somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাতী দায়বদ্ধতা:

১৯ শে জুন, ২০০৬ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় আর সুযোগ পেলেই মৌলবাদী জামাতীরা তাদের রক্তের ঋণ শোধের জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠে। তাদের পরিএাণের জন্য অন্তত: আওয়ামী লীগের কাছে তাদের প্রাথমিক দায়বদ্ধতার কথা চোখ বন্ধ করেই স্বীকার করে নেয়। কারণ, মুক্তিযোদ্ধারা স্বাধীনতার পরে রাজাকার জামাতীদের কচুকাটা শুরু করলে এখনকার অনেক নব্য রাজাকারদের 23 বছরের দুনিয়ায় জামাতী তসবীহ জপার জন্য পৃথিবীর আলো দেখতে হতো না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের জন্ম সেনানিবাসে হয়নি বলে খড় কুটা ধরে কখনও তাদেরকে এগোতে হয় না।

বাংলাদেশের রাজনীতির হঠকারী মেরুকরণের সুবিধা জামাতী মৌলবাদীরা নিতে কখনও ভুল করেনি বলেই রাজনৈতিক শ্যাওলা ময়লারাও শাপলা ফুলের মর্যাদা নিয়ে জাতীয়তাবাদী তাসের প্রাসাদে বসে মোচে তা দিচ্ছে। মুক্তিযুদ্ধ ও এদেশের শহীদদেরকে নিয়ে তামাশা করতে গিয়ে এসব বেহায়ারা ভুলে যায় এই দেশ স্বাধীন না হলে এদের বাবা-চাচাদেরকে এখনও জেহাদী ওয়াজের ক্যাসেট বেচে আর পাকিস্তানী অফিসে চাপরাশির কাজ করেই বাকী জিন্দেগী নির্বাহ করতে হতো।

জামাতীদের ছাওয়াল-পাওয়ালদের কলরবে আজ ইসলাম আবার জিন্দা হয়েছে। ধর্ম ব্যবসায়ী মওদুদী আর তার সুযোগ্য শিষ্য গোলাম আজমের সৈনিকরা তালেবানী ইসলাম দিয়ে জেএমবি'র পয়দা দিচ্ছে। পয়দা দিচ্ছে সাদেকী আর সালেহীদের। ধর্ম তো কচু পাতার পানি যার দায় দায়িত্ব ও কন্ট্রাক্ট জামাতী বান্নারা নিলামে কিনে নিয়েছে। তাই কখনও রগ কেটে কখনও বধ্য ভূমিতে তাদের ইসলামের বিকাশ পায়। ভারতের কাছে পাওনার হিসেব মুখস্থ রাখলেও পাকিস্তানীদের কাছ থেকে ন্যায্য পাওনার কথা উচ্চারণ করলে তারা মুনাফেক হয়ে যায়। ধর্মের বিভক্তি দিয়ে আর ভারত ভীতি দিয়ে তারা ধর্মের ব্যবসার পসরা সাজায়। এই নির্বোধরা কখনও বুঝবে না যে, মানুষের ঈমান রাজনীতির পণ্য নয়, তাই যে দলই আসুক না কেন এদেশের মানুষ তাতে বেঈমান হয় না আর মসজিদেও উলুধ্বনি উঠে না।

ব্যক্তিগত আক্রমন আর খন্ডনে এদের রাজনীতির প্রাগৈতিহাসিক ভিওি ও বিস্তৃতি। এতে নেই কোন আদর্শ বা ধর্মবোধের চিহ্ন। ধর্মভিওিক বিভক্তি দিয়ে এরা রক্তাত্ব করে জনপদ শুধু দলীয় স্বার্থের জন্য। তাই রক্তাত্ব হয় বাংলাদেশ, রক্তাত্ব হয় কাশ্মীর, রক্তাত্ব হয় আফগানিস্তান, রক্তাত্ব হয় ইরাক। এর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই, শুধু রাজনৈতিক ইসলামের সম্পর্ক। জেহাদী প্রেরণার আড়ালে সাম্রাজ্যবাদী চক্রান্ত। এরা হচ্ছে সেই ষড়যন্ত্রের গুটি। বাহাওরটি বাতিল ফেরকার একটি। তাদের প্রলাপে নব্য মীর জাফরদের প্রশংসিত পদচারিতা জোগায় নুতন প্রজন্মের মাঝে পরিবর্তনের শক্তি। হয়তো বা আবার শুরু হবে এদের রক্ত দিয়ে এদের পূর্বসূরীদের ডিএনএ পরীক্ষা যারা ধর্মের নামে নৃশংসতা করেছে এই স্বাধীন বাংলাদেশে। সময়ের দাবীকে অস্বীকার করি কিভাবে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

×