লস্ট প্রপার্টি....!!!
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লন্ডন ওভারগ্রাউন্ড এর ষ্টেশন এ কাজ করি হিসেবে অনেক ধরনের আইটেমই আমাদের হাতে আসে লস্ট প্রপার্টি হিসেবে। লোকজনের ফেলে যাওয়া শপিং, ওয়ালেট, মোবাইল, ডেবিট-ক্রেডিট কার্ড, আইডি কার্ড, ওয়েস্টার কার্ড (লন্ডন ট্রেন নেটওয়ার্কে ট্রাভেল এর জন্য এক ধরনের স্মার্ট কার্ড...হংকং এ একই জিনিস কে সস্ভবত অক্টোপাস কার্ড বলে) হচ্ছে খুবই কমন আইটেম আমরা পাই লস্ট প্রপার্টি হিসেবে। প্রতি সপ্তাহে এগুলো আবার রেজিষ্টার এন্ট্রি, ট্যাগিং করে পাঠাতে হয় আন্ডার গ্রাউন্ডের একটি স্টেশানে (বেকার স্ট্রীট) যেখান থেকে লোকজন প্রপার আইডি দেখিয়ে এগুলো কালেক্ট করতে পারে। একটা সময়ের পরে আন-কালেক্টেড আইটেম গুলো অকশানে দেয়া হয়।
যেটা বলার জন্য এই পোস্ট; কমন আইটেম গুলোর সাথে আমরা মাঝে মাঝে খুব আন কমন কিছু আইটেমও পাই লস্ট প্রপার্টি হিসেবে। যেমন কিছুদিন আগে পেয়েছিলাম সাইকেল। বুঝিনা লোকজন কি করে সাইকেলের মত জিনিস ভূলে ফেলে যায়!!! তবে গত পরশু যেটা আমাদের কাছে লস্ট প্রপার্টি হিসেবে এসেছিল সেটা ইউনিক........ আস্ত একটা কুকুর এক পেসেঞ্জার ট্রেনে মালিক বিহীন অবস্থায় পেয়ে আমাদের কাছে দিয়ে যায় লস্ট প্রপার্টি হিসেবে। কি আর করা, গলায় কোন চেইন-তেইন ছাড়া এই ডগি কে এইবার আমরা সারাদিন আমাদের স্টাফ মেসরুমে বন্দি করে রাখলাম। দিনশেষে পরিত্যাক্ত এ্যানিমেল কালেকশান সংস্থার লোকজন এসে তাদের হেফাজতে নিয়ে যায়। আমাদের এক কলিগ এটাকে খুব আদর করছিল দেখে সবাই মিলে এবার একে টিজ করা শুরু করলাম, " ইউ সাপোজ নট টু ব্রিং ইউর ফ্যামেলি মেম্বার টু ওয়ার্ক!!!!"।
কিউটি ডগি'টার কিছু ছবি দিলাম।।।।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রবিন.হুড, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:০৮

চাপালিশ, চামল, চাম্বল, চাম্বুল, টোপোনি (মগ), বলস্রাম (গারো), কাঁঠালি চাম বা চাম কাঁঠাল (বৈজ্ঞানিক নাম: Artocarpus chama; আর্টোকার্পাস চামা) হচ্ছে মোরাসি পরিবারের কাঁঠাল-জাতীয় একটি বন্য প্রজাতির ফল। বিপন্ন এই বৃক্ষটি...
...বাকিটুকু পড়ুন
গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন