somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজামীরা বাংলার আগাছা-পরগাছা মাত্র! এগুলো একেবারে শিকড়সুদ্ধ উপড়ে ফেলতে হবে।

০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নিজামীরা বাংলার আগাছা-পরগাছা মাত্র! এগুলো একেবারে শিকড়সুদ্ধ উপড়ে ফেলতে হবে।
আচার্যবাঙ্গালী

একাত্তরের আরেক যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসির রায় বহাল। একাত্তরে এই যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপশক্তি পাকিস্তান নামক একটি শয়তানরাষ্ট্রের পক্ষ নিয়ে যারপরনাই অপরাধ সংঘটিত করেছে। সেদিন, এদের মধ্যে সামান্যতম কোনো মানবতাবোধ ছিল না। দেশের খেয়ে-পরে তারা সেদিন দেশ, জাতি ও মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিলো—এক সীমাহীন ধৃষ্টতায়! এদের পাপের শেষ নাই। এরা পাপকে ধামাচাপা দেওয়ার জন্য পৃথিবীর বুকে এমন কোনো অপকর্ম নাই যা তারা করেনি। আর এখনও তাদের অপকর্ম থেমে নেই।

পাপ বাপকে ছাড়ে না। এই মহাবাণী বাংলার বুকে আরেকবার প্রমাণিত হলো। বাংলা এবার কিছুটা হলেও কলংকমুক্ত হবে। বাংলাদেশের অপরাজনীতির ইতিহাসে জামায়াতে ইসলামী পাকিস্তান একটি কলংকিত নাম। ১৯৭১ সালে, তারা সজ্ঞানে পাকিস্তানের পদলেহন করে নিজেরা সফল হতে চেয়েছিলো। কিন্তু বাংলার মানুষ তাদের সেই অপবিত্র আশা কখনও সফল হতে দেয়নি। মুক্তিযোদ্ধাদের হাতে মার খেয়ে তারা পায়খানা-প্রস্রাব করে ফেলেছিলো। আর পরাজিত হয়ে একটা সময় তারা আত্মগোপনও করেছিলো। কিন্তু ১৯৭৫ সালে, দেশে নৃশংসভাবে রাজনৈতিক পটপরিবর্তনের সুবাদে একজন মেজর জিয়া নিজেকে দেশের ভাগ্যবিধাতা হিসাবে প্রচার করতে থাকে। আর সে হয়ে ওঠে বাংলাদেশের সর্বশ্রেণীর রাজাকারদের পিতা। সেই পিতার আশ্রয়ে-প্রশ্রয়েই নিজামীরা এতোকাল পর্যন্ত আমাদের জ্বালিয়ে খেয়েছে। আর হত্যা করেছে আমাদের সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবীদের পর্যন্ত।

রাজাকারদের সুপ্রীম-কমান্ডার গোলাম আযমের পরেই যার পজিশন ছিল—সে এই নিজামী। এরা কোনো রাজনীতিবিদ নয়। আর রাজনীতি করার মতো এদের কোনো বুদ্ধি-বিবেক বলতে কিছু নাই। এরা শুধু মুখে-মুখে নিজেদের স্বার্থে পবিত্র ইসলামধর্মকে তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করেছে। এদেশের একশ্রেণীর মুর্খের কাছে এখনও এরা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ! নিজামীরা কোনো আলেম নয়। আর কোনো শিক্ষিত মানুষও নয়। এদের দেহটা শুধু বাংলাদেশে থাকে। কিন্তু এদের মনপ্রাণ পড়ে থাকে পাকিস্তানে! এরা বাংলাদেশের চিহ্নিত আগাছা-পরগাছা। এগুলো যত তাড়াতাড়ি সম্ভব শিকড়সুদ্ধ উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে। আর ৩০লক্ষ মানুষের জীবনের বিনিময়ে পাওয়া এই স্বাধীন রাষ্ট্রটিকে সম্পূর্ণভাবে আগাছামুক্ত করতে হবে।

বিনয়াবনত
আচার্যবাঙ্গালী
ঢাকা।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

×