somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে প্ল্লাস্টিক টাকার জনপ্রিয়তা:

০১ লা জুলাই, ২০০৬ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেরীতে হলেও অবশেষে কাগজের টাকার ব্যবহার কমতে যাচ্ছে। হাতে নগদ টাকা নিয়ে ঘুরাঘুরি করা যেমনটা খুব ঝামেলা তেমনি আবার খুব ঝুঁকিপূর্ণ। টাকার মান কমে যাওয়াতে কেনাকাটার জন্য টাকার বান্ডেল নিয়েই বের হতে হয় অনেককে। তার উপরে আছে ছিনতাইয়ের ভয়। তাই দেশে বাড়ছে প্ল্লাস্টিক টাকার ব্যবহার। এর সুফল ও সুবিধা অনেক বেশী। কিন্তু যতো ভালই মনে হোক প্ল্লাস্টিক টাকার ঝুঁকিও কিন্তু কম নয়।

বাইরের দুনিয়ায় অনেক আগে প্ল্লাস্টিক টাকা বা ক্রেডিট কার্ডের ব্যবহার ব্যাপকভাবে হচ্ছে। 1950 সালের দিকে মার্কিন যুক্তরাস্ট্রে ক্রেডিট কার্ডের প্রবর্তন ঘটায় ডাইনার্স ক্লাব ও আমেরিকান এক্সপ্রেস। কিন্তু এর ব্যাপক ব্যবহার শুরু হয় 1970 সালের দিকে। বাংলাদেশে ক্রেডিট কার্ড শুরু করে ন্যাশনাল ব্যাংক 1997 সালের দিকে। বর্তমানে প্রায় 13টি ব্যাংক ক্রেডিট কার্ড ইসু্য করে। অবশ্য ক্রেডিট কার্ডের চেয়ে দেশে ডেবিট কার্ড বেশী জনপ্রিয় যা গ্রাহকের ব্যাংক একাউন্ট থেকে সরাসরি অর্থ কেটে নেয়। ক্রেডিট কার্ড বা প্ল্লাস্টিক কার্ড অর্থনীতিতে অনেক গতি আনবে। এনসিসি ব্যাংকের এক কর্মকর্তা জানান, দেশে প্রায় দুই লাখেরও বেশী ক্রেডিট কার্ড গ্রাহক রয়েছে। ব্যাংকে অন্তত: ছয় মাসের একাউন্ট, ছবি, টিআইএন সার্টিফিকেট, চাকরির সনদসহ আবেদন করলেই সাধানণত: ব্যাংক ক্রেডিট কার্ড প্রদান করে। বিস্তারিত জানতে চাইলে নিউ নেশন পএিকায় প্রকাশিত জুনের 29 তারিখের প্রতিবেদনটি পড়তে পারেন: http://tinyurl.com/hpj57

ক্রেডিট কার্ডের প্রচলন ব্যাপক হারে বাড়লে ব্যবসা বাণিজ্যে গতি আসবে, পর্যটন বাড়বে আর বাড়বে নাগরিক সুবিধা। কিন্তু ক্রেডিট কার্ডের যএতএ ব্যবহার সীমিত বাজেটের মানুষের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। শপিং আসক্তি আমাদেরকে আরও বেশী বস্তবাদী করবে। ক্রেডিট কার্ডে প্রতারণার সুযোগও অনেক বেশী যা ব্যাংক ও গ্রাহক উভয়ের জন্য অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ হতে পারে। পশ্চিমে যেমন ক্রেডিট বু্যরো থাকে যা ক্রেতার স্বার্থ ও গোপনীয়তা রক্ষা করতে পেশাদারী সাহায্য দেয় সেধরণের কাঠামো তৈরীতে দেশের ব্যাংকগুলোর সম্মিলিতভাবে এগিয়ে আসা উচিত। ক্রেডিট কার্ড ব্যবহারে ক্রেতার স্বার্থ রায় আইনগত বিধান সংস্কার করারও প্রয়োজন। ক্রেডিট কার্ডের সহজলভ্যতা ও জনপ্রিয়তা ঋণের বোঝা আরও বাড়িয়ে সামাজিক ও আর্থিক দেউলিয়াত্ব আরও বাড়াবে। আয় ব্যয়ের হিসেব মেলাতে যেখানে সাধারণ মানুষের হিমসিম খেতে হয়, সেখানে ক্রেডিট কার্ডের জনপ্রিয়তা সমাজের আর্থিক মেরুকরণকে আরও স্পস্ট করে দিবে। ঋণনির্ভর জীবনধারার প্রতি ঝুঁকে পড়ছি আমরা যেখানে বিলাসী ভোগবাদ হবে জীবণের সবচেয়ে বড়ো প্রত্যাশিত চমক। সেই ধারায় কাগজের টাকা থেকে প্ল্লাস্টিকের ম্যাগনেটিক স্ট্রীপে নাগরিক উওরণ কি উন্নয়নের নির্দেশক?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

×