এক যুদ্ধাপরাধীর বিচার:
২১ শে জুন, ২০০৬ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
(ছবিটি বিবিসি'র সৌজন্যে)
নৃশংস এই যুদ্ধাপরাধী বিচারের কাঠগড়া থেকে নিস্কৃতি পেল না। লাইবেরিয়ার প্রাক্তন রাস্ট্রপতি চার্লস টেইলরকে সিয়েরা লিয়নে নৃশংস গণহত্যার অভিযোগে বিচারের জন্য আজকে নেদারল্যান্ডের হেগে নিয়ে আসা হয়েছে। 2003 সালে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা বের হওয়ার তিন বছরের মাথায় তাকে ধরা হলো। গণহত্যা ও মানবতার বিরুদ্ধে তার অপকর্মের জন্য সারা বিশ্বে তার নাম ছিল তিন নম্বরে। পালিয়েও পার পায়নি। বিচারের দাবী নীরবে অনুসরন করে নিরাপদ আশ্রয় থেকে খুঁজে বের করেছে তাকে। লক্ষ লক্ষ সিয়েরা লিয়নবাসীর হত্যায় টেইলর দিয়েছিল অস্ত্র ও ঘাতক বাহিনী আর ইউ এফকে সহযোগিতা। হীরার অবৈধ পাচার করে অর্থ সংগ্রহ করেছিল। না, শেষ রক্ষা পাবে না চার্লস টেইলর। আরও জানতে হলে:
http://tinyurl.com/ehtyk
সময় বড়োই নির্মম। বিচারের বাণী সবসময় সরব হয় না সত্য। কিন্তু নীরবে ও নিষ্ঠুরভাবে অপরাধীকে অনুসরণ করে। বিচার হয়নি বলে যারা এদেশে দর্প করে, তাদের সময় এখনও ফুরিয়ে যায়নি। ধর্মের মুখোশে আর রাজনীতির কূটকৌশলে সাময়িক বিস্তৃতি ও স্বীকৃতি তাদের চূড়ান্ত পরিণতি থেকে রেহাই দিবে না। চার্লস টেইলরের নিয়তি এদেশের অনেক জনদরদী যুদ্ধাপরাধীর জন্য নির্ধারিত হয়ে আছে। অহমিকার কুয়াশা কিভাবে ঢাকবে চেতনার সূর্যকে? যুদ্ধাপরাধীদের নিয়ে আড্ডার আগের লেখাটি পড়তে চাইলে:
http://tinyurl.com/f778c
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৬ সকাল ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫
ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১

১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি...
...বাকিটুকু পড়ুননেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে...
...বাকিটুকু পড়ুন
দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন