প্রেসিডেন্ট ক্ষমা চাইলেন:
১৬ ই জুন, ২০০৬ সকাল ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘটনাটা খুব সামান্য হলেও এর রয়েছে অসামান্য গুরুত্ব। প্রেসিডেন্ট বুশ জুনের 14 তারিখে হোয়াইট হাউজের রোজ গার্ডেনে সংবাদ সম্মেলনে সানগ্ল্লাস পরিহিত এক সাংবাদিককে খোঁচা দিয়ে পরে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলেন সাংবাদিকের মোবাইল ফোনে ফোন করেন। লস এঞ্জেলেস টাইমস পএিকার রিপোর্টার পিটার ওয়ালস্টন সানগ্ল্লাস পরিহিত অবস্থায় যখন প্রেসিডেন্টকে প্রশ্ন করলেন তখন তিনি একটু খোঁচা মেরেই জিগ্যেস করলেন, তিনি কি কালো চশমা পরেই তার সাথে কথা বলবেন? কারণ, মেঘলা এই দুপোর বেলা তো কোন সূর্য নেই।
প্রেসিডেন্ট তখনও জানতেন না যে ওয়ালস্টন এক বিরল চক্ষু ব্যাধিতে আক্রান্ত(Stargardt's disease ) । তার চোখের সমস্যার কারণে অন্ধকারেও তাকে সানগ্ল্লাস পড়তে হয়। তার চোখের উপর সামান্য আলোর ছোঁয়াও যন্ত্রণা দিতে পারে যা চোখের ক্ষতি করে। প্রেসিডেন্ট বুশ নিজে ফোন করে তার কাছে ক্ষমা চেয়ে বললেন, তিনি জানতেন না তার চোখের সমস্যার কথা। পরের বার নিশ্চয়ই তিনি অন্যকিছু নিয়ে খোঁচা দিবেন। ব্যাপারটা হতে পারে খুব সামান্য। কিন্তু মার্কিনী মুল্লুকে সাংবাদিকদের দাপটের কারণেই হোক আর নিছক মানবিক কারণেই হোক, এধরণের অনুতপ্তবোধ আমাদের অনেকের জন্য খুব শিক্ষণীয় হতে পারে

।
এসোসিয়েটেড প্রেসে প্রকাশিত মূল প্রতিবেদনটি পড়তে চাইলে:
http://tinyurl.com/qp9zj
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর...
...বাকিটুকু পড়ুন
আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা...
...বাকিটুকু পড়ুনএই নিথর নগ্ন শরীরের প্রতিটা পল্লবের করুণ আর্তচিৎকার
পৃথিবীর মাটি ভেদ করে কোনদিনও
ওই মৃত কানে পৌঁছাবে না
আমি জেনে গেছি ।
বিপন্ন আকাশের গায়ে লেপ্টে থাকা
দেবতাদের প্রতারণার ফাঁদ আর মিথ্যা প্রলোভনের গল্পগুলি
আমার শুনতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....
১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন