ঘটনা আসলেই সত্যি!
গত পরশু এখানের (লন্ডন) বহুল প্রচারিত বিনামূল্যের পত্রিকা মেট্রো'তে একটা খবর ছাপা হয়েছিল্ আর তা হলো নেদারল্যান্ড সরকার তাদের জেলখানা গুলো ভাড়া দিতে চায়! আর এব্যাপারে সরকারি একটি প্রতিনিধি দল ইউরোপিয়ান অন্যান্য দেশগুলোর কাছে এপ্রোচ করছে। কারন তাদের জেলখানায় যথেষ্ট পরিমানে কায়েদি না থাকার কারনে বেশকিছু জেলখানা বন্ধ করে দিতে হতে পারে খরচ কমানোর জন্য। আর এতে সমস্যা হচ্ছে ঐসব জেলখানায় যারা কাজ করে তাদের কাজ চলে যাবার শক্খা দেখা দিয়েছে!!!
আজকের বাংলাদেশের পেপারে দেখলাম আমাদের জেলখানার ধারন ক্ষমতা হচ্ছে ৩০ হাজার আর কায়েদি আছে ৭০ হাজারেরও বেশী!
--------আছেন নাকি কেউ আপার কানে খবরটা তুলে দিতেন দয়াকরে!
এতে তৃপক্ষীয় সুবিধা -
১. বেচারা নেদারল্যান্ডের জেলখানার লোকগুলোর চাকুরীর এক্টা গতি হয়!
২. বাংলাদেশে আরো কিছু লোকেরে জেলে ঢ়ুকানো দরকার কিন্তু জায়গার সমস্যার কারনে সম্ভব হচ্ছিল না! সো সহজ সমাধান।
৩. আমাদের দেশের মানবতাবাদী সংগঠন গুলোও আর চিল্লাপাল্লা করতে পারবে না যে, দেশের জেলখানায় ধারন ক্ষমতার অতিরিক্ত লোক থাকায় তাদের মানবাধিকার চরমভাবে লংঘিত হচ্ছে! (একরডিং টু আজকের রিপোর্ট বাই সুলতানা কামাল)
-----আর ডিলটা যদি কোনভাবে বাগিয়ে নেয়া যায় তাহলে কমিশনের!!!! না থাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




