somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিকলাঙ্গ ভাবনায় সুস্থতার সন্ধান:

১৮ ই জুন, ২০০৬ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৈহিকভাবে যারা কানা, খোঁড়া ও লুলা তাদের নাম ধরে ডাকতে হয় না। এরা এতে খুব কস্ট পায়। কিন্তু যারা ভাবনার বিকলাঙ্গতায় ভোগে তাদের কি নামে ডাকি? তাই ইশারা দিয়ে সবার সামনে স্মিত হাসি টেনে মাথার চারপাশে আঙ্গুল ঘুরিয়ে মস্তিস্ক বিভ্রাটের কথা বললে অনেকটা মার্জিত ও কম বিতর্কিত মনে হতে পারে। সব রাজাকার ও ছাওয়ালদের এক রা। সব কথায় তাদের প্রশ্ন একটাই, লুলা ডাকেন কেন? কারও বাবা-চাচা-দাদা লুলা হলেও কি বংশধররাও কি নামটি উওরাধিকার সূএে পাবে? একটি কথাই ধ্রুব সত্য: নামটি বংশগত রক্তের চেয়ে ভাবনার উওরাধিকার সুএে সহজে অর্জন করা যায়। কারণ, এটা ভাবনার বিকলাঙ্গতা, নৃশংসতা ও গণহত্যার প্রতীক। তাই নাজী জার্মানীতে জন্মগ্রহণ না করেও নাৎসী হওয়া যায়। 71'এর রাজাকার 35 বছর পরে আবার জন্মায় পোশাকী বেশভুসার আড়ালে। ধন্যবাদ বাংলা ব্ল্লগ।

ভাবনায় যার বিকলাঙ্গ, পোশাকী নাম বদলালেও কি তার আসল নাম আড়াল করতে পারে? লাস্যময়ী রূপসী ললনার বেশে আসুক আর 23 বছরের নির্বোধ তারুণ্যের বেশে আসুক, রাজাকারদের সাথে একাত্মতা করে তারা ভাবনার বিকলাঙ্গতা ঢাকবে কি করে? আমাদের এক বন্ধু তার নামের শেষ অংশ "মুন্সী" একদম পছন্দ করতো না। স্কুলে তাকে মুন্সী নামেই ডাকতাম। বিশ্ববিদ্যালয়ে তাই নতুন নিক্ নেমে নতুন বন্ধু-বান্ধব জুটাল। সবার সাথে তার নতুন নিক নামে পরিচয়। একদিন বন্ধু-বান্ধবীদের এক পাল নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে জমজমাট আড্ডা দিচ্ছে। হঠাৎ করে অনেক দিনের না দেখা স্কুল বন্ধু তাকে দেখে উওেজিত হয়ে "মুন্সী" নামে চীৎকার করতে করতে আড্ডায় হাজির। বিশ্ববিদ্যালয়ে মুন্সীর আবার পুনর্জন্ম হলো। অভাগা মুন্সী সেই স্কুল বন্ধুকে কিভাবে ক্ষমা করে? রবীন্দ্রনাথ কি বলেছিলেন মানুষই নামকে জাঁকাইয়া তোলে? এখনকার ক্ষণজন্মারা যদি সেই সূএে বিশ্বাস করে লুলা নামটি আবারও জাঁকিয়ে তোলে তাহলে তাদের দোষ দিয়ে কি হবে?

স্বাধীনতার 35 বছর পরেও কেন লুলা আর খোাঁড়াদেরকে নাম ধরে ডেকে দেশকে বিভক্ত করা? দেশ একটা, পতাকা একটা, জাতীয় সরকার একটা-তাকে নিয়ে বিভক্তি কেন? স্বয়ং মীর জাফরও আজ মহা উল্ল্লাসে কবরে লাফ দিয়ে উঠে বসেছে এক অদ্ভূত মুক্তি ও রিডেম্পশনের আশায়। মুখে তার চাঁদ-তারা হাসি, বুকে তার গর্ব। নিজের ফেলে যাওয়া বৈধ-অবৈধ সন্তানদের গর্বে ও দর্পে সেও আনন্দিত। মীর জাফর ও তাদের বংশধরদের আস্ফালন সিরাজউদ্দৌলাসহ সকল মুক্তিসেনার রক্তকে ম্লান করে না। হয়তো নতুন প্রজন্মের জন্য নীরবে তারা আরেকটি যুদ্ধের পটভূমি তৈরী করছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

তবুও বেঁচে আছি

লিখেছেন সালমান মাহফুজ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৯:১৫

এই নিথর নগ্ন শরীরের প্রতিটা পল্লবের করুণ আর্তচিৎকার
পৃথিবীর মাটি ভেদ করে কোনদিনও
ওই মৃত কানে পৌঁছাবে না
আমি জেনে গেছি ।

বিপন্ন আকাশের গায়ে লেপ্টে থাকা
দেবতাদের প্রতারণার ফাঁদ আর মিথ্যা প্রলোভনের গল্পগুলি
আমার শুনতে... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×