somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সারদামঙ্গল এর নামকরণ

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



'সারদামঙ্গল' কাব্য'টি বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য। ঊনবিংশ শতাব্দীতে গীতিকবিতার সুরমূর্ছনা তার কাব্যে প্রথম শোনা গিয়েছিল। তথাপি প্রশ্ন জাগে মঙ্গলকাব্যের সাথে সারদামঙ্গল এর সম্পর্ক আছে কিনা, আর পঞ্চম স্বর্গের শেষ পংক্তিতে আছে-

"সারদামঙ্গল এর গান গাও কৌতুহলে"

-তবে কি মঙ্গলকাব্যে কবিতাগুলির সাথে সারদামঙ্গল যোগ আছে।

মঙ্গলকাব্য মধ্যযুগের কাব্য, সেখানে দেবতাদের মাহাত্ম্য পূজা প্রচার মোখ্য- প্রত্যেক মঙ্গলকাব্যের গঠন একই। বর্ণনা, গ্রন্থ উৎপত্তির করন, দেব খন্ড, মানবখন্ড, এছাড়া যে মানুষটিকে নিয়ে দেব-দেবীর পূজা করা হবে তিনি এক অভিশপ্ত চরিত্র, মঙ্গলকাব্যে থাকে নায়িকার বারোমাসা বর্ণনায় নিপুণতা, পতিনিন্দা নায়ক এর ভয় প্রদর্শন, বিচিত্র অলৌকিক প্রসঙ্গ। শুধু তাই নয় ক্ষমতার উৎস বলে তিনি যেমন সর্বনাশ করতে পারে তেমনি রাজা করে দিতে পারে এই সবই মঙ্গলকাব্যের বৈশিষ্ট্য। মঙ্গলকাব্যের আত্মপ্রচারের নির্দেশ আছে দেবতাদের স্বপ্নাদেশ কবিরা মঙ্গল কাব্য রচনা করেন।

অপর পক্ষের সারদামঙ্গল কাব্যের সারদা পৌরাণিক দেবী নন, তিনি মানুষ শ্রেষ্ঠ। বাল্মিকীর কাব্য সৃষ্টির প্রেরণা ব্রহ্মার যে মানুষ কন্যা- তিনিই হলেন কবির মানুষী। তার সঙ্গেই তাঁর 'মিলন-বিরহ লীলা'। তার চেতনা সমগ্র চেতনাকে আচ্ছন্ন করেছে। তার বেদনায় খুবই আনন্দিত হয়েছেন কবি। এই সবই হয়েছে কবির মনোরাজ্যে বাস্তবে নয়। বিহারীলালের ভাবনায় যে সারদা তার সাথে মঙ্গলকাব্যের কোনো দেবী'রি মিল নেই।

দ্বিতীয়ত, কোন ধর্মীয় ধর্মীয় বিশ্বাস থেকে সারদামঙ্গল লেখা হয়নি। কবির ধর্ম ও অর্থলাভ এর কামনা কোনটাই ছিল না। কবিতা লিখতে গিয়ে কোন দেবতার স্বপ্নাদেশও পাননি। একান্ত মনের আনন্দে নিতান্ত ভালো লাগা ও মন্দ লাগার উপর ভিত্তি করে তিনি কাব্য রচনা করেছেন, তাই তার কাব্যটি হয়েছে আত্মকথন ও গীতিকবিতা- মঙ্গলকাব্যের কোন আত্মকথন গীতি কবিতার সুর শোনা যায়নি।

তৃতীয়ত, সুরতাল যোগে মঙ্গলকাব্য গীত হতো- সারদামঙ্গল সেভাবে গীতে হতো না। একাকী বসে পাঠ করার জন্য লেখা যদিও প্রত্যেক স্বর্গর প্রথমে গান তালের সংযোগে লিখিত ছিল। মঙ্গলকাব্য যেভাবে লিখিত অর্থাৎ বন্দনা, গ্রন্থ উৎপত্তির কারণ- রয়েছে তা সারদামঙ্গল নেই। সেখানে কবি ও সারদার মিলন বিরহের কথা বর্ণিত । মঙ্গলকাব্যে সমাজ জীবনের কথা আছে- এখানে রয়েছে কবি মনের একটি ভাবনা। তাকে ছাড়া তিনি কিছুই ভাবেনি- কোনো পার্থিব জিনিস চাননি কবি। তিনি শুধু মানুষলোকে সারদাকে পেতে চেয়েছেন। স্বভাবতই প্রশ্ন জাগে- বলা যায় কোন দিক দিয়ে এটি মঙ্গলকাব্য নয়।

সবশেষে পাঠকের মনে প্রশ্ন জাগাটা স্বাভাবিক যে, সারদামঙ্গল কাব্যের নাম কতটা যুক্তি যুক্ত ? - এর কারণ সারদামঙ্গল বন্দনামূলক কাব্য। কবি সারদাকে কখনো দেবীরূপে। কখনো মানবী রূপের। কখনো প্রেয়সী বালিকার রুপের দেখেছে। মঙ্গলকাব্যের সাথে সারদামঙ্গল মিল খুঁজে পাওয়া যায় প্রত্যেক স্বর্গের আরম্ভে একটি করে গীত আছে দেখে। সারদামঙ্গল এর কবি সারদাকে পরম শ্রদ্ধা ভক্তি ও প্রেমি বরণ করতে চেয়েছে কখনো পেয়েছেন কখনো পাননি। পাওয়া না পাওয়া শিল্প বেদনা বিনিয়োগ হয়েছে শেষে। কবি'তাকে পেয়েছেন। তাই সারদাকে পাওয়ার মধ্য দিয়েই সারদামঙ্গল কাব্যের নামকরণের সার্থকতা হয়েছে।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×