনার প্রদীপ, আহ্লাদী বচনে ভিজবে না চিড়ে, পৌঁছানো যাবে না
সেতু অবদি, জানা হয়ে গেলে চিলদের ছোবল বাচাতে রাত্রি নামে,
একদল শববাহকের খাটিয়ায়,
শ্মশানে পৌঁছে আমরা নেই জীবনের প্রথম পাঠ। শুরু করি জলের ভিতর
মাছের খেলা, খেলা জমে উঠে
এবং হাটে দিগন্তের আলপথে।

ওপারে রয়েছে সুখ এই ভাবনা দীর্ঘস্থায়ী হয় না।পুলকিত মন
আচমকা বাস্তবের কঠিনে আছাড় খেলে হলদে পাতারা ঝরে,
মন্তর রাতে আরশিতে দেখা নিজস্ব প্রতিবিম্ব আস্তে আস্তে
ক্ষয় হতে শুরু করলে যৌথ বিছানায় শোয়া শরীরে ধোঁয়া উড়ে
আর এই ধোঁয়ার পরিনিতিতে পুড়ে যায় যাবতীয় ইহকাল পরকাল।

আমাদের শখ ছিল গাছজন্মের কিন্তু দগ্ধনরকবাসের দাগ
আমাদের কপালে সেটে গেলে আমরা কাতর হই লোক নিন্দায়,
নদীর পাখিরাও মুখ ফিরিয়ে নিয়েছে, শুধু উঠোনে অনাদরে
পড়ে আছে কয়েকটা লেবুফুল,
যার গন্ধে একদা আমরা সত্যিই মাতোয়ারা ছিলাম
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×