তো হয়ে যাক ফোন নিয়েই একটি মজার অভিজ্ঞতার কথা।।।
আমাদের এক বড় ভাই এক সময় এখানে (লন্ডন) আমাদের সাথে ছিলেন একই বাসায়।।। আমার সাথে সবসময়ই খুবই ভাল সম্পর্ক ছিল এবং এখনো আছে। তো বড় ভাইটি একটু পাগলাটাইপ!!! আমাদেরই এক বন্ধু ছিল, যে উনাকে দেখলেই কিভাবে যেন রাগিয়ে দিতে পারতো......আর সে করতো এটা আমাদের কে বলে কয়েই !!!!! ফাজিলের একশেষ।।।। আর বড় ভাইটিও আমাদের সেই বন্ধুকে দেখলেই (যে আমাদের সাথে একই বাসায় থাকতো না....কাছাকাছি আরেকটি বাসায় আমাদের আরো কিছু বন্ধু সহ থাকতো....মাঝে মাঝে সন্ধায় আমাদের বাসায় আসতো) নিজের মনেই বলতো....হইছে , কপালে দুঃখ আছে।।।।।
যাইহোক অনেক প্যাচাল পারলাম অন্য বিষয় নিয়ে।।।। তো সে বড় ভাই আমাদের সাথে মাস ছয়েক থাকার পর চলে গেল অন্য একটি শহরে অন্য একটি ইউনিতে এডমিশান নিয়ে। মাঝে মাঝে ফোনে কথা হয়.......লন্ডনে আসলে দেখা হয়। একদিন কাজে ব্রেক টাইমে বসে বসে ভাবছি কাকে ফোন করা যায়!!!!! হঠাৎ উনার কথা মনে আসতেই কাজের ফোন (ল্যান্ড লাইন) থেকে উনাকে ফোন করলাম। উনি ফোন ধরেই জিজ্ঞেস করলেন, হু ইজ দ্যাট???? মাথায় তাৎখনিক শয়তান চাপায় বললাম, ইটস পিটার ফ্রম লয়েডস ব্যাংক রিগাডিং ইউর ক্রেডিট কার্ড!!!! তো উনি রিপ্ল্লাই করলেন, সরি স্যার আইএম অন বাস, আই কানট হিয়ার ইউ প্রোপারলি...প্লিজ গিভ মি এ সেকেন্ড।।।।
এই বলে উনি বাস থেকে নেমেই আবার হ্যালো বলতেই আমি বললাম, ***** (নামটা গোপন রাখলাম...) ভাই কেমন আছেন???? উনি তো রেগেমেগে....., কোন হারামজাদা!!!! পাইলে চাবাইয়া খাইতাম......মাত্র বাসটা পাইছি কাজে যাইতেছিলাম....তুমি আমারে বাস থেকে নামাইছো.....জানো এখন আরেকটা বাস পাইতে আমার আরো বিশ মিনিট অপো করতে হবে এই ঠান্ডার মধ্যে......তোমার মিয়া বুদ্ধি নাই......ফাজিল কোথাকার....ইত্যাদি ইত্যাদি!!!!!
আসলে বেচারা যেই শহরে থাকে সেখানে লোকাল যাতায়তের জন্য বাসই ভরসা......তাও আবার বেশ কিছুন পর পর।।।।।পরে অবশ্য মাফ চেয়ে নিয়েছিলাম ফাইজলামির জন্য।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



