somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার হত্যাকারীরা ইসলামের কেউ নয়। এরা আজাজিল-বংশের স্বঘোষিত-মোড়ল!

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগার হত্যাকারীরা ইসলামের কেউ নয়। এরা আজাজিল-বংশের স্বঘোষিত-মোড়ল!
আচার্যবাঙ্গালী

দেশে একের-পর-এক ব্লগারদের বড় নিষ্ঠুরভাবে হত্যা করা হচ্ছে। আর তাও হত্যা করা হচ্ছে পবিত্র ইসলামধর্মের দোহাই দিয়ে। এরা একশ্রেণীর নরপশু। তাই, নিজেদের পাপকে ধামাচাপা দেওয়ার জন্য পবিত্র ইসলামের নাম ব্যবহার করছে। এরা ইসলামের প্রকাশ্য ও অপ্রকাশ্য শত্রু।
ব্লগার-হত্যাকারীদের আসলে কোনো ধর্ম নাই, চরিত্র নাই, আর মনুষ্যত্বও নাই। এরা সুনির্দিষ্টভাবে আজাজিল-বংশের লোক হওয়া সত্ত্বেও জোরপূর্বক আমাদের ইসলামধর্মে ঢুকে ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’ সেজেছে! পবিত্র কুরআন-হাদিসের কোথাও এদের অস্তিত্ব কিংবা স্বীকৃতি নাই। এরা নিজেদের স্বার্থরক্ষার অভিযানে আজাজিল-বংশের স্বঘোষিত-মোড়ল সেজে আমাদের দেশে নানারকম ফিতনাফাসাদের সৃষ্টি করছে।
মানুষহত্যা করা পাপ। আর কেউ অপরাধী হলে তার শাস্তির বিধান করবে রাষ্ট্র ও রাষ্ট্রের নির্বাচিত সরকার। কিন্তু এরা কারা? এরা সরকার মানে না, রাষ্ট্র মানে না, ধর্ম মানে না। কিন্তু পবিত্র ধর্মের নাম ব্যবহার করে এরা ব্লগার-হত্যা করছে। এদের স্পর্ধার সীমারেখা দিন দিন বেড়ে যাচ্ছে।
পবিত্র ইসলামে এইজাতীয় কোনো মোড়লের স্থান নাই। আর হত্যাকারী-খুনীচক্র কখনও ইসলামে ঠাঁই পাবে না। আর সমাজে-রাষ্ট্রে মানুষহত্যার মতো এই ধরনের ফিতনাফাসাদ যারা সৃষ্টি করবে, তারা নিশ্চিতভাবে শয়তান। আর এই শয়তানশ্রেণীটি নিজেদের স্বার্থের রাজনীতি বজায় রাখার জন্য মানুষহত্যার মতো ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে।
আমরা আল্লাহ-রাসুলে বিশ্বাসী মানুষ। আমরা এদেশের মানুষ প্রায় সবাই কম-বেশি ধার্মিক। আমাদের প্রত্যেকের একটি নিজস্ব ধর্ম, ধর্মবোধ ও ধর্মবিশ্বাস আছে। কেউ যদি আমাদের এই ধর্মবিশ্বাসে আঘাত হানে, তাহলে তাকে যুক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। তার যুক্তি খণ্ডন করে আমাদের সত্য প্রতিষ্ঠা করতে হবে। আর কেউ যদি সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে মহান আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে কিছু লিখে থাকে। তবে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে। তার মনগড়া লেখনীর বিরুদ্ধে যুক্তির আঘাত হানা যেতে পারে। কিন্তু তাই বলে, একটা লোকের অপরাধ প্রমাণিত হলো না, তার বিরুদ্ধে অভিযোগ কতটুকু সত্য তা জানা হলো না, অথচ, তাকে প্রকাশ্য দিবালোকে চাপাতি দিয়ে কুপিয়ে-কুপিয়ে হত্যা করা হলো। তা কখনও মেনে নেওয়া যায় না। ইসলাম কখনও এই ধরনের হত্যাকাণ্ড করতে কাউকে পারমিশন দেয়নি। ইসলামে এসব জায়েজ নাই। তাহলে ইসলামবহির্ভূত এইসব অপকর্ম তথা মানুষহত্যার মতো ঘৃণ্য চক্রান্তে কারা জড়িত?
এরা শয়তান। এরা ইসলামের কেউ নয়। আমাদের এই সমাজ-রাষ্ট্র থেকে এবার এদের চিরতরে নির্মূল করতে হবে।
ঢাকা, ২২/০৪/২০১৬
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

×